Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

“অবশ্যই আন্াহর নিয়মের মধ্যে কোনো পরিবর্তন নেই। প্রত্যেক জাতির কাজের ওপর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার উত্থান হয়। এর পূর্বে তারা শেষ হয়ে যায় না এবং ওই নির্দিষ্ট সময় পরেও তাদের ওই অগ্রগতি থাকে না।" লবী €স-১-এক্ সাধে অন্সদাচক্ণ বর্তমান আলোচ্য অধ্যায়ের মধ্যে যে সব বর্ণনা এসেছে তার মধ্যে রসূল (স.)-এর সাথে যে প্রচর্ড বে-আদবী করা হয়েছিলো তারও এক জুলম্ত ছবি তুলে ধরা হয়েছে, অথচ তাদের কাছে তো এসেছে সেই মূল কেতাব যা সমগ্র মানবমন্ডলীর হেদায়াতের জন্যে আল্লাহ তায়ালা নিজেই রচনা করে সপ্ত আকাশের ওপর চিরস্থায়ী ও সুরক্ষিত এক ফলকে লিপিবদ্ধ করে রেখেছেন, আর সেই কেতাব, আজ সর্বাধিক ও সার্বক্ষণিকভাবে পঠিতব্য পুস্তক হিসাবে তোমাদের কাছে পেশ করা হচ্ছে এবং মহান আল-আমীন নবীর মুখে উচ্চারিত হচ্ছে। এ মহান বাণী যখন প্রিয় নবী (স.)-এর কণ্ঠে উচ্চারিত হয় তখন এর ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ফিরতে থাকে এক মুখ থেকে আর এক মুখে, সম্প্রসারিত হতে থাকে হৃদয় থেকে হদয়ান্তরে ৷ এ ধ্বনির প্রাণ সঞ্জীবনী সুধা পার্থিব আশা আকাংখায় নিদ্রাতিভূত অসংখ্য হৃদয়কে জাগিয়ে তোলে এবং তাদেরকে আল্লাহর চিরন্তন নিয়ম সম্পর্কে স্মরণ করিয়ে দেয়, কিন্তু এসময়ও স্বার্থ পাগল, নেতৃত্বলোভী ও কায়েমী স্বার্থের ধ্বজাধারীরা তাকে ঠাট্রা-বিদ্রপ করতে থাকে এবং চরম নির্লজ্জ ব্যবহার করতে থাকে । ওদের ওই “আর তারা বলে হে ওই ব্যক্তি, যার কাছে উপদেশ মালা প্রেরিত হয়েছে, অবশ্যই তুমি একজন বদ্ধপাগল। তুমি যদি প্রকৃতপক্ষে নবীই হয়ে থাকো তাহলে আমাদের কাছে ফেরেশতাদের নিয়ে আসো না কেনো (যারা তোমার নবুওতের সাক্ষ্য দিতে পারে)। কতো নিষ্ঠুর ও তাচ্ছিল্যপূর্ণ ছিলো আল-আমীন, সবার নয়ন মনি চির সত্যবাদী ও পরম দরদী মোহাম্মদ (স.)-এর প্রতি তাদের সন্বোধনের এ ভাষাটি । এ আহ্বানের প্রতিটি শব্দ ছিলো উপহাস ও বিদ্রপে ভরা । “হে ওই ব্যক্তি যার ওপর নাযিল হয়েছে এই উপদেশ মালা” একথা বলে এবং এইভাবে বিদ্পাত্মক ভাষায় ডাক দিয়ে, আসলে ওরা অস্বীকার করছিলো ওহী ও রেসালাত উভয়টিকেই। যে কথাগুলো দ্বারা তারা ডাক দিচ্ছিলো তার দ্বারা, প্রকারান্তরে তারা বিপরীত অর্থই ব্যক্ত করছিলো। পাচ্ছিলো, “অবশ্যই তুমি একজন বদ্ধ পাগল" এটাই ছিলো কোরআনুল কারীম ছ্বারা (তাদেরকে) আহ্বান জানানোর জওয়াবে তাদের পক্ষ থেকে প্রতিক্রিয়া । প্রকৃতপক্ষে তারা জেনে-বুঝে, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এবং সত্যের বিরোধিতা করতে গিয়েই এইভাবে ঝগড়া করছিলো এবং এই কারণেই তারা ফেরেশতাদের হাযির করার দাবী উত্থাপন করছিলো যেন ফেরেশতারা এসে তার রেসালাতের পক্ষে সাক্ষ্য দেয়। “কেনো নিয়ে আসছো না তোমার পক্ষে সাক্ষ্য দেয়ার জন্যে একদল ফেরেশতা যদি তোমার রেসালাতের দাবীতে তুমি প্রকৃতপক্ষে সত্যবাদী হয়ে থাকো । এ আয়াত এবং আরো অন্যান্য বহু আয়াতে রসূল (স.)-এর কাছে তার পক্ষে সাক্ষ্য দেয়ার জন্যে বারবার ফেরেশতা নাযিলের দাবী কোনো নতুন দাবী ছিলো না, বরং অতীতেও আরো বহু নবী রসূলের কাছে এইভাবে ফেরেশতা নাযিলের দাবী করা হয়েছে। এটাই হচ্ছে সেই মানুষের অজ্ঞানতা, মূর্খতা ও হঠকারিতার বিভিন্ন লক্ষণের মধ্যে একটি বড়ো লক্ষণ, যাকে আল্লাহ তায়ালা ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।