কে বেশী সৎকর্মশীল তা আন্মাহ তায়ালা এমনিই জানেন। কিন্তু তিনি তার বান্দাদেরকে শুধু সেই কাজের ফল দেন, যা তারা বাস্তবিক পক্ষেই করে । এখানে অসৎ কর্মশীলদের সম্পর্কে কিছু বলা হয়নি । কেননা না বললেও বিষয়টা সুস্পষ্ট । পৃথিবীর এই রূপসৌন্দর্য নিতান্তই ক্ষণস্থায়ী । পৃথিবী একদিন এসব হারিয়ে ফেলবে। কেয়ামতের আগে তু-পৃষ্ঠের সব কিছু ধ্বংস হয়ে তা একটা বিরান উনুুক্ত প্রান্তরে পরিণত হবে । ৮নং আয়াতে একথাই বলা হয়েছে। “আর আমি ভূ-পৃষ্ঠকে একটা বিরান প্রান্তর বানাবো ।' এ আয়াতের ভাষায় ও এতে উপস্থাপিত দৃশ্যে একটা ভয়াবহ অবস্থা ফুটিয়ে তোলা হয়েছে। “জুরুযান' শব্দটার ধ্বনিগত ব্যঞ্জনা থেকেই একটা নির্জলা ভূমির দৃশ্য ফুটে ওঠে । আর 'সঈদান' শব্দটা থেকে ফুটে ওঠে সমতল ও প্রস্তরময় চিত্র । আআন্লহারবে কাহাকফেল ক্ঘটলা এরপর শুরু হয়েছে আসহাবুল কাহফের ঘটনা । নিষ্ঠাবান মোমেনদের অন্তরে ঈমান কতো দৃঢ় ও মযবুত ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে, তার একটা নমুনা এই ঘটনার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। মোমেনের হৃদয় কিতাবে তার ঈমান নিয়ে সন্তুষ্ট ও তৃপ্ত থাকে, কিভাবে পার্থিব সহায় সম্পদ ও ভোগবিলাসের ওপর ঈমানকে অগ্রাধিকার দিয়ে থাকে । ঈমান নিয়ে সমাজে তিষ্টাতে না পারলে কিভাবে তা নিয়ে প্রয়োজনে পর্বতগুহায় গিয়ে আশ্রয় নিতে পারে, কিভাবে আল্লাহ তায়ালা মোমেনদেরকে যাবতীয় বিপদ থেকে রক্ষা করেন এবং কিভাবে তাদের ওপর নিজের করুণার ছায়া বিস্তার করেন, তা এ কাহিনীতে সুস্পষ্ট । এ কাহিনী সম্পর্কে বু বর্ণনা ও বহু জনশ্রুতি রয়েছে৷ কতিপয় প্রাচীন পুস্তকে ও উপকথায় বিভিন্নভাবে এ কাহিনীর বিবরণ পাওয়া যায়। তবে আমরা সেসব বিবরণকে হুবন্ু গ্রহণ করতে পারি না। আমাদেরকে একমাত্র কোরআনের বিবরণেই সীমাবদ্ধ থাকতে হবে । কেননা এটাই একমাত্র নির্ভুল উৎস। বিভিন্ন তাফসীরে বিশুদ্ধ সূত্রের বরাত ছাড়া যেসব কাহিনী বর্ণিত হয়েছে, তা আমরা বর্জন করেছি। কেননা কোরআন নিজেই আমাদেরকে তার বাইরের অপ্রামাণ্য তথ্য গ্রহণ করতে নিষেধ করেছে এবং অনুমাননির্ভর বক্তব্য প্রত্যাখ্যান করতে বলেছে। এই কেসসা ও যুলকারনায়নের কেসসা সম্পর্কে বর্ণিত আছে যে, ইহুদীরা মন্কাবাসীকে রসূল (স.)-এর কাছে এই দুটো ঘটনা ও আত্মা কী জিনিস, তা জিজ্ঞেস করতে প্ররোচনা দিয়েছিলো । আবার কিছু কিছু বর্ণনায় এ কথাও বলা হয়েছে যে, মন্কাবাসীই ইহুদীদের কাছে এমন কিছু প্রশ্নের ফিরিস্তি চেয়েছিলো, যা দ্বারা তারা রসূল (স.)-এর সত্যবাদিতা পরীক্ষা করবে । এসব বর্ণনা পুরোপুরি বা আংশিক সত্য হতে পারে । যুলকারনায়নের ঘটনার শুরুতে বলা হয়েছেঃ “তারা তোমাকে যুলকারনায়ন সম্পর্কে জিজ্ঞেস করে ।"..... কিন্তু আসহাবুল কাহফের ঘটনার শুরুতে এ ধরনের প্রশ্নের কোনো উল্লেখ্য নেই। এবার আমরা এই ঘটনা নিয়ে কিছুটা বিস্তৃত আলোচনা করছি। আমরা আগেই বলে এসেছি যে এই সূরার কেন্ত্রীয় বক্তব্যের সাথে এ ঘটনার সুস্পষ্ট সংযোগ রয়েছে। এই ঘটনা উপস্থাপনে শৈল্পিক দিক দিয়ে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তা হলো প্রথমে সংক্ষিপ্ত সার এবং পরে বিশদ বিবরণ দানের পদ্ধতি। এতে ঘটনার কিছু কিছু দৃশ্য বর্ণিত হয়েছে এবং কিছু কিছু দৃশ্য শূন্য রাখা হয়েছে, যা আয়াতের ভাষা থেকেই বুঝা যায়। কাহিনীটা শুরু হয়েছে এভাবে, ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।