Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

ধ্যান-ধারণা ও আকাশ-কুশুম চিন্তা-চেতনার কোনো অবকাশ থাকে না । চিন্তা শক্তিকে একটা নিয়মের অধীনে এবং প্রয়োজন অনুসারে ব্যয় করতে নির্দেশ দেয় বলেই তা সুস্থ ও সবল থাকে, অর্থপূর্ণ ও কল্যাণকর কাজে ব্যবহৃত হতে পারে । কাজেই পবিত্র কোরআন এদিক থেকেও মোমেন বান্দাদের জন্যে রহমত স্বরূপ। , কাম-ক্রোধ, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও শয়তানী প্ররোচনার চিকিৎসাও রয়েছে এই পবিত্র কোরআনেই । কারণ, এগুলো হচ্ছে অন্তরের রোগ । এই রোগে আক্রান্ত হলে মানুষের অন্তর দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে । কাজেই পবিত্র কোরআন এদিক থেকেও মোমেন বান্দাদের জন্যে রহমত স্বরূপ। যে সকল সামাজিক ব্যাধি-সমাজের ভিত্তিকে নড়বড়ে করে দেয় এবং সমাজের শান্তি শৃংখলা ও নিরাপত্তাকে বিনষ্ট করে দেয় সে সব ব্যাধির চিকিৎসাও এই পবিত্র কোরআনেই রয়েছে । কারণ, কোরআনভিত্তিক সমাজ ব্যবস্থা ও সামাজিক ন্যায় বিচারের অধীনে মানব গোষ্ঠী সুখে-শান্তিতে বাস করতে পারে, নিরাপত্তা লাভ করতে পারে । কাজেই পবিত্র কোরআন এদিক থেকেও মোমেন বান্দাদের জন্যে রহমত স্বরূপ । তবে যারা অত্যাচারী ও সীমালজ্ঘনকারী, তারা এই পবিত্র কোরআন থেকে কোনো ভাবেই উপকৃত হতে পারে না। বরং এর দ্বারা তাদের ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পায়। এ কথাই আলোচ্য আয়াতের শেষাংশে বলা হয়েছে, | (দেখো) আমি কোরআনে যা কিছু নাযিল করি তা হচ্ছে ঈমানদারদের জন্যে (সমস্ত মানসিক রোগের) উপসমকারী ও রহমত (স্বরূপ;) কিন্তু এসত্তেও তা যালেমদের জন্যে ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না।' অর্থাৎ পবিত্র কোরআনের রহমত ও বরকত এবং এর কল্যাণকর প্রভাব থেকে এরা বঞ্চিত। শুধু তাই নয়, বরং এই কোরআনের বদৌলতে মোমেনরা যে বিজয় ও সফলতা লাভ করে তার কারণে ওরা ভীষণ ক্ষুব্ধ ও ত্রুদ্ধ। হিংসা-বিদ্বেষ ও আত্মগরিমার বশবর্তী হয়ে ওরা যুলুম-অত্যাচার, নৈরাজ্য ও বিশৃঙ্খলায় লিপ্ত হয়। কারণ, পৃথিবীর বুকে তারা এই পবিত্র কোরআনের ধারক ও বাহকদের দ্বারা পরাস্ত। তারা ক্ষতিগ্রস্ত । পরকালেও তারা নিজেদের কুফুরী, নাফরমানী এবং অনাচার ও অবিচারের কারণে কঠিন শাস্তির সম্মুখীন হবে। কাজেই তারা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত। মানুষ যখন পবিত্র কোরআনের রহমত, বরকত এবং এর কল্যাণকর প্রভাব থেকে বঞ্চিত হয়ে নিজের নফ্স বা খেয়াল-খুশীর হাতে বন্দী হয়ে পড়ে তখন সে সুখ-সাচ্ছন্দে অহংকারী হয়ে ওঠে আল্লাহকে ভূলে যায় এবং তীর নেয়ামতকে অস্বীকার করে । আর যখন বিপদে পড়ে এবং দুঃখ কষ্টের সম্মুখীন হয় তখন হতাশ হয়ে পড়ে, চোখের সামনে অন্ধকার দেখতে থাকে, জীবনের ব্যাপারে নিরাশ হয়ে পড়ে । এ কথাই পরবর্তী আয়াতে বলা হয়েছে, “যখন আমি মানুষদের ওপর কোনোরকম অনুগবহ করি তখন তারা কৃতজ্ঞতার বদলে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং (অহংকারে) দূরে সরে যায় আবার যখন (কোনোরকম) কষ্ট মুসিবত তাকে স্পর্শ করে তখন সে (একেবারে) নিরাশ হয়ে পড়ে ।' (আয়াত ৮৩) অর্থাৎ সুখ-সাচ্ছন্দ ও নেয়ামত লাভ করার পর যদি মানুষ প্রকৃত দাতা আল্লাহকে স্মরণ না করে, তার শোকর আদায় না করে তাহলে এই সুখ-সাচ্ছন্দই থাকে অহংকার ও অনাচারে লিপ্ত করে । তদ্ধপ আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক না থাকে, তার প্রতি যদি কারও দৃঢ় বিশ্বাস ও ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।