Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

“তুমি কি ভেবে দেখেছো যে, গৃহা ও “রকীমের' অধিবাসীদের কথা? তারা ছিলো আমার । নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর! যখন যুবকরা গুহায় আশ্রয় নিলো, তখন বললো, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো... (আয়াত ৯-১২) এখানে গোটা কাহিনীর সংক্ষিপ্ত সার দেয়া হয়েছে এবং এর সুদূরপ্রসারী রূপরেখা চিহ্নিত করা হয়েছে। এ থেকে আমরা যা জানতে পারি তা হলো, গুহাবাসীরা ছিলো কতিপয় যুবক । তবে তাদের সংখ্যা অজ্ঞাত। তারা ঈমানদার অবস্থায় গৃহায় আশ্রয় নিয়েছিলো । গুহার ভেতরে অবস্থানকালে তাদের কানে তালামারা ছিলো । অর্থাৎ তারা দ্বুমন্ত ছিলো এবং কতো বছর যাবত ঘুমন্ত ছিলো তা আমাদের অজানা । পরে এক সময় তারা তাদের দীর্ঘ ঘুম থেকে জেগে উঠেছিলো । তাদের দুটো দল ঘুমের সময় নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছিলো । অতপর তারা গুহায় অবস্থান করার পর আবার জেগে ওঠে, যাতে কোন্‌ পক্ষের তথ্য অধিকতর সঠিক তা জানা যায়। তাদের ঘটনাটা বিরল হলেও আল্লাহর নিদর্শন হিসাবে বিস্বয়কর নয় । বিশ্বপ্রকৃতিতে ও তার আশ পাশের সৃষ্টি জগতে গুহা ও রকীমবাসীর চেয়েও বিন্ময়কর জিনিস অনেক রয়েছে ।৫) কাহিনীটার প্রতি আগহ সৃষ্টিকারী এই সংক্ষিপ্ত সার তুলে ধরার পর এর বিস্তারিত বিবরণ দেয়া শুরু হয়েছে। এই বিস্তারিত বিবরণের শুরুতেই বলা হয়েছে যে, আল্লাহ তায়ালা এ কাহিনী সম্পর্কে যা বলছেন, সেটাই সকল পরম্পর বিরোধী তথ্যসমূহের মধ্যে সঠিক, চূড়ান্ত ও নিশ্চিত তথ্য । আল্লাহ তায়ালা বলেন, “আমি তোমার কাছে তাদের প্রকৃত তথ্য ব্যক্ত করছি।”....... (আয়াত ১৩-১৬) এ চারটা আয়াতে তুলে ধরা হয়েছে এই কাহিনীর প্রথম দৃশ্য । “তারা ছিলো এমন কতিপয় যুবক, যারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিলো এবং আমি তাদেরকে আরো বেশী হেদায়াত দিয়েছিলাম ।” অর্থাৎ তাদের কী কর্মপন্থা অবলম্বন করা উচিত, তা আমি তাদের মগযে ঢুকিয়ে দিয়েছিলাম । “আমি তাদের চিত্ত দৃঢ় করে দিলাম ।' ফলে তাদের মন শান্ত হয়ে গেলো, যে সত্যের পথে তারা আছে, সে সম্পর্কে সংশয়মুক্ত হয়ে গেলো এবং ঈমানদার হওয়াকেই তারা গর্ব ও সম্মানের ব্যাপার বলে মনে করলো । “যখন তারা বস্তুত দীড়ানো হলো দৃঢ় সংকল্প ও স্থিরতার লক্ষণ । “তারা বললো, আমাদের প্রভু তিনিই, যিনি আকাশ ও পৃথিবীর প্রভু ।' অর্থাৎ তিনি গোটা বিশ্বজগতের প্রভু ও অধিপতি । “আমরা তাকে ছাড়া আর কোনো মাবুদকে ডাকবো না ।' কেননা তিনি এক ও অদ্ধিতীয়। তার কোনো শরীক নেই।' ঘেদি ডাকি) তবে আমরা হবো অসত্য ভাষী ।' অর্থাৎ আমরা তাহলে বিপথগামী হয়ে যাবো ও সঠিক পথ হারিয়ে ফেলবো । অতপর তারা তাদের জাতির অনুসৃত পথের দিকে দৃষ্টি দিলো এবং তার সমালোচনা করে বললো, €১) কাহফ' হচ্ছে পর্বতের গুহা বা ফাকা স্থান। আর “রকীম' সাধারণত সেই ফলককে বলা হয় যাতে গুহাবাসীর নামের তালিকা রয়েছে। সম্ভবত এই ফলকটা এ গুহার দরজায় ঝুলন্ত পাওয়া গিয়েছিলো । ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।