সত্যের বাহক হিসাবে এই পবিত্র কোরআনের অবতরণ ঘটেছে সত্যকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে এবং প্রমাণিত করতে । কাজেই, সত্যই হচ্ছে এর বিষয়বস্তু, সত্যই হচ্ছে এর উদ্দেশ্য, সত্যই হচ্ছে এর উপাদান এবং সত্যই হচ্ছে এর বিবেচ্য বিষয় । সেই মহাসত্য যা গোটা সৃষ্টি জগতের মাঝে কার্যকর ও বিদ্যমান। সেই মহাসত্য যার ওপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে আসমান ও যমীন, যার ওপর ভিত্তি করে টিকে আছে এই বিশাল জগত । পবিত্র কোরআন তো এই সৃষ্টি জগতের পেছনে কার্যকর অদৃশ্য সত্ত্বার সাথেই সম্পৃক্ত, সেই সত্তারই পরিচয়বাহক, সেই সত্ত্ারই ইংগিতবাহক, সেই সত্ত্বা থেকেই উৎসারিত। কাজেই গোটা কোরআনই হচ্ছে সত্যের আলোকবর্তিকা, সত্যের সন্ধানদাতা । রসূল এই সত্যের মাধ্যমেই মানুষকে সুসংবাদ দান করেন, তাদেরকে সতর্ক করেন। এখানে রসূল (স.) কে বলা হচ্ছে তিনি যেন এই সত্যের বাহক কোরআনকে তার জাতির সামনে তুলে ধরেন এবং তাদেরকে নিজেদের পথ স্বাধীনভাবে বেছে নেয়ার সুযোগ দেন। যদি তাদের ইচ্ছা হয় তাহলে কোরআনকে বিশ্বাস করবে, আর যদি ইচ্ছা না হয় তাহলে করবে না। এরপর তাদের শেষ পরিণতি তাদের এই গ্রহণ বর্জন অনুসারেই হবে। এ ক্ষেত্রে রসূল (স.) অবশ্য ওদের সামনে পূর্ববর্তী সেসব আসমানী কেতাবপ্রাপ্ত ইহুদী ও খৃষ্টান সম্প্রদায়ের লোকদের দৃষ্টান্ত তুলে ধরবেন যারা এই কোরআনের প্রতি ঈমান এনেছে। ফলে ওই সব ঈমানপ্রাপ্ত ব্যক্তিরা মক্কা নিরক্ষর লোকগুলোর জন্যে আদর্শ ও অনুসরণীয় নমুনা হিসাবে গণ্য হবে এবং এক সময় হয়তো এরাও ঈমান গ্রহণ করতে উৎসাহিত হবে । এই বিষয়টিই এখানেই বলা হয়েছে। (আয়াত ১০৭) এটা যেন বিবেককে নাড়া দেয়ার মতো একটা জীবন্ত দৃশ্য ৷ এই দৃশ্যে আমরা খোদায়ী জ্ঞান প্রাপ্ত পূর্ববর্তী ধর্মের কিছুসংখ্যক অনুসারীদেরকে দেখতে পাচ্ছি যারা পবিত্র কোরআনের মধুরবাণী শুনে ভর্তিতে মহান আল্লাহর সম্মুখে সেজদায় পড়ে যায়, তারা আত্মহারা হয়ে পড়ে, ভয় ও ভক্তির আতিশয্যে নিয়ন্ত্রণহারা হয়ে পড়ে । ফলে কেবল সেজদাই নয়, বরং নতমস্তকে ভূমিতে লুটিয়ে পড়ে। এরপর মহান আল্লাহর বড়ত্ব এবং তার ওয়াদার সত্যতা সম্পর্কে তাদের মনের গভীরে লুকায়িত অনুভূতি ভাষার রূপ ধারণ করে তাদের কণ্ঠে এইভাবে উচ্চারিত হয়। (আয়াত ১০৮) তারা এতে প্রভাবিত হয়ে পড়ে, এতোই বিমোহিত হয়ে পড়ে যে, কেবল ভাষার মাধ্যমেই নিজেদের হৃদয়ের আকুতি জানিয়ে ক্ষান্ত হচ্ছে না, কারণ মনের এই অনুভূতি এই আকুতি ভাষায় ব্যক্ত করার মতো নয়। তাই তাদের চোখ বেয়ে অশ্রুধারা নেমে আসছে ওই অব্যক্ত অনুভূতি ব্যক্ত করার প্রয়াসে । ভূমিতে লুটিয়ে পড়ে কেদে কেঁদে নিজেদের মনের অবস্থা ব্যক্ত করছে ওরা । ফলে ওদের ভয় ও ভক্তি আরো বৃদ্ধি পাচ্ছে, ওদের গোটা সত্তাকে প্লাবিত করে তুলছে। এটা একটা অভাবনীয় দৃশ্য যার মাধ্যমে হৃদয়ের দু'কূল ছাপিয়ে ওঠা বাধনমুক্ত অনুভূতি চিত্রায়িত হয়েছে। এই হৃদয়স্পর্শী দৃশ্যের মাধ্যমে সংশয় ও দ্বিধামুক্ত মনের ওপর পবিত্র কোরআনের বিন্ময়কর প্রভাবের চিত্র তুলে ধরা হয়েছে। এই প্রভাব কেবল সেই সকল লোকদের ওপরই হতে পারে যারা জ্ঞানের অধিকারী ৷ যারা এঁশী বাণীর মর্ম বুঝে, যারা এর মূল্যও বুঝে । তবে জ্ঞান বলতে যে কোনো জ্ঞান নয় বরং এঁশী জ্ঞানকে বুঝানো হয়েছে। কারণ, এই জ্ঞান হচ্ছে আল্লাহপ্রদত্ত। কাজেই তা নির্ভুল ও সত্য। পূর্ববর্তী জ্ঞানপ্রাপ্ত লোকদের এই দৃশ্যের বর্ণনা এসেছে পবিত্র কোরআনকে বিশ্বাস করা বা না করার স্বাধীনতা প্রদানের বক্তব্যের পর । এখন বলা হচ্ছে যে, ওরা যেভাবে ইচ্ছা ও যে নামে ইচ্ছা ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।