Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

“অবশ্যই আমি, এ উপদেশবাণী পাঠিয়েছি, আর অবশ্যই আমি নিজে এ মহান বাণীর হেফাযতের জন্যে দায়িত্বশীল ।' সুতরাং, তাদের জন্যে উত্তম পন্থা হচ্ছে এ হেদায়াতকে কবুল করা । এ মহান হেদয়াতই টিকে থাকবে, সংরক্ষিত থাকবে এ হেদায়াত চির সজীব, চির সুন্দর এবং চির কার্যকর-এটা 1 কখনও পুরাতন বা বাসি পচা হবার নয়, অকেজো বা অকার্যকর হবারও নয় এবং একে পরিবর্তন করারও কোনো প্রয়োজন নেই বিধায় এর মধ্যে কোনো দিন কোনো পরিবর্তন আসবে না। এ হেদায়াত মিথ্যা দ্বারা কখনও ঢাকা পড়বে না, এর শব্দাবলীর মধ্যে কোনো পরিবর্তন আনতেও কোনো দিন কেউ সক্ষম হবে না, যখন ওরা সত্যকে পেতে চাইবে তখনই সরাসরি আল্লাহর পরিচালনা ও হেদায়াত তাদের জন্যে এই হেদায়াতের কাজে অ্রসর হবে এবং তাদেরকে ফেরেশতারা অদৃশ্যভাবে দৃঢ়তা দান করতে থাকবেন... নিশ্চয়ই আল্লাহ তায়ালা চান না যে তাদের ওপর আল্লাহর আযাবের ফেরেশতা নাধিল হোক, কারণ আল্লাহ তায়ালা তাদের কল্যাণ চান বলেই তো তাদেরকে বুঝানোর জন্যে যুক্তিপূর্ণ ও সুরক্ষিত নানা উপদেশ বাণী নাহিল করেছেন যেন তারা চিন্তা ভাবনা করে এবং সঠিক পথ গ্রহণ করে । কিছুতেই তিনি মানুষের ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যাওয়াকে পছন্দ করেন না। কাজেই ধ্বংসের ফেরেশতারা নাযিল হোক এটা অবশ্যই তিনি চান না। আল্লাহ রব্বুল আলামীন তীর নবী সে.) কে সম্মানিত করেছেন এবং এজন্যে তিনি তাকে জানাচ্ছেন যে রসূলদের মধ্যে শুধুমাত্র তার সাথেই যে ঠাট্টা মস্কারি করা হচ্ছে এবং একমাত্র তাকেই মিথ্যাবাদী বানানো হচ্ছে তা নয়। সকল সময়েই নবী রসূলদের সাথে এ ধরনের জঘন্য ব্যবহার হয়ে এসেছে । এরশাদ হচ্ছে, “আর অবশ্যই আমি তোমার পূর্বেকার জাতিসমূহের মধ্যেও বহু নবী রসূল পাঠিয়েছি আর যতো রসূলই তাদের কাছে এসেছে সবার সাথেই এভাবে ঠাট্টা মস্কারি করা হয়েছে।" আর ইতিপূর্বে রসূলদের অনুসারীদের সাথেও অস্বীকারকারীরা অনুরূপ ব্যবহার করেছে যেভাবে এই কেতাব সম্পর্কে তোমার অনুসারীদের সাথে আজকের অপরাধী ও অস্বীকারকারীরা ঠা্টা মস্কারি করছে । আর এইভাবে ওইসব লোকদের মনের মধ্যে আমি আল্লাহ তায়ালা, এক দুরারোগ্য ব্যাধি জারি করে দিয়েছি যারা চিন্তা ভাবনা করে না এবং সত্য সঠিক বিষয়কে আলিংগন করে না। তাই এরশাদ হচ্ছে, “এমনি করেই আমি অপরাধী চক্রের অন্তরের মধ্যে এই ভাবধারা চালিয়ে দেই। (যার কারণে) ওরা এ কেতাবকে বিশ্বাস করে না আর অবশ্যই অতিক্রান্ত পূর্ববর্তীদের এই একই প্রকার বদভ্যাস হয়ে গেছে ।' অর্থাৎ তাদের অন্তরের মধ্যে নবী ও তার কাছে অবতীর্ণ কেতাবকে অস্বীকার করার লক্ষ্যে উপহাস বিদ্রুপ করার মনোভাব আমি পয়দা করে দিয়েছি, কারণ যখনই এসকল ব্যক্তি তার সাথে সাক্ষাত করেছে তখন কোনো ভালো মন নিয়ে তারা সাক্ষাত করেনি । এহেন দুষ্টমতি ও ব্যধিগ্রস্ত হৃদয়ের মানুষ সর্বকালেই বিরাজ করে, আজ যেমন এরা আছে, অতীতেও এই চক্রান্তকারীরা ছিলো । এসকল মিথ্যাবাদী, সত্য অস্বীকারকারী ও সত্যের বাতিকে নিভিয়ে দেয়ার মনোবৃত্তিসম্পন্ন ব্যক্তিবর্গ প্রকৃতপক্ষে সবাই একই দল, একই ধাতু দিয়ে তারা তৈরী । 'পূর্ববতীদের মধ্যেও এই অভ্যাস একইভাবে দেখা গেছে।' ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।