Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

আস্থা না থাকে তাহলে বিপদে পড়লেই সে অধৈর্য হয়ে পড়বে, হতাশ ও নিরাশ হয়ে পড়বে। আলো দেখতে পায়, মনে সাহস খুঁজে পায়, আল্লাহর রহমতের ব্যাপারে আশাবাদী হয় । ফলে সে বিচলিত না হয়ে অধৈর্য না হয়ে বরং শান্ত থাকে এবং দুশ্চন্তামুক্ত থাকে । এর দ্বারাই প্রমাণিত হয় যে, সুখ-সাচ্ছন্দে এবং বিপদে-আপদে ঈমানের মূল্য কতোটুকু, এর গুরুত্ কতটুকু। মানুষের বোধশক্তিনন সীমাবহ্দত্াা আলোচনা প্রসংগে এখানে আর একটি কথা বলা হচ্ছে। আর তা হলো এই যে, প্রত্যেক ব্যক্তি ও গোষ্ঠী নিজস্ব মত ও পথ অনুযায়ীই কাজ করে থাকে । কিন্তু কারা সঠিক পথ ও মতের ওপর প্রতিষ্ঠিত আছে, তার বিচারের ভার এক মাত্র আন্মাহর হাতেই ন্যস্ত। সে কথাই এখানে বলা হয়েছে। (আয়াত ৮৪) আলোচ্য আয়াতের বক্তব্যে কর্ম ও মতাদর্শের চূড়ান্ত পরিণতির ব্যাপারে একটা প্রচ্ছন্ন সতর্কবাণী রয়েছে। ফলে মানুষ যেন এসব ব্যাপারে সতর্কতা অবলম্বন করে এবং এমন মত ও পথের অনুসরণ করে যার মাধ্যমে আল্লাহ তায়ালা ও তার সস্তুষ্টি লাভে সহায়ক হয়। কেউ কেউ রসূলুল্লাহ (স.) “রুহ' বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে বসে । এ ধরনের প্রশ্নের উত্তরে পবিত্র কোরআন একটা সুন্দর ও সুষ্ঠু নীতিমালা অবলম্বন করে থাকে । এই নীতিমালার আলোকে পবিত্র কোরআন কেবল ততোটুকুই উত্তর দেয় যতোটুকু মানুষের বাস্তব প্রয়োজন এবং যতোটুকু অনুধাবন করার মতো শক্তি ও প্রজ্ঞা তার রয়েছে। অনর্থক ও বেহুদা বিষয়াদি নিয়ে চিন্তা করে আল্লাহ প্রদত্ত মেধা ও বুদ্ধির অপচয় করা হোক এটা পবিত্র কোরআনের আদৌ কাম্য নয়। সে কারণেই যখন রসূলুল্লাহ সে.) আত্মার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন তীকে কেবল এতোটুকু বলতে নির্দেশ দেয়া হলো যে, এটা মহান আল্লাহর আদেশ বিশেষ এবং এর সঠিক পরিচয় ও প্রকৃতি সম্পর্কে একমাত্র আল্লাহই ভাল জানেন। এ বিষয়েই এখানে বল! হয়েছে। (আয়াত ৮৫) এ জাতীয় উত্তর প্রদানের মাধ্যমে মানুষের মেধা, চিস্তাশক্তি ও মননশীলতাকে বিকল করে ফেলা নয়; বরং এর মাধ্যমে মানুষের মেধা ও মননশীলতাকে তার নিজস্ব সীমারেখার মধ্যে থেকে কাজ করার শিক্ষা দেয়া হচ্ছে। যে সকল বিষয় মানুষের চিস্তা ও বোধশক্তির আওতার বাইরে সে সব বিষয় নিয়ে মানুষ, মাথা ঘামিয়ে নিজের মেধা ও শ্রমের অপচয় করুক-এটা যুক্তিযুক্ত নয় । আত্মাও ঠিক তেমনি একটি অদৃশ্য ও অতিন্্রীয় রহস্য। এই রহস্য সম্পর্কে সঠিক জ্ঞান একমাত্র আল্লাহরই রয়েছে। তিনিই আত্মা নামক এই অতিন্ত্রীয় রহস্যটিকে মানুষসহ আরও অজানা বহু প্রাণীর দেহে স্থাপন করেছেন। আর আমরা সকলেই জানি যে, আল্লাহর অসীম ও নিরংকুশ জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞান খুবই সীমিত ও নগণ্য । কাজেই এই গোটা বিশ্ব চরাচরের অসংখ্য রহস্য ও ভেদ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা মানুষের পক্ষে কখনও সম্ভব নয়। এই বিশাল জগতের পরিচালনা ও নিয়ন্ত্রণের ভার মানুষের হাতে ন্যস্ত নয়। কারণ তার শক্তি ও সামর্থ এই গুরু্দায়িতৃ পালনে সক্ষম নয় । মানুষকে তার সীমিত-শক্তি ও সামর্থ অনুযায়ী এবং তার আওতাধীন বিষয়াদির ব্যাপারেই দায়িত্ব দেয়া হয়েছে। কাজেই সে তার সীমিত জ্ঞান ও সামর্থ অনুযায়ীই আল্লাহর ইচ্ছা ও নির্দেশ মোতাবেক দুনিয়ার বুকে খেলাফত বা প্রতিনিধিত্ের দায়িত্ব পালন করে যাবে। বিলাল ১২তম ১৭ ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।