কয়েকটা অধ্যায়ে এই বিষয়গুলো নিয়ে এই সূরায় আলোচনা করা হয়েছে। সূরাটা শুরুই হয়েছে আল্লাহর প্রশংসা, যিনি মোমেনদেরকে সুসংবাদ দান এবং আল্লাহর পুত্র আছে-এই মিথ্যা উক্তিকারীদেরকে ভীতি প্রদর্শনের মধ্য দিয়ে। সেই সাথে পৃথিবীর সাজসজ্জার সামণ্রীগুলোকে পরীক্ষার সরঞ্জাম বলে আখ্যায়িত এবং তার শেষ পরিণতি ধ্বংস বলে ঘোষণা করা হয়েছে। এরপরই শুরু হয়েছে আসহাবুল কাহাফ তথা গুহাবাসী যুবকদের ঘটনার বিবরণ । এ কেসসা আসলে পার্থিব সম্পদ ও জীকজমকের ওপর ঈমানকে প্রাধান্য ও অগ্বাধিকার দানের একটা নমুনা মাত্র, এটা ঈমান বাচানোর জন্যে গুহায় আশ্রয় নিয়ে আল্লাহর রহমত কামনারও দৃষ্টান্ত । দ্বিতীয় অধ্যায়টা শুরু হয়েছে রসুল (স.)-কে ধৈর্য সহকারে মোমেনদের সাথে অবস্থান করার আদেশ দানের মধ্য দিয়ে । এরপর এসেছে দুই বাগানের মালিকদের ঘটনা, যার মাধ্যমে দেখানো হয়েছে মোমেনের মনে ঈমানের গৌরববোধ কত জোরদার এবং তার মোকাবেলায় দুনিয়ার সহায় সম্পদকে সে কতো মূল্যহীন মনে করে । আসল ও চিরস্থায়ী মূল্যবোধগুলো সংক্রান্ত আলোচনার মধ্য দিয়ে সূরার এই অধ্যায় সমাপ্ত হয়েছে। তৃতীয় অধ্যায়ে কেয়ামত সংক্রান্ত কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। তবে এর মাঝখানে রয়েছে আদম ও ইবলীসের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ । শেষে এসেছে যালেমদেরকে ধ্বংস করার ব্যাপারে আল্লাহর অনুসৃত নীতির বর্ণনা । সেখানে এ কথাও জানানো হয়েছে যে, আল্লাহ তায়ালা পাপীদের ওপরও যথেষ্ট দয়ালু এবং তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দেয়া হয়েছে। চতুর্থ অধ্যায়টা পুরোপুরিই ব্যয়িত হয়েছে হযরত মূসা (আ.) ও জনৈক সৎ বান্দার ঘটনা বর্ণনায় । পঞ্চম অধ্যায় যুল কারনাইনের কেসসার বিবরণ দানে । আর উপসংহারে আলোচিত হয়েছে সূরার সূচনা পর্বের বিষয়গুলো । যথা মোমেনদেরকে সুসংবাদ দান, কাফেরদেরকে ভীতি প্রদর্শন, ওহীর সত্যতা প্রতিপাদন এবং আল্লাহকে শেরেক থেকে পবিত্র ঘোষণা । এবার আমরা সূরার প্রথম অধ্যায়ের ব্যাখ্যার প্রবৃত্ত হব । ৬//৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।