করেছে, পুনরুথানের বিষয়টিকেও অস্বীকার করেছে। এগুলোকে অসম্ভব বলে আখ্যায়িত করেছে। তাদের বক্তব্য হচ্ছে, যখন আমরা [মৃত্যুর পর গলে) হাড়ে চর্ণ বিচূর্ণ হয়ে যাবো তখনও কি আমরা নতুন সৃষ্টিরূপে উথ্ঘিত হবো?" (আয়াত ৯৮) পরকালে যা ঘটবে সেটাকে চাক্ষুস এবং প্রত্যক্ষ একটা ঘটনার রূপ দিয়ে উপস্থাপন করা হয়েছে। ফলে মনে হচ্ছে, সে পৃথিবীতে ওই সকল কাফেরদের বাস ছিলো সেটা যেন বিলীন হয়ে গেছে এবং অতীতের গহ্বরে তলিয়ে গেছে । এটা হচ্ছে পবিত্র কোরআনের বর্ণনাভংগিরই একটা অন্যতম রূপ এর মাধ্যমে আল্লাহ তায়ালা ভবিষ্যতে ঘটবে এমন কোনো ঘটনাকে চাক্ষুস ঘটনার রূপে উপস্থাপন করেন। এর ফলে মানুষের মনে গভীর একটা প্রভাব সৃষ্টি হয়। এর দ্বারা মানুষ সতর্ক হয়। এরপর আল্লাহ তায়ালা ওই কাফের গোষ্ঠীর সাথে যুক্তি ও তর্কের ভাষায় কথা বলছেন এবং তাদেরকে জিজ্ঞেস করছেন। (আয়াত ৯৯) অর্থাৎ এই আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা যদি আল্লাহ তায়ালাই হয়ে থাকেন এবং এটা তারা বিশ্বাসও করে থাকে তাহলে তাদের মতো মানুষকে পুনরায় সৃষ্টি করতে আল্লাহর অসুবিধা কোথায়ঃ মৃত্যুর পর আল্লাহ তায়ালা পুনরায় মানুষকে জীবিত করে কেয়ামতের ময়দানে একত্রিত করবেন। এতে বিম্ময়ের কী আছে? কারণ, এই বিশাল সৃষ্টি জগত ও জড় জগত তো তিনিই সৃষ্টি করেছেন। তিনি তো সর্বময় ক্ষমতার অধিকারী । কাজেই, মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করার বিষয়ে কোনোই সন্দেহ সংশয় থাকা উচিত নয়। এর পরও যদি ওরা বিশ্বাস করতে না চায়, তাহলে তুমি ওদের শেষ পরিণতির জন্যে অপেক্ষা করো । ওদের জন্যে সময় নির্ধারিত আছে। সে সময় অনুযায়ীই ওদের বিচার হবে । এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কোকআনেন্ন কাঠশড়াক্স নির্শজ্জ ইতহদী জাতি যারা রসূলুল্সাহ সে.)-কে মনি মুক্তা খচিত ঘর, খেজুর ও আঙুরের বাগান এবং প্রবল বেগে উৎসারিত ঝর্ণা সৃষ্টি করে দেখানোর মতো আজপুবী প্রস্তাব পেশ করে থাকে, তারা কিন্তু ব্যক্তিগত জীবনে অত্যন্ত কৃপণ । এরা যদি আল্লাহর অনুথহের ফলে গোটা খোদায়ী ভান্ারের মালিকও হয়ে যায়, তবুও তারা নিঃশেষ হয়ে যাওয়ার ভয়ে তা নিজেদের কাছে আটকিয়ে রাখবে, কুক্ষিগত করে রাখবে । অথচ আল্লাহর রহমতের ভান্ডার হচ্ছে বিশাল যার কোনো শেষ নেই। সে কথাই নীচের আয়াতে বলা হয়েছে, “আমি মূসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলোম অতএব হে নবী) তুমি স্বয়ং বনি ইসরাঈলীদের কাছেই জিজ্ঞেস করো, যখন সে তাদের কাছে (নবী হয়ে) এসেছিলো তখন ফেরাউন তাকে বলেছিলো হে মূসা, আমি মনে করি তুমি হচ্ছো একজন যাদুস্ত (মানুষ)।' (আয়াত ১০০) আলোচ্য আয়াতে ওদের কার্পণ্যের চিত্রটি অত্যন্ত গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ওদের জানা উচিত যে, আল্লাহর রহমতের কোনো সীমা নেই, কোনো শেষ নেই । এই রহমতের কোনো ত্রাস নেই, কোনো ক্ষয় নেই। কিন্তু এ সত্তেও ওরা নিজেদের স্বভাবজাত কার্পণ্যের বশবর্তী হয়ে এই বিশাল রহমতের ভান্ডারও কুক্ষিগত করে রাখবে। . মোট কথা, অসংখ্য অলৌকিক ঘটনা প্রদর্শন করলেই যে, কঠিন হৃদয়ের লোকগুলো ঈমান গ্রহণে উদ্বুদ্ধ হবে, এমনটি মনে করার কোনো কারণ নেই । এই তো মুসা (আ.) নয় নয়টি প্রকাশ্য ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।