Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

ওপরে ছেয়ে থাকা বুদবুদ বা ফেনা সাময়িকভাবে পানিকে ঢেকে রাখলেও অতি অল্প সময়ের মধ্যেই তা মিলিয়ে যায় এবং অবশেষে স্বচ্ছ পানি থেকে যায় । তাই বলা হচ্ছে, “অবশ্যই মিথ্যা ধ্বংস হতে বাধ্য' কারণ এর মধ্যে স্থায়ীভাবে টিকে থাকার কোনো উপাদানই নেই। এর সাময়িক অস্তিত্ব বাহ্যিক কোনো কিছুর প্রভাবে নযরকে ধাধিয়ে দেয় বটে, কিন্ত এটা প্রকৃতি-বিরুদ্ধ কৃত্রিম কিছু জিনিসের ওপর দাড়িয়ে থাকে, কিন্তু কৃত্রিম ওই সব উপায় উপকরণ এবং নির্ভর করার মতো ব্যক্তি বা বিষয়গুলো অতি শীঘ্রই দুর্বল হয়ে যায় এবং পরিশেষে ধ্বংসের অতল তলে তলিয়ে যায়, সত্যের প্রকৃতিই হচ্ছে এই যে তার মধ্যে অবস্থিত উপায়-উপাদানগুলো দীর্ঘস্থায়ী ও মযবুত বুনিয়াদর ওপর প্রতিষ্ঠিত, কিন্তু এর বিরুদ্ধে মানুষের সাময়িক আবেগ প্রবণতা বাধার প্রাচীর খাড়া করে দেয় এবং এর বিরুদ্ধে কায়েমী স্বার্থবাদী শাসক ও শোষক শ্রেণী দীড়িয়ে যায় .... এসত্রেও সত্য দৃঢ়তার সাথে ও নিরুদ্ধেগে নিজ গতিতে এগিয়ে চলে, নিজের মযবুত ঘাটি রচনা করে নেয় এবং তার স্থায়িত্বকে নিশ্চিত করে, কেননা এতো আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার কাছ থেকে আগত ব্যবস্থা যাকে তিনি “সত্য -রূপে বানিয়েছেন এবং এ সত্যকে তার চিরন্তন নাম ও চিরস্থায়ী অস্তিত্বের সাথে বিজড়িত করেছেন, যা কোনো দিন শেষ হয়ে যাবার নয়। অপর দিকে ঘোষণা আসছে “নিশ্চয়ই মিথ্যার পরাজয় অনিবার্ধ'...... কারণ এর পেছনে রয়েছে শয়তান ও তার ক্ষণস্থায়ী শক্তি ...... রয়েছে বর্তমান পৃথিবীর শাসক পক্ষ থেকে সর্বপ্রকার সহায়তা..... কিন্তু যে-ই তাদের পেছনে শক্তি যোগাক না কেন এবং যতো ক্ষমতা নিয়েই তাদেরকে সহায়তা দান করুক না কেন সত্যকে বিজয়ী করার জন্যে আল্লাহর দেয়া ওয়াদা আরও বড় সত্য, তার শক্তি-ক্ষমতা আরও বেশী জোরালো । আল্লাহ রব্বুল আলামীন-এর ওপর যে ব্যক্তিই ঈমান এনেছে সে অবশ্যই মহান আল্লাহর দেয়া এ ওয়াদার মিষ্টি-মধুর স্বাদ পেয়েছে এবং অনুভব করেছে আন্রাহর ওয়াদার সত্যতাকে । আর সবারই চিন্তা করা উচিত কে আছে এমন যে আল্লাহ রব্বুল ইযযত থেকে বেশী ওয়াদাপূরণকার, কে আছে এমন যার কথা তার থেকে অধিক সত্য? কোন আন মোনমেনদেন জন্যে লহ্মত ও নিক্লামক্স এরপর আলোচনা এসেছে মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে- বলা হয়েছে, ₹শয়-সন্দেহ, উদ্বেগ-উৎকণ্ঠা এবং দ্বিধা-দ্বন্দের উপসম হয় পবিত্র কোরআনের মাধ্যমে । কারণ এই কোরআন আল্লাহর সাথে মানব-হৃদয়ের সংযোগ স্থাপন করে। ফলে হৃদয়ে প্রশাস্তি আসে, নিরাপত্তাবোধ জন্ম নেয়। আল্লাহর প্রতি সন্তুষ্টি ও আস্থা বোধ জন্ম নেয়। তখন মানুষ জীবনের প্রতি আগ্রহ খুঁজে পায়। আমরা জানি উদ্বেগ-উৎকণ্ঠা হচ্ছে একটি রোগ । দ্বিধা-দন্দ্ব হচ্ছে এক প্রকার মানসিক প্রবঞ্চনা। অপর দিকে সংশয় সন্দেহ হচ্ছে একটা কঠিন ব্যাধি। এসব মানসিক রোগ-ব্যাধির ক্ষেত্রে মোমেন বান্দাদের জন্যে পবিত্র কোরআন হচ্ছে সত্যিই এক খোদায়ী ব্লহমত । চিন্তা-চেতনার বৈকল্যের নিরাময়ও রয়েছে এই পবিত্র কোরআনেই। কারণ, পবিত্র কোরআন মানব মস্তিককে অলীক ধ্যান-ধারণার কবল থেকে রক্ষা করে। যা কল্যাণকর ও ফলপ্রসূ সেসব বিষয়ে চিন্তা-ফেকের করার পূর্ণ স্বাধীনতা দান করে, আর যেসব বিষয় অনর্থক ও অনাকাঙ্খিত সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে বারণ করে। চিন্তার ক্ষেত্রে একটি সুষ্ঠু ও যথার্থ পদ্ধতির অধীনে মস্তি্কে পরিচালনা করে। ফলে এর প্রতিটি কর্মকান্ড হয় অর্থপূর্ণ ও গঠনমূলক এতে অলীক ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।