Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

এই বিধানের প্রবর্তক ও স্রষ্টা তিনি জীবন ও প্রকৃতির প্রতিটি স্তর ও অবস্থা সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিফহাল। অপর দিকে মানব রচিত আইনে এই বৈশিষ্ট্য নেই। এতে মানবীয় ক্রটি ও সীমাবদ্ধতা প্রকটভাবে পরিলক্ষিত হয়ে থাকে । এ কারণেই মানব রচিত আইন একই সময় সকল সম্ভাবনা সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে পারে না। ফলে এই আইন কোনো ব্যক্তি সমস্যা বা সামাজিক সমস্যার সমাধানে এমন ব্যবস্থা গ্রহণ করে যা পরবর্তীতে বহু নতুন নতুন সমস্যার সৃষ্টি করে থাকে এবং সে গুলোর জন্যে পুনরায় নতুন সমাধানের প্রয়োজন দেখা দেয়। শব্দ, অর্থ এবং বিষয়বস্তু সব দিক থেকেই পবিত্র কোরআন একটি অতুলনীয় ও অননুকরণী গ্রন্থ। অনুরূপ কোনো গ্রন্থ রচনা করা বা এর সমতুল্য বাণী সৃষ্টি মানুষ এবং জিন জাতির সাধ্যাতীত ব্যাপার । এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে, পবিত্র কোরআনের অনুরূপ কোনো জীবন ব্যবস্থা ও বিধি-বিধান রচনা করাও এই উভয়ই শ্রেণীর মখলুকের পক্ষে সম্ভব নয়। কাফেলদেল অম্ুত্লক দাবী “আমি এই কোরআনে মানুষদের বোঝানোর জন্যে পড়তে পারবো । (হে নবী,) তুমি (এদের এসব উদ্ভট কথার উত্তরে) বলো, মহান পবিত্র (আমার) আল্লাহ তায়ালা, আমি তো কেবল একজন মানুষ (একজন) রসূল বৈ কিছুই নই ।" (আয়াত নং ৮৯-৯৩) পবিত্র কোরআনের অনুরূপ কিছু সৃষ্টি করার চ্যালেঞ্জ এর মোকাবেলা করতে না পেরে তারা অদ্ভুত সব অলৌকিক কর্মকান্ডের দাবী জানাতে আরম্ভ করে দেয়। এসব দাবী দাওয়ার ব্যাপারে তাদের অনমনীয়তা ও কঠোরতার দ্বারা দুটো বিষয় প্রমাণিত হয়। দ্বিতীয়. আল্লাহর প্রতি তাদের অশ্রদ্ধা। কারণ, আল্লাহ তায়ালা বিভিন্নভাবে ও বিচিত্র ৃষ্টাত্তসহ পবিত্র কোরআনের স্বরূপ তাদের সামনে পেশ করেছে। এর দ্বারা পবিত্র কোরআনের স্বরূপ উদঘাটন এবং বাস্তবতা উপলব্ধি করা যে কোনো বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষের পক্ষেই সম্ভব । কিন্তু এতোসব সত্তেও মক্কার মোশরেকরা এটাকে সত্য বলে বিশ্বাস করেনি, রসূলকে সত্য বলে স্বীকার করেনি, বরং রসূলের প্রতি ঈমান গ্রহণের পূর্বশর্ত স্বরূপ তারা দাবী জানায়, রসূল যেন শু ভূমি থেকে ঝর্ণা প্রবাহিত করে দেখান, অথবা তার কাছে খেজুর ও আঙুরের এমন একটি বাগান থাকতে হবে যার মধ্য দিয়ে নহর প্রবাহিত হবে, অথবা তিনি আকাশ থেকে আযাব নামিয়ে আনবেন, সে আযাবের ফলে আকাশ টুকরো টুকরো হয়ে তাদের ওপর পতিত হবে যেমনটি কেয়ামতের দিন অথবা তিনি স্বয়ং আল্লাহ তায়ালা ও ফেরেশতাদেরকে তাদের মুখোমুখী এনে হাযির করবেন এবং তারা স্বগোত্রীয় লোকদের যেভাবে সাহায্য সহযোগিতা করে থাকে ঠিক সেভাবেই আন্লাহ তায়ালা ও ফেরেশতারাও রসূলকে সাহায্য করবেন, রক্ষা করবেন। অথবা তার এমন একটি বাড়ী থাকতে হবে যা প্রস্তুত করা হবে মূল্যবান সব মনি মুক্তা উঠলেই চলবে না বরং সাথে লিখিত একখানা বাণীও আনতে হবে সেটা তারা স্বয়ং পড়ে দেখবে । এসব অযৌক্তিক ও হাস্যকর দাবী, দাওয়া দ্বারা ওদের চিন্তা ও বুদ্ধি বিবেচনায় দৈন্যদশাই প্রমাণিত হয়। সাথে সাথে ওদের গোয়ার্তৃমীও প্রমাণিত হয়। কি অদ্ভুত ওদের বিচার বুদ্ধি। ওরা একটি সজ্জিত ঘর ও উর্ধ্বলোকে গমনকে এক করে দেখে! ওরা শুষ্ক ভূমি থেকে ঝর্ণার প্রবাহন আর আল্লাহ ও তার ফেরেশতাদের ভূমিতে অবতরণকে এক করে দেখে । এসব উড্ভট দাবী দাওয়া পেশ করার পেছনে একটিই কারণ বিদ্যমান, আর তা হচ্ছে এই যে, এগুলো অলৌকিক অসাধারণ ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।