আল্লাহকে ডাকুক। উল্লেখ্য যে, মক্কার মোশরেক বাসিন্দারা নিজেদের কুসংস্কারের বশবর্তী হয়ে আল্লাহকে “রহমান' নামে ডাকতো না। ওদের ধারণা ছিলো যে, এ ধরনের কোনো নাম আল্লাহর হতে পারে না। তাই ওদেরকে জানিয়ে দেয়া হচ্ছে যে, “রহমান' ও “রহীম এবং অন্যান্য আরো অনেক সুন্দর নামে আল্লাহকে ডাকা যায় । কাজেই এসব নামের যে কোনো নামেই তারা আল্লাহকে ডাকতে পারে । এ কথাই নিচের আয়াতে ব্যক্ত করা হয়েছে। . “তুমি আরো) বলো তোমরা (আল্লাহকে) আল্লাহ (বলে) ডাকো কিংবা রহমান বলে (ডাকো)-মেলত) তোমরা (তাকে) যে নামেই ডাকো-তীর সবকটি নামই উত্তম, (হে নবী) চীৎকার করে নামায পড়ো না, আবার অতিশয় ক্ষীণ করেও নয়। বরং (নামায পড়ার সময়) এ দু'য়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করো ।' আয়াত ১১০) অর্থাৎ ওরা যা বিশ্বাস করতো তা নিছকই কুসংস্কার ও পৌত্তলিক ধ্যান-ধারণার ফল। এর পেছনে কোনো বলিষ্ঠ যুক্তি নেই, বোধগম্য কোনো কারণও নেই। পরবর্তী আয়াতে রসূলুল্লাহ (স.)-কে নামায আদায় করার সময় উচ্চ ও নিম্ন স্বরের মাঝামাঝি স্বর গ্রহণ করার জন্যে নির্দেশ দেয়া হচ্ছে। কারণ, উচ্চ স্বরে নামায আদায় করলে কাফের মোশরেকরা ঠাট্টা বিদ্রুপ করতো, তাকে কষ্ট দিতো অথবা তারা আরো উপেক্ষা ও তাচ্ছিল্য প্রদর্শন করতো । তাছাড়া মহান আল্লাহর দরবারে মধ্যম স্বরে ও বিনয়ের সাথে মনের আরযী পেশ করাই উত্তম ও উচিত। আলোচ্য সূরাটি যে ভাবে শুরু হয়েছিলো সে ভাবেই আল্লাহর প্রশংসা, তার একতৃবাদ বা লা-শরীক সত্ত্বার বর্ণনার মাধ্যমেই শেষ হচ্ছে। এতে বলা হয়েছে, তিনি সন্তান বিহীন, তিনি অংশীদারবিহীন। তিনি কারো সাহায্য বা সহায়তার মুখাপেক্ষী নন। তিনি মহামহিম, তিনি মহান সমতার অধিকারী । এর দ্বারা বুঝা যায় যে, গোটা আলোচ্য সুরা যে বিষয়টিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে তা হচ্ছে আল্লাহর মাহাত্ম্য ও একত্র বিষয়টি । তাই বলা হচ্ছে, '(আরো), বলো-সকল প্রশংসা আল্লাহর জন্যে, যিনি কখনো কোনো সন্তান গ্রহণ করেননি, তার বিশাল সার্বভৌমত্বের কোনোই শরীক নেই । তিনি কখনো দুর্দশাগ্রস্তও হন না যে, তার কোনো অভিভাবকের প্রয়োজন হতে পারে (তিনি সব কিছুর চাইতে উর্ধে,) তুমি শুধু) তারই মাহাত্ম ঘোষণা করো, (তোও আবার) পরমতম মাহাত্ম!” ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।