একথাও বিশ্বাস করে যে.আল্লাহ তায়ালা ছাড়া আর কারও কিছু দেয়ার মতো ক্ষমতা নেই। তার দৃঢ় বিশ্বাস তিনি ছাড়া আশ্রয় বা সুখ-শান্তি দেয়ার ক্ষমতা আর কারও নেই । তিনি চাইলে সাহায্য করেন অথবা সাহায্য পাওয়ার সকল পথ বন্ধ করে দেন এবং এটা অতীব সত্য কথা, যতো দিন পর্যন্ত তার মনোযোগ আল্লাহ্র দিকে আকৃষ্ট না হয় ততোদিন আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব নয়। কাকুতি-মিনতি বা আবেদন-নিবেদন করা এমন একটি বিষয় যা একটি দাবী হিসাবে যে কোনো ক্ষমতাবান মানুষের কাছে বিবেচনাযোগ্য হয়। তখন তারা ওই ক্ষমতাধরদের সেনাবাহিনী বা খাদেম হিসাবে স্বীকৃতি পায়, যার ফলে তারা নানাভাবে সফলতাও অর্জন করে; কিন্তু কেউ কোনো বাদশাহের সেনাদলের সদস্য বা তার নওফর-চাকর হলেই যে সাহায্যপ্রাপ্ত হবে এর কোনো নিশ্চয়তা নেই; কারণ কারও কিছু পাওয়া সম্পূর্ণভাবে আল্লাহর হুকুমের ওপর নির্ভর করে। অনুরূপভাবে কেউ দুনিয়ার কোনো শাসকের কাছে সাহায্য চাইলে বা কোনো শাসক সাহায্য করতে চাইলেই যে কেউ সাহায্যপ্রাপ্ত হবে তারও কোনো নিশ্চয়তা নাই। সত্য সন্গাগত মিখ্া দুল্সিভূত ইতিহাস সাক্ষ দেয়, সত্য যখন স্বমহীমায় হাযির হয় মিথ্যা তখন দুরিভূত হতে বাধ্য। এরশাদ হচ্ছে, “আর বল, সত্য সমাগত হয়েছে এবং মিথ্যার অবসান হয়েছে; নিশ্চয়ই মিথ্যার পরাজয় অবশ্যস্তাবী ৷ অর্থাৎ আল্লাহ তায়ালা জানাচ্ছেন যে, সত্যকে জয়ী করার সুদূর প্রসারী ও সর্বব্যাপক ক্ষমতা একমাত্র তারই হাতে । অতএব হে রসূল, ঘোষণা করে দাও যে সত্য তার পূর্ণ শক্তি নিয়ে, এবং সততা পরিপূর্ণ দৃঢ়তা নিয়ে সমাগত হয়েছে এবং সাথে সাথে হয়েছে মিথ্যার পরাজয় ও বিপর্যয় সত্যের প্রদীপ্ত বাতির সামনে মিথ্যা ল্লান হয়ে গেছে, পর্দার আড়ালে ফিরে গিয়ে পরাজয় স্বীকার করে নিয়েছে। এ হচ্ছে আন্মাহ প্রদত্ত শক্তি-ক্ষমতার অমোঘ দাবী কোরআনে করীমে যার জোরদার ঘোষণা দেয়া হয়েছে। যদিও আপাত দৃষ্টিতে মিথ্যার জোর দেখা যায় এবং মিথ্যার মাধ্যমে অনেক সুখ-সম্পদ আহরণ করা যায় বলে মনে হয়, কিন্তু অবশেষে তা পরাজিত হতে বাধ্য । অবশ্যই অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সাময়িকভাবে হলেও বাতিল শক্তি ফুলে ফেঁপে উঠেছে; কিন্তু এর স্থায়িত্ব নাই। কারণ তা কোনো স্থায়ী বুনিয়াদের ওপর এটা প্রতিষ্ঠিত নয়৷ এ জন্যে মিথ্যার দাপট সাময়িকভাবে চোখকে ধাধা লাগিয়ে দিতে চায়। কিন্তু এর সফলতাকে যতোই বিরাট ও প্রভাবপূর্ণ মনে হোক না কেন, মিথ্যার শক্তি ও তার অভ্যন্তরে ভাগ হচ্ছে অত্যন্ত দুর্বল ও অবশ্যই খুব শীর্ঘ তা ধ্বংস হতে বাধ্য, যেমন শুকনা খড়ের গাদায় আগুন ধরে গেলে তা দাউ দাউ করে জলে ওঠে এবং খোলা মাঠে সে আগুনের লেলিহান শিখা দেখা যায়, বাতাসের চাপে হঠাৎ করে বহু ওপরে উঠে গেছে; কিন্তু অতি অল্প সময়েই সে আগুন নিশেষে নিভে যায়, থেকে যায় ছাইয়ের এক স্তূপ, অপর দিকে কয়লার ডগভগে আগুন যেমন হয় উত্তপ্ত অনেক বেশী, তেমনি তার স্থায়িত্ও অনেক দীর্ঘ । একইভাবে মিথ্যা ও অন্যায় শক্তির প্রাবল্য সাময়িকভাবেও হঠাৎ করে অপ্রতিরোধ্য বলে মনে হলেও তার দাপট বেশীক্ষণ থাকে না; কিন্তু কয়লার আগুনের মতো সত্যের আলো জ্লতে সময় লাগলেও তার আগুন দীর্ঘ সময় ধরে মানুষকে তাপ দিতে থাকে; আবার মিথ্যাকে তুলনা করা যায় পানির ওপরে উথিত বুদবুদের সাথে, যা বাতাসের সামান্য দোলায় পানির সাথে মিশে যায় এবং ঢেউয়ের লাগাতার আছড়ে পড়ার কারণে ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।