“যেদিন আল্লাহ বলবেন, আমার সাথে যাদেরকে তোমরা শরীক বানিয়েছিলে, তাদেরকে ডাকো। তখন তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা ডাক শুনবে না, আর আমি তাদের মাঝে রেখে দেবো একটা ধ্বংসকৃপ।' | অন্য একটা দৃশ্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলা হয়েছে, “তবে কি কাফেররা ভেবেছে যে, আমাকে বাদ দিয়ে তারা আমার বান্দাদেরকে অভিভাবক মেনে নেবে? আমি জাহান্নামকে কাফেরদের আপ্যায়নের জন্যে প্রস্তুত করে রেখেছি ।" এরপর আসে চিন্তা পদ্ধতি ও দৃষ্টিভংগি সংশোধনের প্রসংগ এ বিষয়টা মোশরেকদের প্রমাণহীন ও অজ্ঞতাপ্রসূত বক্তব্য প্রত্যাখ্যানের মধ্য দিয়ে, মানুষকে ভালোভাবে জেনে শুনে কথা | বলা ও অজানা কথা না বলার নির্দেশ দানের মধ্য দিয়ে এবং অজানা বিষয় আল্লাহর হাতে ন্যস্ত করার নির্দেশ দানের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। যেমন সূরার শুরুতে বলা হয়েছে, “এবং তাদেরকে ভীতি প্রদর্শন করবে, যারা বলেছে যে, আল্লাহ একজন পুত্র গ্রহণ করেছেন। এ ব্যাপারে তাদেরও কোনো জ্ঞান নেই, তাদের বাপদাদারও নেই।” আর গুহাবাসী (আসহাবুল কাহফ) তরুণরা বলেছে, “এই হচ্ছে আমাদের স্বজাতির অবস্থা । তারা আল্লাহ তায়ালা ছাড়া অন্যান্যকে উপাস্য মেনে নিয়েছে। সেই উপাস্যদের পক্ষে ওরা কোনো সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসে না কেন? তারা নিজেদের অবস্থানকাল নিয়ে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করার সময় এ সংক্রান্ত প্রকৃত তথ্য আল্লাহর ওপর ন্যস্ত করে। 'তারা বললো, তোমাদের প্রতিপালকই ভালো জানেন তোমরা কতোদিন অবস্থান করেছ।' ঘটনার বিবরণ দান প্রসংগে এক জায়গায় যারা তাদের সংখ্যা বিষয়ে অনুমান নির্ভর কথা চতুর্থটা তাদের কুকুর। কেউ কেউ বলবে, তারা ছিলো পীচজন, তাদের ৬ষ্ঠটা তাদের কুকুর... (আয়াত ২২) আর আল্লাহর সৎ বান্দার সাথে হযরত মুসা (আ.)-এর ঘটনায় রয়েছে যে, তার যে সব কার্যকলাপে মূসা (আ.) অসন্তোষ প্রকাশ করেছিলেন, তার আসল রহস্য যখন তিনি স্বয়ং উদঘাটন করলেন । তখন বললেন, তোমার প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ এটা করা হয়েছে । আমি এগুলো নিজ উদ্যোগে করিনি ।' (আয়াত ৮২) এখানেও বিষয়টাকে আল্লাহর হাতে সোপর্দ করা হয়েছে। | আকীদা বিশ্বাসের আলোকে মূল্যবোধের পরিশুদ্ধির বিষয়টাও এখানে বিভিন্ন জায়গায় আলোচিত হয়েছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ গুরুতৃ দেয়া হয়েছে ঈমান ও সৎ কাজকে ৷ এছাড়া অন্য যেসব জড়বাদী মূল্যবোধ ও ধ্যান ধারণা রয়েছে, তাকে সবচেয়ে কম গুরুত্পূর্ণ সাব্যস্ত করা হয়েছে। বলা হয়েছে যে, পৃথিবীতে যতো সাজসজ্জা ও ভোগবিলাসের সামগ্রী রয়েছে তা নিছক পরীক্ষার জন্যে । সেগুলোর শেষ পরিণতি ধ্বংস ও বিলীন হওয়া ছাড়ী আর কিছু নয়, “আমি পৃথিবীতে বিদ্যমান সকল জিনিসকে পৃথিবীর সৌন্দর্যবর্ধক বানিয়েছি, যেন পরীক্ষা করতে পারি মানব জাতির মধ্যে কে অধিকতর সৎ কর্মশীল। পৃথিবীর যাবতীয় জিনিসকে আমি উদ্ভিদশূন্য মৃত্তিকায় পরিণত করবো ।' (আয়াত ৭-৮) ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।