কেঁদেছেন বিশ্ব মানবতার জন্যে যার জ্লত্ত দৃষ্টান্ত পাওয়া যায় তায়েফের পথ-পরান্তরে রক্তাক্ত অবস্থায় আসন্ন আযাব নাযেল হওয়ার আশংকায় নবী (স.)-এর বারবার কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করার মধ্যে দিয়ে-তখনও ওই নিরাশার আঁধারে জোরালো আশার আলো তার হৃদয়ে প্রদীপ্ত ছিলো যে ওরা যদি ঈমান না-ই আনে- হয়তো ওদের বংশধররা ঈমান আনবে । আল্লাহ রব্বুল আলামীন-তিনি রহমানুর রহীম, তার দরবার থেকে তার প্রিয়তম রসূলের এ আকুল আবেদন ঠোকর খেয়ে ফিরে আসতে পারে না। আবার তার চিরন্তন নিয়মও গতি হারাতে পারে না। এজন্যে যে তাৎক্ষণিক কারণে অতীতে আযাব নাযেল হয়েছে-সেই কারণটিকেই তিনি দূরে সরিয়ে রাখলেন, অর্থাৎ রসূল (স.)-কে মানুষের ইন্দ্িয়গ্াহ্য মোজেযা দিলেন না; অর্থাৎ মোজেযা হচ্ছে আল্লাহর শক্তি-ক্ষমতার সরাসরি বহিঃপ্রকাশ-কাফেরদের দাবী অনুসারে এ মোজেযা প্রদর্শন করার পরও যদি জনপদ একে উপেক্ষা করে তখন এ মহামারীর ওষুধ আযাব ছাড়া আর কিছু থাকে না। তাই, আল্লাহ রব্বুল আলামীন সুকৌশলে মহানবী (স.)-কে মদীনায় হিজরত করিয়ে দিলেন। এ হিজরত ছিলো আল্লাহর ফয়সালা, নচেৎ কোরায়শদেরকে আল্লাহ তায়ালা এমন শক্তি-ক্ষমতা দেন নাই যে তারা শক্তি বলে তাঁকে বহিষ্কার করতে পারতো বা দেশ ত্যাগ করার জন্যে রসূলুল্লাহ (স.)-এর নিজেরও কোনো ফয়সালা ছিলো না বা তিনি কোনো ভয়ও পান নাই। তায়েফে গমন-সে তো ছিলো দ্বীন প্রচারের ক্ষেত্রে অনুসন্ধানের প্রচেষ্টার এক নমুনা নাত্র। আল্লাহক্স সালিখ্যে এরপর, আল্লাহ তায়ালা চেয়েছেন তাঁর প্রিয় রসূল (স.) তার কাছে সান্নিধ্যে আগমন করুক, তার মধুর পরশে ধন্য হোক আখেরী নবীর জীবন-মন-প্রাণ, বিশ্বপতির ক্ষমতা রাজ্যের সর্বত্র পরিব্যাপ্ত মহান মালিকের শক্তি-ক্ষমতা সন্দর্শনে হৃদয় তার সর্বোচ্চ শক্তিতে ভরপুর হয়ে যাক, যেন মালিকের রাজ্যে তার বিজয় কেতন উডটীন করার প্রশ্নে তিনি আপোসহীন হতে পারেন সারা দুনিয়ার সম্মিলিত বিরোধী শক্তিও তার বিজয়াভিযানের সামনে -তৃণসম তুচ্ছজ্ঞানে পরিত্যক্ত ও উপেক্ষিত হয়ে যায় । তাই দেখা যায় বজ-নির্ঘোষে উথিত মহানবী (স.)-এর ঘোষণা, “সতে-র বিজয় অবশ্রন্তাবী ও মিথ্যার পরতন অলংঘণীয়।" এরপর আসছে বিশ্ব বিজয়ের মূল চালিকা শক্তি কর্মসূচী, যা মানুষের ধমনীতে চিরদিন এক অমিত তেজ যোগাতে থাকবে, যার বলে বলীয়ান হয়ে আল্লাহর সৈনিকরা জাহেলিয়াতের নিশ্চিদ্র অমানিশায় চলতে থাকবে । তাই এরশাদ হচ্ছে, “নামায কায়েম করো সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার সময় থেকে নিয়ে রাত্রিতে অন্ধকার ঘনিয়ে কিন্তু যালেমদের জন্যে বুদ্ধি করে এ পাক কালাম শুধু ক্ষতিই ক্ষতি ।' (আয়াত ৭৮-৮২) সূর্য ঢলে পড়া বলতে বুঝায় মধ্যাহ্ন কাল অতিক্রম করার পর সূর্যের পশ্চিম দিগন্তের দিকে ঢলে পড়া । এখানে বিশেষভাবে রসূল (স.)-কে লক্ষ্য করে কথাগুলো বলা হয়েছে; বিশেষ করে ফরয নামাযগুলোর ওয়াক্ত নির্দেশ করতে গিয়ে একথাগুলো এসেছে-এবং মোতাওয়াতের হাদীসের মাধ্যমে তীর বাস্তব কাজ সম্পর্কে এ কথাগুলো জানা গেছে। আবার দেখুন, কোনো কোনো মোফাসসের বলেন, 'দুলুকিশ শামস্* বলতে মধ্য আকাশের অবস্থান থেকে সূর্যের পশ্চিম দিগন্তের দিকে ঝুঁকে পড়াকে বুঝায় ৷ আর রাত্রির প্রথম ভাগকেই 'গাসাক' বলা হয়েছে এবং ফজরের সময়ে কোরআন পড়তে হবে বলে বুঝানো হয়েছে, বলা হয়েছে ফজরের নামাযে অবশ্যই সশব্দে কোরআন এমনভাবে পড়তে হবে যেন মানুষ সহজেই কোরআনের শব্দ ও ভাব বুঝতে পারে। এরপর, ফজরের সময়ে কোরআন পাঠ বলতে ফজরের নামাযকেই বুঝানো হয়েছে। ৬//৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।