ও জাজ্ল্যমান নিদর্শন উপস্থাপন করেও ফেরাউন ও তার দলবলের আস্থা অর্জন করতে পারেননি । তারা তাকে নবী হিসাবে বিশ্বাস করেনি । ফলে তাদের সকলের ওপর আল্লাহর গযব নেমে আসে, তারা ধ্বংস হয়ে যায়। সেই ঘটনার বর্ণনাই নিচের আয়াতে তুলে ধরা হয়েছে, “আমি মূসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম অতএব (হে নবী) তুমি..... অতপর আমি বনি ইসরাঈলীদের বললাম, (এবার) তোমরা এ যমীনে (নির্বিবাদে) বসবাস করো এরপর যখন আখেরাতের প্রতিশ্রুতি (বাস্তবায়নের সময়) আসবে তখন আমি তোমাদের সবাইকে সংকুচিত করে (আমার সামনে) নিয়ে দীড় করাবো।" আয়াত ১০১-১০৪) আলোচ্য আয়াতে মূসা (আ.)-এর ঘটনা এবং বনী ইসরাঈলের ঘটনা উল্লেখ করা হয়েছে, প্রসঙ্জক্রমে কারণ আলোচ্য সূরার মূল ঘটনার সাথে এর সংগতি রয়েছে। সূরার সূচনায় মাসজিদে আকসা ও বনী ইসরাঈলের ঘটনার আংশিক বর্ণনা এসেছে। সাথে সাথে মূসা (আ.)-এর প্রসংগও স্থান পেয়েছে। পরিশেষে কেয়ামতের ও কাফেরদের পরিণতির বর্ণনা দিতে গিয়ে ফেরাউন ও তার সম্প্রদায়ের প্রসংগও এসেছে। কারণ, কেয়ামতের বর্ণনার সাথে এটি সংগতি পূর্ণ । আলোচ্য আয়াতে যে নয়টি নিদর্শনের কথা বলা হয়েছে তা হচ্ছে, শ্বেত হস্ত, লাঠি, ফেরাউন ও তার সম্প্রদায়ের জীবনে ঘটে যাওয়া দুর্ভিক্ষ, ফসলহানি, ঝড়-তুফান, পংগপাল, উকুন, ব্যাঙ ও রক্ত । এসব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে স্বয়ং বনি ইসরাঈল । কাজেই তাদেরকে জিজ্ঞেস করে এর সত্যতা যাচাই করে নাও। ফেরাউন হযরত মূসা (আ.)-কে জাদুগ্রস্ত বলে প্রত্যাখ্যান করে দেয়। আসলে আল্লাহর একত্বাদের কথা যারা বলেন, যুলুম, অত্যাচার ত্যাগ করার আহ্বান যারা জানান, তারা যুলুম বাজ ও স্বেচ্ছাচারী শাসকদের চোখে জাদুগ্রস্তই । কারণ, ফেরাউন এবং তার মতো অন্যান্য অত্যাচারী শাসকদের পক্ষে এসব নিগুঢ় তথ্যপূর্ণ বিষয়াদির তাৎপর্য অনুধাবন করা কখনোই সম্ভব নয়। জ্ঞান থাকা অবস্থায় মাথা উচু করে এ জাতীয় কোনো বিষয় নিয়ে আলোচনা করার মতো ক্ষমতা ওদের নেই। কিন্তু, মুসা (আ.)-এর ব্যাপার হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। তিনি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও মদদপ্রাপ্ত। তিনি সত্যের বাহক । তিনি সঠিক পথের দিশারী । তিনি আল্লাহর সাহায্যের ব্যাপারে আশাবাদী । তিনি অত্যাচারী শাসকদের ধ্বংসের ব্যাপারে পূর্ণ আস্থাশীল তাই তিনি ফেরাউনের সামনে দ্যর্থহীন কণ্ঠে উত্তর দিতে গিয়ে বলতে পেরেছেন । (আয়াত ১০২) অর্থাৎ হে ফেরাউন তুমি এসকল সুস্পষ্ট খোদায়ী নিদর্শনগুলো অস্বীকার করে নিজের ধ্বংসই ডেকে এনেছো। কারণ, তোমার ভালো করেই জানা আছে, এসব অলৌকিক ঘটনা জন্ম দেয়ার ক্ষমতা আল্লাহ ব্যতীত আর কারো নেই। এগুলো এতোই স্পষ্ট ও প্রকাশ্য যে, তা চোখকে কখনও ফাকি দিতে পারে না। বরং এগুলো যেন স্বয়ং দৃষ্টিশক্তি যা অদৃশ্যকে দৃশ্যমান করে তোলে, অজানা সত্যকে উদঘাটন করে দেয়। যুক্তি ও সত্যের সামনে হেরে গিয়ে যুলুমবাজরা সব সময়ই তাদের বস্তুনির্ভর শক্তির আশ্রয় নেয় এবং সত্যের ধারক ও বাহকদেরকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করার জন্যে উঠে পড়ে লেগে যায়। সত্যের বাণীকে ওরা এভাবেই দমিয়ে রাখতে চায়। কিন্তু আল্লাহ্র চূড়ান্ত ফয়সালা ওদের বিরুদ্ধে চলে যায়। ফলে ওরাই এই ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন হয়ে পড়ে, ধ্বংস হয়ে পড়ে । আর যারা সত্যের ধারক অথচ ওদের সামনে ছিলো দুর্বল ও অসহায় সেই দৃঢচিত্তের লোকদেরই বিজয় ঘটে ৷ ওরাই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়। এ কথাই উপরের আয়াতে বলা হয়েছে। (আয়াত ১০৩-১০৪) ৬//৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।