Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

সম্মানিত করেছেন এবং তাদের মধ্যেই নবুওত দান করেছেন, দান করেছেন তাদের মধ্যে সেই সব ব্যক্তিকে যাদেরকে তিনি পছন্দ করেছেন। এই ঘৃণা বিদ্বে, উপহাস বিদ্রুপ, ল্জাকর ব্যবহার ও হঠকারিতাপূর্ণ ব্যবহারের জাবে সেই নিয়মেই কথা বলা হয়েছে যেভাবে অতীতে আম্বিয়া (আ.) বলেছেন, অবশ্যই ফেরেশতারা আসবেন, তবে তখন তাদের আগমন ঘটে যখন জাতির মধ্যে চিহ্ন আরোপকারীও সত্যকে অস্বীকারীদের ধ্বংস করার সিদ্ধান্ত হয়ে যায় এবং যখন তাদেরকে দেয়া নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যায়। তার আযাব একবার এসে গেলে আর কোনো প্রকার টিল দেয়া হয় না বা পুনরায় কোনো সময়ও তাদেরকে দেয়া হয় না। এরশাদ হচ্ছে, “আমি সর্বশক্তিমান আল্লাহ" সত্য সঠিক ফয়সালাকে কার্যকরী করার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে (আযাব) পাঠাই না (আর যখন সে ফয়সালা সংঘটিত করার সময় এসে যায়) তখন আর কাউকে সময় দেয়া হয় না এখন তাদের হিসাব করে দেখা দরকার কী চাইছে তারা এবং কোন জিনিসের দাবী তারা করছে? এরপর, আলোচনা প্রসংগে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে হেদায়াত ও চিন্তা ভাবনার মূল বিষয়টির দিকে..... ফেরেশতাদেরকে যে একটি মাত্র উদ্দেশ্যে আল্লাহ তায়ালা প্রেরণ করেন তা হচ্ছে সত্য বিষয়, অর্থাৎ নবীদের আগমনের সকল উদ্দেশ্যকে হঠকারীরা যখন ব্যর্থ করে দেয় তখন তাদের ওপর আযাব নাধিল হওয়া অবধারিত হয়ে যায় এবং সেই আযাবকে বাস্তবায়িত করাই হয় ফেরেশতাদের কাজ । এই জন্যেই তাদেরকে পাঠানো হয়, এটাই তাদেরকে প্রেরণের একমাত্র উদ্দেশ্য । এ বিষয়ের ওপর চিন্তা ভাবনা করার জন্যে ওই হঠকারী জনতাকে আহ্বান করা হচ্ছে। সকল আহ্বিয়ায়ে কেরামকে প্রেরণ করা হয়েছে যুক্তি বুদ্ধিপূর্ণ উপদেশ বাণীসহ। তারা মানুষের বিবেক বুদ্ধির কাছে আপীল করে তাদেরকে চিন্তা করার জন্যে আহ্বান করে, যেন তারা সময় থাকতেই তাদের কর্তব্য নির্ধারণ করে নেয়। যারা নিজেদের বিবেক বুদ্ধির সদ্যবহার না করে সত্য বিরোধী তৎপরতায় লিপ্ত হয়েছে তাদের ধ্বংস অনিবার্য হয়ে গেছে এবং যখন চূড়ান্তভাবে একথা বুঝা গেছে যে তারা কিছুতেই সত্যকে গ্রহণ করবে না তখনই ফেরেশতারা তাদেরকে ধ্বংস করে দেয়ার জন্যে প্রেরিত হয়েছেন, আর সত্যকে অস্বীকার, অগ্রাহ্য ও' উৎখাত করার অপচেষ্টার পরিণামই হচ্ছে 'ধ্বংস হয়ে যাওয়া ।' তখন তারা এই পরিণামের হকদার হয়ে যায় যখন সত্যের সকল আবেদনকে তারা অগ্রাহ্য করে । আল্লাহ তায়ালা একমাত্র তাদেরই জন্যে কল্যাণ বরাদ্দ করেছেন যারা সত্য পথ অবলম্বনের মাধ্যমে কল্যাণ লাভে ব্রতী হয়েছে অর্থাৎ যে কোনো ব্যক্তি বা জনপদ নিজেরা কল্যাণ লাভ করতে চেয়েছে এবং এজন্যে সত্য পথের অনুসারী হতে চেয়েছে তাদেরকেই আল্লাহ তায়ালা কল্যাণের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং তাদেরকে কল্যাণের দিকে পরিচালনার জন্যে পাঠিয়েছেন তার নিজের পক্ষ থেকে প্রেরিত এমন এক যুক্তিপূর্ণ উপদেশবাণী যাকে তারা গ্রহণ করেছে এবং নিজেদের জীবনে তার প্রয়োগের যৌক্তিকতা বুঝতে চেষ্টা করেছে, যার ফলে তারা চূড়ান্ত সত্যও সঠিক পথ পেয়ে গেছে আর অবশ্যই এ পথে ফেরেশতা প্রেরণের দাবী ও ফেরেশতাদের আগমন থেকে অনেক অনেক ভালো । মহান সেই উপদেশ মালা সম্পর্কে জানানো হচ্ছে, ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।