ব্যাপার । কাজেই এই অসাধারণ কাজগুলো যদি নবী করে দেখাতে পারেন তাহলেই ওরা ঈমান গ্রহণের বিষয়টি বিবেচনা করে দেখবে! কিন্তু ওরা বেমালুম ভুলে যায় যে, পবিত্র কোরআনই হচ্ছে স্বয়ং একটি অলৌকিক ও অসাধারণ বস্তু। এর অসাধারণ রচনাশৈলী, এর অসাধারণ বক্তব্য এবং এর অসাধারণ বিধি-বিধানের অনুরূপ কিছু সৃষ্টি করে দেখানো ওদের সাধ্যের সম্পূর্ণ বাইরে । এরপরও ওরা নবীর কাছে অলৌকিক ও অসাধারণ কাজের ফরমায়েশ জানায় । কারণ, পবিত্র কোরআনের অলৌকিকতা ও অসাবধানতার বিষয়টি চাক্ষুষ নয়। কাজেই ওরা চাক্ষুষ অলৌকিক ঘটনা দেখতে আগ্রহী! এই সত্যটি মনে রাখা উচিত যে, অলৌকিক ঘটনা প্রদর্শন করা নবী রসূলদের আওতাধীন নয়। তারা এসব কাজের জন্যে প্রেরিতও নন, বরং গোটা বিষয়টিই হচ্ছে একান্ত আল্লাহর ইচ্ছা ও বিবেচনা নির্ভর। স্বয়ং আল্লাহ তায়ালা এসব অসাধারণ ঘটনাবলী প্রদর্শনের ক্ষমতা প্রদান না করে থাকলে তা কামনা করাও নবী-রসূলদের জন্যে অশোভনীয়। নবুওত ও রেসালাতের অন্যতম দাবীই হচ্ছে এই যে, যা করার অনুমতি নেই, তা আল্লাহর কাছে কামনা না করা । এ ক্ষেত্রে একজন নবী ও রসূল তার মানবীয় সীমাবদ্ধতার কথা স্মরণ করবেন এবং তা প্রকাশ্যে ঘোষণা দিয়ে জানিয়েও দেবেন। এই নির্দেশই আল্লাহ তার রসূলকে দিয়েছেন। (আয়াত ৯৩) অর্থাৎ মানবীয় সীমাবদ্ধতার প্রতি লক্ষ্য রেখেই একজন নবী তার প্রতি অর্পিত দায়িত্ব পালন করে যাবেন। নিজের সাধ্যের বাইরে অথবা রেসালাতের দায়িত্বের বাইরে কোনো কিছুর জন্যে যেন আল্লাহর কাছে আরযি পেশ না করেন। রসূলুল্লাহ (স.)-এর আগমনের আগে ও পরে বিভিন্ন জাতি ও সম্প্রদায়কে যে বদ্ধমূল ধারণাটি নবীদের প্রতি ঈমান গ্রহণে বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে, কোনো মানুষ নবী হতে পারে না, বরং এই মহান দায়িত্ব ফেরেশতা ব্যতীত অন্য কোনো মখলুক পালন করতে পারে না। তাদের সেই বদ্ধমূল ধারণার বিষয়টি সম্পর্কেই আল্লাহ তায়ালা বলছেন। (আয়াত ৯৪) আসলে মনুষ্যত্যের প্রকৃত মর্যাদা ও মূল্য অনুধাবন করতে অক্ষম বলেই ওদের মাঝে এ জাতীয় ভুল ধারণা জন্ম নিয়েছে। তদ্রুপ জীবন ও জগতের প্রকৃতি এবং ফেরেশতাদের সঠিক পরিচিতি সম্পর্কে অজ্ঞ বলেও ওদের মাঝে এ ধরনের ভ্রান্ত ধারণা জন্ম নিয়েছে । ওদের ধারণাই নেই যে, ফেরেশতাদেরকে পৃথিবীতে স্থায়ীভাবে বসবাস করার জন্যে সৃষ্টি করা হয়নি। তাছাড়া ফেরেশতারা কখনও তাদের আসল আকৃতি নিয়ে পৃথিবীতে আগমন করে না। তাহলে একজন মানব ও ফেরেশতার মাঝে ওরা কিভাবে পার্থক্য করবে । এতোসব সত্তেও একজন মানুষ নবীকে বিশ্বাস করতে ওদের বড়ই কষ্ট হয়। এরই উত্তরে বলা হয়েছে। '(হে নবী) তুমি (তাদের) বলো যে, যেদি এমন হতো যে,) যমীনে মোনুষের বদলে) ফেরেশতারাই (বসবাস করতো এবং মানুষের মতোই তারা) নিশ্চন্তভাবে (এখানে) ঘুরে বেড়াতো তাহলে অবশ্যই আমি তাদের জন্যে আসমান থেকে কোনো ফেরেশতাকেই নবী করে পাঠাতাম ।' (আয়াত ৯৫) অবশ্যই তিনি মানুষের আকৃতি দান করতেন। কারণ পৃথিবীর প্রকৃতি ও পরিবেশের জন্যে সেটাই উপযুক্ত । অন্য একটি আয়াতে বিষয়টি সুস্পষ্টভাবে বলা হয়েছে। উক্ত আয়াতে বলা হয়েছে যে, ৬//৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।