Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

আমি যদি কোনো ফেরেশতাকে নবী হিসাবে প্রেরণ করতাম তাহলে তাকে পুরুষের আকৃতিতেই প্রেরণ করতাম। আল্লাহর জন্যে এটা আদৌ অসম্ভব নয়। কারণ, তিনি সব কিছুই করতে পারেন। কিন্তু তিনি প্রত্যেক বস্তুকে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ধর্ম দিয়ে সৃষ্টি করেছেন। তারই কুদরত ও ইচ্ছায় প্রত্যেক বস্তু স্ব স্ব ধর্ম ও বৈশিষ্ট্য নিয়েই টিকে আছে। এতে কোনো ব্যতিক্রম বা পরিবর্তন সচরাচর ঘটেনা। কিন্তু অবিশ্বাসী সম্প্রদায় এই সত্যটুকু উপলব্ধি করতে চায় না। এই সহজ সরল বিষয়টি যারা বুঝতে চেষ্টা করে না, তাদের সাথে অহেতুক বাক-বিতন্ডা ও তর্ক-বিতর্কে জড়িয়ে না পড়ার জন্যে রসূলুল্লাহ (স.)-কে আল্লাহ তায়ালা নির্দেশ দিচ্ছেন। তাকে আল্লাহ তায়ালা নির্দেশ দিচ্ছেন তিনি যেন এসব বিষয়ের ফয়সালার ভার স্বয়ং তার হাতেই ছেড়ে দেন। তিনিই এসব বিষয়ের চূড়ান্ত ফয়সালা করবেন। কারণ, তিনি সব বিষয় সম্পর্কে পূর্ণ ওয়াকেফহাল। নিচের আয়াতে এ কথাই বলা হয়েছে। (আয়াত ৯৬) বগফেলদেল লজ্জাজনক 'পল্লিণতি আলোচ্য আয়াতে এক ধরনের সতর্কবাণীর আভাস পাওয়া যায়। কারণ, বিশ্বাসী ও অবিশ্বাসীদের শেষ পরিণতি সম্পর্কে নিচের আয়াতে সুস্পষ্ট রূপে যা বলা হয়েছে তা থেকে অবিশ্বাসীদের কঠিন পরিণতির বক্তব্যই প্রতিভাত হয়ে উঠে। (আয়াত ৯৭-৯৯) হেদায়াত ও গোমরাহীর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ম-নীতি নির্ধারিত করা আছে। এই নিয়ম-নীতি অনুযায়ী চলার ব্যাপারে মানুষকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। এই স্বাধীনতার ফলাফল ও শেষ পরিণতিও তাকেই ভোগ+করতে হবে । উক্ত নীতির একটি হচ্ছে এই যে, মানুষ প্রকৃতিগতভাবে হেদায়াত ও গোময়াহী উভয়টির জন্যেই প্রস্তুত। সে নিজ আগ্রহ ও চেষ্টায় এর যে কোনো একটি গ্রহণ করতে পারে। তাই 'যখন কোনো মানুষ নিজ চেষ্টা ও সাধনার দ্বারা হেদায়াতের উপযুক্ত বলে আল্লাহর কাছে বিবেচিত হয়, তখনই আল্লাহ তায়ালা তাকে হেদায়াত দান করেন, আর এরপ ব্যক্তিই সত্যিকার অর্থে হেদায়াতপ্রাপ্ত বলে গণ্য হবে। কারণ সে আল্লাহর নির্দেশের অনুসরণ করেছে। পক্ষান্তরে যারা হেদায়াত বা আল্লাহর নির্দেশিত পথের বিভিন্ন প্রমাণ ও চিহ্ত দেখেও তা গ্রহণ করতে অস্বীকার করে তারাই গোমরাহী বা ভ্রান্ত পথের পথিক হয়ে থাকে। এ জাতীয় মানুষকে আল্লাহর আযাব থেকে কেউই রক্ষা করতে পারে না। পরকালে তাদেরকে অত্যন্ত লঙ্জাকর ও বি্বিতকর আকৃতিতে উপস্থিত করা হবে । অন্ধ, বোবা ও বধির করে তাদেরকে কেয়ামতের ময়দানে সবার সামনে হাযির করা হবে । শুধু তাই নয়, এর পর তাদেরকে জাহান্নামের লেলিহান অগ্নিকুন্ডে নিক্ষেপ করা হবে । সেটাই হবে তাদের সর্বশেষ ও স্থায়ী ঠিকানা । এ কথাই বলা হয়েছে নিচের আয়াতে, “যাকে আল্লাহ তায়ালা হেদায়াত দান করেন, সে-ই মূলত হেদায়াতপ্রাপ্ত হয়, আর যাকে তিনি গোমরাহ করেন এমন লোকদের (হেদায়াত দানের) জন্যে তুমি আল্লাহ ছাড়া আর অন্য কাউকেই সাহায্যকারী পাবে না, এমন সব গোমরাহ লোকদের আমি কেয়ামতের দিন মুখের ওপর ভর দিয়ে চলা অবস্থায় একত্রিত করবো, এরা তখন হবে অন্ধ বোবা ও বধির। এদের ঠিকানা হবে জাহান্নাম ৷ এই জাহান্নামে প্রতিবার যখন (আগুন) স্তিমিত হয়ে আসবে তখন আমি (তাকে) তাদের জন্যে আরো প্রজ্বলিত করে দেবো ।” (আয়াত ৯৭) এটা নিসন্দেহে একটা ভয়ানক পরিণতি এবং বিভীষিকাময় শাস্তি। এই পরিণতি ও শাস্তি তাদের নিজেদেরই কৃতকর্মের ফল। কারণ ওরা আল্লাহর সুস্পষ্ট ও জাজ্ল্যমান নিদর্শনগুলোকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। শুধু তাই নয়, বরং তারা পরকালকেও অস্বীকার ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।