যারা আল্লাহর সত্য নিদর্শনগুলো অস্বীকার করে তাদের পরিণতি এমনই হয়ে থাকে । আর এভাবেই আল্লাহ তায়ালা দুর্বল ও অসহায় লোকদেরকে পৃথিবীর মালিকানা দান করেন, তাদেরকে বিজয়ী.ও প্রতিষ্ঠিত করেন। এর পেছনে ওদের কর্মকান্ড ও আচার-আচরণই দায়ী । ইতিপূর্বে আলোচ্য সূরার গোড়াতে ওদের অবস্থা কী ছিলো তা আমরা দেখেছি । আর এখন উভয় দলকেই পরকালের বিচারের সম্মুখীন হতে হবে বলে জানতে পারছি। (আয়াত ১০৪) ক্োকআন লাহবিল্েন্স পক্ষতি ও তান তাত্পার্খ এই আলোচনা দ্বারা আমরা অলৌকিক ঘটনাবলীর ব্যাপারে কাফের সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হলাম । সাথে সাথে জানতে পেলাম যে, ওই সকল কাফেরদের সাথে আল্লাহর আচরণ কি হয়। আমরা এটাও জানতে পেলাম যে, কোরআন হচ্ছে সত্যের বাহক । তাই এই পবিত্র বাণী চিরকালই সত্যের প্রতীক হিসাবে বিদ্যমান থাকবে ৷ এই পবিভ্রবাণী বিক্ষিপ্ত সময়ে পৃথক পৃথকভাবে অবতীর্ণ করা হয়েছে যেন দীর্ঘ সময়ের ব্যবধানে মানুষ তা ধীরস্থিরভাবে পাঠ করতে পারে এবং এর মর্ম অনুধাবন করতে পারে । এ সম্পর্কেই বলা হয়েছে। (আয়াত ১০৫) এই পবিত্র কোরআনের আগমন ঘটেছে একটি জাতিকে দীক্ষিত করার জন্যে, তাদেরকে গড়ে তোলার জন্যে এবং তাদের জন্যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যে । তারা পরবতীতে এই জীবন ব্যবস্থা ও শিক্ষার আলো গোটা পৃথিবীর আনাচে-কানাচে বহন করে নিয়ে যাবে এবং মানব জাতিকে এর আলোকে আলোকিত করে তুলবে । একটা পূর্ণাঙ্গ ও বাস্তবমুখী পদ্ধতির মাধ্যমে এই জীবন ব্যবস্থার প্রচার ও প্রসার কাজে আত্মনিয়োগ করবে । সে কারণেই তাদের বাস্তব প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে বিক্ষিপ্তভাবে এই কোরআন নাযিল করা হয়। কারণ, একটি জাতিকে গড়ে তুলতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, দীর্ঘ ও বাস্তবমুখী অভিজ্ঞতার প্রয়োজন হয়। কোরআন অবতীর্ণ হয়েছে একটি কার্যকর ও বাস্তবমুখী জীবন ব্যবস্থার গোড়া পত্তনের জন্যে। তাই এর প্রস্তুতি লগ্নে কোরআনের আগমন ঘটেছে বিভিন্ন অংশে বিভক্ত হয়ে। এটা কোনো আইন বিষয়ক তাত্বিক আলোচনা বা বিমূর্ত কোনো মতবাদের সমাহার নয় যে, তা কেবল চিন্তার খোরাক হিসাবে পাঠ করার জন্যে একই সময়ে এবং একই খন্ডে প্রকাশ করা হবে । বস্তুত পবিত্র কোরআনকে একই সময় একটি পূর্ণাংগ গ্রন্থ আকারে নাধিল করার পরিবর্তে বিক্ষিপ্তভাবে নাযিল করার পেছনে এটাই হচ্ছে মূল কারণ ও রহস্য। * প্রথম যুগের মুসলমানরা এই রহস্যটি অনুধাবন করতে সক্ষম হন। তারা পবিত্র কোরআনকে বাস্তব জীবনে প্রয়োগের উদ্দেশ্যেই গ্রহণ করতেন । এর প্রতিটি বিধি নিষেধ, এর প্রতিটি শিক্ষা দীক্ষা এবং এর প্রতিটি আদেশ-নিষেধ তারা নিজেদের বাস্তব জীবনে প্রয়োগ করতেন ৷ কোনো সাহিত্যধর্মী গ্রন্থের ন্যায় পবিত্র কোরআনকে তীরা নিছক মানসিক তৃপ্তি লাভের উপায় হিসাবে পাঠ করতেন না। কেসসা কাহিনী বা অতীত রূপকথার ন্যায় তারা কেবল চিত্তবিনোদনের মাধ্যম হিসাবেও পাঠ করতেন না। তারা তাদের দৈনন্দিন জীবনে কোরআনের প্রতিটি বিধি-বিধান ও আদেশ নিষেধ বাস্তবায়ন করার উদ্দেশ্যে তেলাওয়াত করতেন। ফলে তাদের চিন্তা চেতনায়, তাদের আচার আচরণে এবং তাদের জীবন যাপনে এর সুস্পষ্ট প্রতিফলন ঘটে । মোট কথা, তারা পবিত্র কোরআনকে তাদের জীবন বিধান হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন। এ কারণেই তাদের পূর্বের সকল রীতি নীতি, প্রথা প্রচলন ও বিধি বিধানকে তারা সম্পূর্ণরূপে ত্যাগ করেন। বিশিষ্ট সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আমাদের মধ্যে কেউ দশটি আয়াত শিখলে ততোক্ষণ পর্যন্ত আগে বাড়তো না যতোক্ষণ না সে এগুলোর অর্থ অনুধাবন করতো এবং সে অনুযায়ী কাজ করতো । ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।