এই পৃথিবীর বুকে মানুষ অনেক কিছুই আবিষ্কার করেছে, সৃষ্টি করেছে। কিন্তু রুহ' বা আত্মার সঠিক পরিচয় উদ্ঘাটন করতে গিয়ে সে খেই হারিয়ে ফেলেছে। এই সূক্ষ্ম ও অদৃশ্য বস্তুটি কিভাবে আসে এবং কিভাবে যায়, এটা কোথায় ছিলো এবং কোথায় যাবে এসব জটিল প্রশ্নের উত্তর সে কোথাও খুঁজে পায়নি, আর সেটা সম্ভবও নয়। তাই আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের মাধ্যমে আত্মার পরিচয় যতোটুকু ও যেভাবে দিয়েছেন ততোটুকুই মেনে নেয়া ব্যতীত অন্য কোনো উপায় নেই। কারণ, পবিত্র কোরআনের দেয়া তথ্যই নির্ভুল ও নির্ভরযোগ্য ৷ এই তথ্য স্বয়ং মহান আল্লাহর জ্ঞান হতে উৎসারিত । আল্লাহ তায়ালা ইচ্ছা করলে মানবজাতিকে এই তথ্য হতে বঞ্চিতও রাখতে পারতেন। এমনকি রসূল (স.)-কে ওহীর মাধ্যমে যেসব বিষয়াদি ও তথ্যাদি জানানো হয়েছে, সেগুলোও তিনি ছিনিয়ে নিতে পারতেন। কিন্তু তার পরম দয়া ও করুণার ফলে এমনটি করা হয়নি। এই দয়া ও করুণার বিষয়টি আল্লাহ তায়ালা তার রসূলকে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং বলছেন যে, ওহীর মাধ্যমে বিভিন্ন বিষয় অবগত করন, সে বিষয়গুলো স্থির ও অপরিবর্তিত রাখা নবীর জন্যে এবং গোটা মানব জাতির জন্যে একটা বিরাট খোদায়ী করুণা । কারণ এই ওহীর মাধ্যমে প্রান্ত কোরআনের বদৌলতেই যুগে যুগে মানব জাতি এঁশী রহমত, হেদায়াত ও নেয়ামত লাভে ধন্য হয়েছে। আনু ও জ্বীনের প্রতি আল্লাহক্স চ্তান্লেওঃ আত্মার প্রকৃত রহস্যের জ্ঞান যেরূপ কেবল আল্লাহর মাঝেই সীমাবদ্ধ, তন্্ূপ কোরআন সৃষ্টির ব্যাপারটিও তার একক সত্তার মাঝেই সীমাবদ্ধ । কোনো প্রাণীই এমন সৃষ্টির অনুকরণ করার ক্ষমতা ও শক্তি রাখে না। মানুষ ও জ্বীন এই দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় শ্রেণীর প্রাণীর পক্ষে সম্ভব নয় এমন একটি বাণী রচনা করে দেখানো । এমনকি তারা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালালেও তাদের পক্ষে সেটা সম্ভবপর হবে না। এ কথাই এখানে বলা হয়েছে, তুমি এদের বলো যদি সমস্ত মানুষ ও জ্বীন এ কাজের জন্যে একত্রি হয় যে, তারা এই কোরআনের মতো কিছু রচনা করবে এই পবিত্র কোরআন কেবল কিছু শব্দ আর বাক্যের সমষ্টির নামই নয় যে, তা মানুম্ন বা জিন জাতি অনুকরণ করতে সক্ষম হবে। এই কোরআন হচ্ছে আল্লাহর অন্যান্য সৃষ্টিরই অন্যতম সৃষ্টি যা গোটা জগতবাসীর জন্যে অসাধ্য ও অসম্ভব । এটা আত্মার মতোই একটা খোদায়ী নির্দেশ যার পূর্ণ রহস্য উদঘাটন করা কোনো সৃষ্টির পক্ষেই সম্ভব নয়। তবে এর কোনো কোনো বৈশিষ্ট্য বা গুণ বা প্রভাব সম্পর্কে কেউ কিছুটা অনুধাবন করে থাকলে করতেও পারে। এই গুণটির সাথে সাথে পবিত্র কোরআনের আরও একটি গুণ ও বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে পবিত্র কোরআন একটি পরিপূর্ণ জীবন বিধান। এই জীবন বিধানে প্রাকৃতিক নিয়ম নীতির প্রতি পূর্ণ লক্ষ্য রাখা হয়েছে যা মানব জীবনের প্রতিটি স্তরে এবং প্রতিটি পর্যায়ে কার্যকর; যা বিভিন্ন পরিস্থিতিতে ও বিভিন্ন পর্যায়ে মানব সমাজকে নিয়ন্ত্রণ করে থাকে । এ দিক থেকে বিচার করলে দেখা যায় যে, পবিত্র কোরআন ব্যক্তি সস্যারও সমাধান করে এবং আষ্ট-পৃষ্ঠে জড়িত সামাজিক সমস্যারও সমাধান করে । আর এই সমাধান করতে গিয়ে পবিত্র কোরআন এমন কিছু নিয়ম নীতি ও বিধি বিধানের আশ্রয় নেয় যা মানব সমাজের গভীরে প্রোথিত স্বভাব প্রকৃতির সাথে সকল দিক থেকে সামঞ্জস্যপূর্ণ এবং সময়োচিত। এই সমাধান দিতে গিয়ে কোরআনী বিধানের দৃষ্টির আড়ালে এমন সব বিষয়াদি থাকে না যা ব্যক্তি জীবনে এবং সামষ্টিক জীবনে দেখা দিতে পারে । কারণ যিনি যিলাল ১২তম ১৭খ | ৬/৬/৬/.1051009016-110
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।