Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

স্ুকাা আন কাহ্ফ সঘশ্কষিও আলোচনা কেসসা কাহিনীই হচ্ছে এই সূরার প্রধান উপাদান। এর শুরুতেই রয়েছে “আসহাবুল কাহাফের' ঘটনা । এরপর দুটো বাগিচার কেসসা। তারপর ইবলীস ও হযরত আদমের সংক্ষিপ্ত আলোচনা, মাঝখানে হযরত মূসা (আ.) ও আল্লাহ্‌র জনৈক সৎ বান্দার ঘটনা এবং সবার শেষে যুলকারনায়নের ঘটনা। এই সুরার অধিকাংশ ঘটনাগুলোই বিস্তৃত। সূরার মোট একশো দশ আয়াতের মধ্য থেকে ৭১ আয়াত জুড়েই রয়েছে এসব কাহিনী । বাদ-বাকী আয়াতগুলোরও বেশীর ভাগ এসব কাহিনীসংক্রান্ত মন্তব্যে পরিপূর্ণ । এই কেসসা কাহিনীর পাশাপাশি কেয়ামতের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। আরো রয়েছে জীবনের তাৎপর্যপূর্ণ কিছু দৃশ্য, যা দৃশ্যের মাধ্যমে বক্তব্য প্রকাশের কোরআনী রীতির স্বাভাবিক প্রতিফলন। তবে সূরার যে কেন্দ্রীয় বিষয়টির সাথে তার আলোচ্য বিষয়গুলো সম্পৃক্ত এবং তার গোটা আলোচনা যে বিষয়টির ওপর কেন্ত্রীভূত, তা হলো মানুষের আকীদা বিশ্বাস, চিন্তা ও দৃষ্টিভধগির সংশোধন এবং এই আকীদা বিশ্বাসের নিরীখে মূল্যবোধগুলোর সংশোধন । আকীদা বিশ্বাসের সংশোধনমূলক বক্তব্য সুরার শুরুতেও রয়েছে, শেষেও রয়েছে। শুরুতে রয়েছে, “যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যে, যিনি তার বান্দার ওপর কেতাব নাধিল করেছেন ...।' (আয়াত ১-৫) এভাবে আল্লাহর একত্ প্রমাণে, শেরেক বাতিল করণে, ওহীর সত্যতা প্রতিষ্ঠায় এবং আল্লাহর অবিনশ্বর সত্ত্বা ও তাবত সৃষ্টির নশ্বর সত্ত্বার মধ্যে চূড়ান্ত বৈপরীত্য প্রমাণে এ সূরার প্রথম ও শেষ আয়াতগুলোর সমতান অকাট্য ও দ্যর্থহীন। সূরার একাধিক জায়গায় এ বিষয়টা বিভিন্নভাবে আলোচিত হয়েছে। “আসহাবুল কাহফের' ঘটনায় আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী যুবকদের এ বক্তব্য উদ্ধৃত হয়েছে, “আমাদের প্রভু হচ্ছেন আকাশ ও পৃথিবীর প্রভু। আমরা কখনো তাকে ছাড়া অন্য কোনো সত্তাকে মাবুদ মানবো না । তখন যা বলেছি, ভূল বলেছি।' এরপর এই কেসসার উপসংহারে বলা হয়েছে, “আল্লাহ ছাড়া তাদের আর কোনো অভিভাবক নেই। তার শাসনে আর কারো অংশীদার হবার অধিকার নেই ।” দুটো বাগিচা সংক্রান্ত ঘটনায় ঈমানদার ব্যক্তিটি তার সংগীর সাথে কথা বলার সময় বলেছিলো, “যিনি তোমাকে প্রথমে মাটি থেকে এবং পরে এক ফোটা পঁচা পানি থেকে সৃষ্টি করেছেন, অতপর একজন পূর্ণাংগ ব্যক্তিতে পরিণত করেছেন। তাকে তুমি অস্বীকার করলে? আর এই ঘটনার উপসংহারে মন্তব্য করা হয়েছে, “তাকে সাহায্য করতে পারে এমন কোনো দল তার ছিলো না এবং সেও সাহায্য গ্রহণ করতে সক্ষম ছিলো না। সেখানে অভিভাবকত্ একমাত্র আল্লাহর-যিনি পরম সত্য । তিনি উত্তম প্রতিদান দাতা ও উত্তম শান্তিদাতা ।' ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।