ও পবিত্র কোরআনের কারণে এবং নির্জনে নিভৃতে আল্লাহর সান্িধ্যে হাযির হওয়ার সময়ে অপূর্ব এক ঘনিষ্ট সম্পর্ক সৃষ্টি হয়-সেই মোহব্বতপূর্ণ সম্পর্কের কারণে(১)। এই তাহাজ্জুদের কারণে কোনো মানুষ আল্লাহর বাছাইকৃত মানুষের মর্যাদা লাভ করবে এবং সে হবে তার পরওয়ারদেগারের পছন্দনীয় বান্দা । সুতরাং অন্য কারও পক্ষে এ মর্যাদার অধিকারী হওয়া সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামীনের কাছে বিশেষ মর্যাদা লাভের একমাত্র পথ এটাই । এই তাহাজ্জুদ সর্বাধিক মর্ধাদা লাভের পথে সর্ব প্রধান পাথেয়। এর করুনাময় আল্লাহ তায়ালা শিখিয়ে দিচ্ছেন কিভাবে তাকে ডাকতে হবে । আর হে রসূল তুমি) বলো, হে আমার রব, আমাকে সত্যের পতাকা হাতে নিয়ে সত্য-সঠিক গন্তব্যস্থলে .......আমার জন্যে কোনো ক্ষমতাবান ব্যক্তিকে সাহায্যকারী ।' এ হচ্ছে এমন একটি দোয়া যা আল্লাহ তায়ালা নিজেই তার নবীকে শিখিয়েছেন যেন নবী ই দোয়ার দ্বারা তাকে ডাকেন এবং আল্লাহকে ডাকার জন্যে তীর উম্মতকেও যেন তিনি দোয়াটি শিখিয়ে দেন এবং জানিয়ে দেন কেমন করে করুণাময় পরওয়ারদেগারকে ডাকতে হবে। লক্ষ্য করুন এ দোয়াটির মধ্যে দুটি কথা আছে, এক. এমন সত্য সুন্দর দেশে প্রবেশ করাও যার অধিবাসীরা হবে সত্যানুসন্ষিৎসু ও সত্যপ্রিয়; আর বের করে আনো এমন এক সত্য-সঠিক স্থান দিয়ে যেখানকার পরিবেশ হয় বের হওয়ার জন্যে উপযোগী ও অনুকূল । একথায় যে ইংগিত পাওয়া যায় তা হচ্ছে, সফরটা যেন হয় নিরাপদ এবং এ সফরের সংগী যা বা যারাই হোক না কেন তারাও যেন হয় সত্য-সঠিক দ্বীন-এর জন্যে নিবেদিত । এ সফরের শুরু-শেষ , প্রথম ও পরবর্তী অবস্থা এবং সফর শুরু করা থেকে নিয়ে পরবর্তাঁ অবস্থার মধ্যের যে সময়টি রয়েছে তাও যেন হয় সুন্দর ও সম্মানজনক । এখানে বুঝানো হয়েছে যে সত্যের জন্যে অবশ্যই উপযুক্ত মূল্য রয়েছে, যা খতম করে দেওয়ার জন্যে মোশরেকরা নানাভাবে চেষ্ট করেছিলো । এ বিষয়ে আল্লাহ তায়ালা ওহীর মাধ্যমে জানিয়েছেন আল্লাহ ব্যতীত অন্যান্য অনেককেই নিজেদের পৃজনীয় বানিয়ে নবী (স.)-কে ঘাবড়ে দিতে চেয়েছিলো । অনুরূপভাবে সত্যের জন্যে রয়েছে সমাজের বুকে এক বিশেষ স্থান; আর তা হচ্ছে, যেখানেই সততা-সত্যবাদিতা ও পরোপকারিতা আছে সেখানেই দৃঢ়তা, প্রশাস্তি, পরিচ্ছন্নতা ও নিষ্ঠা আছে। এরশাদ হচ্ছে, “তোমার পক্ষ থেকে সাহায্যকারী আমাকে একটি সাহায্যকারী রাষ্ট্রশক্তি দাও ।” অর্থাৎ, এমন সাহায্যকারী বানিয়ে দাও যার শক্তি ও ক্ষমতার দাপট পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত থাকবে মোশরেকদের ওপর যারা হবে প্রভাবশালী । তারপরের কথাটি খেয়াল করুন, 'দোয়াকারী আল্লাহর সাথে নিজের সম্পর্ককে এতো ঘনিষ্ঠ ও গভীর মনে করে যে, তার ভাষার মধ্যে একটা দাবী ও নৈকট্য পরিস্ফুট হয়ে ওঠে এবং সে সরাসরি বলে ফেলে-অন্য কারও পক্ষ থেকে নয়, আর কারও মাধ্যমেও নয়-একমাত্র তোমার কাছ থেকেই আমি চাই, আমার চাওয়া-পাওয়ার বিষয় ও বস্তু এবং শুধু তোমার কাছে আমি আশ্রয় চায় চাই-সাহায্য চাই জীবনের সর্ববিষয়ে। আর এটাও একটা বাস্তব সত্য বটে যে, যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্যপ্রার্থী হয়ে দোয়া করতে থাকে সে অবশ্যই বিশ্বাস করে যে ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নেই এবং (১) কোরআন হাদীসের অনেকগুলো বর্ণনা থেকে জানা যায় যে, সবাই যখন ঘুমিয়ে, সেই প্রিয় বিছানা ত্যাগ করে মোমেন যখন একমাত্র আল্লাহর মোহব্বতে দন্ডায়মান হয় তখন অবশ্যই সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে যে তাকে নিয়ে আল্লাহ তায়ালা গৌরব করেন, আর এই নামাযই কেয়ামতের দিনে তার জন্যে শাফায়াত করতে এগিয়ে আসবে । ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।