তারপর দেখুন তাহাজ্জুদের নামায পড়ার জন্যে আল্লাহ তায়ালা শুধুমাত্র একজনকেই হুকুম দিয়েছেন। এ হচ্ছে সেই নিভৃত নামায যা আল্লাহ তায়ালা তার রসূল (স.)-এর জন্যে খাস করে দিয়েছেন। যার কারণে তার জন্যে ছিলো এ নামায অতিরিক্ত এক ফরয, আর অন্যদের জন্যে হচ্ছে এ নামায নফল । কেউ কেউ এ নামাযকে রসূলের জন্যে নফল মনে করেন, কিন্তু প্রথমে বর্ণিত কথা, অর্থাৎ রসূলুল্লাহ (স.)-এর জন্যে এ নামায এক বিশেষ ও অতিরিক্ত হুকুম বিধায় তার জন্যে ছিলো এটা ফরয। আল কোরআনে নামাযের ওয়াক্তগুলোকে সরাসরি আয়াতের মাধ্যমে নিরূপণ করা হয়নি, বরং হাদীস শরীফে রসূলুল্লাহ সে.)-এর কথা ও বাস্তব ব্যবহারের মাধ্যমে প্রতিটি নামাযের সময় সুস্পষ্টভাবে জানা যায়, এরশাদ হচ্ছে, “কায়েম কর নামায সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে রাতের অন্ধকার ঘনীভূত হওয়া পর্যন্ত । অথবা অস্তমিত হওয়ার জন্যে সূর্য যখন পশ্চিম আকাশের দিকে ঝুঁকে পড়ে সেই সময় ও রাতের ঘন অন্ধকার নেমে আসা পর্যস্ত সময়ে নামায পড়ো এই প্রান্তিক সময়ের মধ্যে নামায কায়েম করো। আর, পড় ফজরের সময় কোরআনে করীম। “নিশ্চয়ই ফজরের সময় কোরআন পাঠ শ্রুত হয় (দলবদ্ধভাবে) এই দুটি সময়ের উল্লেখের মধ্যে যে বৈশিষ্ট্যটি বুঝা যায় তা হচ্ছে, দিন শেষে ও রাতের আগমনে এবং রাতের শেষে ও দিনের আগমনে নামাযের ওয়াক্তগুলো আবর্তিত হতে থাকে। আয়াত দুটির দিকে একটু খেয়াল করলে পাঠকের অজান্তেই তার হৃদয়ের ওপর এক গভীর আবেগ সৃষ্টি হয়। দেখুন, প্রথমত হচ্ছে রাতের আগমন, অতপর ধীরে ধীরে গভীর অন্ধকার ছেয়ে যাওয়া । এ অবস্থা অনুরূপভাবে ্নিগ্ধ আলোর উন্মেষ ও অন্ধকার দূরীভূত হওয়ার সাথে সাদৃশ্যপূর্ণ । দুটি সময়ে অন্তর নরম হয় এবং উভয় সময়েই বিশ্ব প্রকৃতির রহস্য রাশি ও নিয়ম-কানুন সম্পর্কে মোমেনের অন্তরে এমনভাবে চিন্তা-ডাবনার উদ্রেক করে যা এক মুহূর্তের জন্যেও দূর হতে চায় না বা একটিবারের জন্যেও সে চিন্তামুক্ত হয় না। নামাযের জন্যে মোমেন-দিল উদত্রীব হয়ে থাকে, তেমনি উন্মুখ হয়ে থাকে কোরআন শোনা বা পড়ার জন্যেও। ভোরের আলো প্রকাশিত হওয়ার সাথে সাথে যখন প্রভাতী সমীরণ মৃদুমন্দ গতিতে প্রবাহিত হতে শুরু করে, গোটা পরিবেশে নেমে আসে মিষ্টি মধুর সরস সজীবতা, পাখীকুল শুরু করে মধুর কলরব, তখন আল্লাহপ্রেমিক মানুষ মোহব্বতের আবেগে আপ্নুত হয়ে যায়। ভোরের আলোর আগমনে তার অন্তরের দুয়ার যেমন খুলে যায়, জেগে উঠে নব জীবনের স্পন্দন। এরশাদ হচ্ছে, “আর রাতের কিছু অংশে তার সান্ধ্য লাভের বাসনায় (কোরআনের আয়াতসমূহ দ্বারা) তাহাজ্জুদ পড়-এটা তোমার জন্যে অতিরিক্ত (এক কর্তব্য) আর তাহাজ্জুদ পড়ার উপযুক্ত সময় হচ্ছে প্রথম রাতে ঘুমের কিছু পর। আয়াতটির মধ্যে “বিহী'তে যে সর্বনাম ব্যবহৃত হয়েছে তারই ইংগিত হচ্ছে আল কোরআন, কারণ কোরআনই নামাযের প্রাণ এবং মুসলমানদের মাথা সমুন্নত রাখার জন্যে উদ্দীপক শক্তি হিসাবে নিয়োজিত । এরশাদ হচ্ছে, “হয়ত তোমার রব তোমাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন।' ওই স্থানে পাঠাবেন আল্লাহ তায়ালা তাহাজ্জদ গোযার ওই নেক লোকদেরকে, যারা তাহাজ্জুদ ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।