Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

এরপর শুরু হয়েছে সেই ভ্রান্ত নীতির সমালোচনা যা জীবনের সবচেয়ে গুরুতততপূর্ণ ও সবচেয়ে বড় বিষয় আকীদা বিশ্বাস সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্যে কাফেররা অনুসরণ করে থাকে । বলা বাহুল্য, সেই ভ্রান্ত নীতিটা হলো, না জেনে শুনে একেবারেই অনুমানের ভিত্তিতে কথা বলা, আল্লাহ তায়ালা কাউকে সন্তান হিসাবে গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে তাদেরও কোনো জ্ঞান নেই, তাদের বাপদাদারও নেই ।' পরবর্তী বাক্যে বলা হয়েছে যে, এ ধরনের অজানা বিষয়ে অনুমানের ভিত্তিতে কথা বলা বড়ই জঘন্য ও ভয়ংকর অপরাধ- “তাদের মুখ থেকে বের হওয়া এ কথাটা বড়ই সাংঘাতিক । তারা মিথ্যা ছাড়া আর কিছুই বলেনা।' “আল্লাহ সন্তান গ্রহণ করেছেন'- এ কথাটা যে অত্যন্ত সাংঘাতিক, তা বোঝানোর জন্যে উপরোক্ত আয়াতাংশের ভাব ও ধ্বনি দুটোই সমভাবে ব্যবহৃত হয়েছে। এর প্রথম শব্দটা “কাবুরাত' অর্থ বড়ই সাংঘাতিক । এ শব্দটার উচ্চারণে এমন ধ্বনির সৃষ্টি হয় যে, শ্রোতা তা শোনামাত্রই তার ভয়াবহতা উপলব্ধি করে আঁতকে ওঠে এবং গোটা পরিবেশেই আতংকের ছাপ পড়ে যায়। এরপর “কালেমাতান' শব্দটা এই উপলব্ধিকে আরো তীব্র ও শাণিত করে । তাদের মুখ থেকে বের হওয়া । এ কথা দ্বারা বোঝানো হয়েছে যে, কথাটা তাদের মুখ থেকে বিচার বিবেচনা ছাড়াই যেন বেরিয়ে আসে এবং কোনো ভাবনা চিন্তা ও জ্ঞান বুদ্ধি প্রয়োগ ছাড়াই তা নিছক ঝোকের বশেই যেন বলা হয়। “আফওয়াহেহিম' শব্দটার বিশেষ ধ্বনিগত ব্যঞ্জনা এই কথার সাংঘাতিক ও ভয়াবহ রূপটাকে আরো ভয়াবহ করে প্রকাশ করে। কেননা এই শব্দটা উচ্চারণকারীকে প্রথমে মুখ খুলে হা করতে হয়, তারপর ক্রমাগত দুটো “হা' (আরবী বর্ণ মালার *হা) থাকায় এর 'ধ্বনিতে মুখটা সম্পূর্ণ ভর্তি হয়ে যায় এবং শব্দের শেষে “মিম' এর সাথে মিলিত না হওয়া পর্যন্ত মুখ ভর্তি থাকে । এভাবে এই শেরেকমূলক বক্তব্যের ভয়াবহতাকে অর্থ ও ধ্বনি উভয় দিক দিয়েই ফুটিয়ে তোলা হয়েছে । অতপর আয়াতের শেষ ভাগে, “তারা মিথ্যা ছাড়া আর কিছুই বলে না” এই বাক্য দ্বারা এই সমালোচনাকে আরো জোরদার করা হয়েছে এবং এই ভ্রান্ত অসার ও অসত্য কথাকে আরো নিকৃষ্ট করে তুলে ধরা হয়েছে। পরবর্তী আয়াতে এমন ভাষায় রসুল (স.)-কে সম্বোধন করা হয়েছে, যা দ্বারা তার বর্তমান দুশ্িন্তাকে অপছন্দ করা হয়েছে। রসূল (স.)-এর জাতি কর্তৃক কোরআনকে ক্রমাগত অস্বীকার ও অগ্রাহ্য করতে থাকায় এবং সুনিশ্চিত ধ্বংসের পথে ধাবিত হতে থাকায় তিনি এত মর্মাহত ছিলেন যে, তিনি যেন আত্মঘাতী হতে চলেছেন। এই অবস্থার প্রতি বিরাগ প্রকাশ করে আল্লাহ তায়ালা বলেন, “তবে মনে হয়, তুমি তাদের পেছনে ঘুরে ঘুরে আক্ষেপে নিজেকে ধ্বংস করে ছাড়বে, যদি তারা এই বাণীকে গ্রহণ না করে ।' অর্থাৎ মর্মবেদনায় ও দুঃখে তুমি বুঝি মরেই যাবে-যদি তারা কোরআনের প্রতি ঈমান না আনে। অথচ তাদের নিয়ে দুঃখ করা ও মর্মাহত হওয়া তোমার পক্ষে বেমানান এটা তুমি বন্ধ করো। কারণ আমি তো পৃথিবীর যাবতীয় সহায় সম্পদ ও সন্তান সম্তুতিকে পরীক্ষার সামখ্রী হিসাবে সৃষ্টি করেছি। ৭ নং আয়াতটি লক্ষ্য করুন- “আমি পৃথিবীতে বিদ্যমান সব কিছুকে তার সৌন্দর্যোপকরণ হিসাবে বানিয়েছি, যাতে মানুষকে পরীক্ষা করতে পারি যে, কে বেশী সতকর্মশীল ।” ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।