Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

এই পর্যায়ে আরো বলা হয়েছে যে, মানুষ যতো কঠিন ও সংকীর্ণ পর্বতগুহায় আশ্রয় নিক না কেন, আল্লাহর আশ্রয়টাই অধিকতর প্রশস্ত । গুহাবাসী মোমেন যুবকরা তাদের স্বজাতি থেকে বিচ্ছিন্ন হয়ে পরস্পরকে বলেছিলো, “ওদের ও আল্লাহ ছাড়া অন্য যেসব উপাস্যকে ওরা পূজা করে তাদের সংশ্রব যখন তোমরা ত্যাগ করেছো, তখন চলো, পর্বতগুহায় আশ্রয় নাও। তোমাদের প্রতিপালক তোমাদের ওপর রহমত বিস্তার করবেন এবং তোমাদের কাজকে ফলপ্রসূ করবেন ।' (আয়াত ১৬) অন্য এক জায়গায় রসূল (স.)-কে সম্বোধন করে বলা হয়েছে, যেন তিনি মোমেনদের সাথে ধৈর্য সহকারে অবস্থান করেন এবং দুনিয়ার ভোগ বিলাস ও উদাসীন দুনিয়া-পুজারীদের দিকে ভ্রক্ষেপ না করেন। (আয়াত ২৮-২৯) দুটো বাগান সংক্রান্ত ঘটনায় দেখানো হয়েছে-কিভাবে একজন মোমেন অর্থ সম্পদ, পদ মর্যাদা ও জীকজমক ছাড়াই কেবল ঈমানী সম্পদ দ্বারা সম্মানিত হয়ে থাকে, কিভাবে সে দর্পিত এম্বর্যশালী ব্যক্তির মোকাবেলা করে এবং আল্লাহকে ভূলে যাওয়ার জন্যে তাকে ভংদনা করে। (আয়াত ৩৭-৪১) পার্থিব জীবন এবং তার সমৃদ্ধির পর ত্বরিত ধ্বংস প্রাপ্তির উদাহরণ দিয়ে এই কেসসার ওপর মন্তব্য করা হয়েছে। (আয়াত ৪৫) অনুরূপভাবে ধ্বংসশীল মূল্যবোধ ও চিরঞ্জীব মূল্যবোধের বিবরণও দেয়া হয়েছে এই ঘটনার উপসংহারে ৷ (আয়াত ৪৬) একজন সম্রাট বলে নয়, বরং একজন সকর্মশীল ব্যক্তি হিসাবে আলোচিত হয়েছেন যুল কারনায়ন। দুটো বাধের মাঝখানে বসবাসকারী একটা জাতি যখন তাকে ইয়াজুজ ও মাজুজের কবল থেকে তাদেরকে রক্ষার নিমিত্তে একটা বাধ নির্মাণের অনুরোধ জানালো এবং সেজন্যে তারা তাকে টাকা পয়সা দিতে রাযী হলো, তখন তিনি টাকা পয়সা নিতে অস্বীকার করলেন। তিনি জানালেন যে, তাদের টাকা পয়সার চেয়ে আল্লাহ তায়ালা তাকে যা দিয়েছেন, তা ঢের ভালো। (আয়াত ৯৫) যখন বাধ নির্মাণ শেষ হলো, তখন ওই কাজের জন্যে নিজের মানবীয় ক্ষমতার কৃতিত্ব যাহির করলেন না, বরং এটা আল্লাহর রহমাতের অবদান বলে ঘোষণা করলেন। (আয়াত ৯৮) সূরার শেষে জানানো হয়েছে যে, আল্লাহর সৃষ্টির মধ্যে তারাই সবচেয়ে ক্ষতিত্রস্ত, যারা আল্লাহর কোনো নিদর্শন বা কোনো বাণীকে অগ্রাহ্য করেছে এবং তীর সাথে সাক্ষাতের অনিবার্ধতাকে অস্বীকার করেছে। বলা হয়েছে যে, এ জাতীয়. লোকেরা নিজেদের অন্যান্য কাজ কর্মকে যতোই ভালো মনে করুক, আসলে তার কোনো গুরুত্ব বা মূল্য নেই। (আয়াত ১০৩-১০৫) এভাবে আমরা দেখতে পাই, এ সূরাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো আকীদা বিশ্বাস, চিন্তা পদ্ধতি ও দৃষ্টিভংগি সংশোধন এবং আকীদা বিশ্বাসের আলোকে মূল্যবোধ ও ধ্যান ধারণার পরিশুদ্ধি। ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।