যেমন করে অতীতে করেছেন। তিনি রসূলুল্লাহ (স.)-কে ৫পছনের কথা স্মরণ করাতে গিয়ে বলছেন যে এ পর্যন্ত তাকে কাফেরদের যাবতীয় আক্রমণ থেকে শুধু রক্ষাই করেছেন তা নয়, বরং ওই সমাজের শক্তিমান ব্যক্তিদেরকে একে একে টেনে এনে তার পদতলে রেখে দিয়েছেন এবং তার সংগী-সাথীতে পরিণত করেছেন। অতপর সংখ্যায় তারা তুলনামূলকভাবে কম হলেও আল্লাহর রহমতধন্য হয়ে ওই সব ব্যক্তি তার পাশে দীড়িয়ে গেছেন ইস্পাত কঠিন প্রাটীরের মতো-অপর দিকে মোশরেকদের ওপর এসেছে দুনিয়া ও আখেরাতের আযাব হারিয়েছে তাদের সমর্থক ও সাহায্যকারীদেরকে এবং তারা ক্রমান্বয়ে নেমে এসেছে। মোশরেকরা যখন রসূল (স.)-কে তাদের কথা মেনে নিতে বাধ্য করতে পারলো না তখন তাঁকে নানাভাবে ভয় দেখাতে শুরু করলো যেন তিনি মন্কা ছেড়ে পালিয়ে যান। কিন্তু তিনি তাদের ভয়ে বা তাদের খাহেশ মতো মক্কা ত্যাগ করলেন না। দীর্ঘ তের বছর অবিরাম গতিতে দাওয়াতী কাজ চালাতে থাকলেন। তারপর যখন আল্লাহ রব্বুল আলামীন তাঁকে দেশ ত্যাগের নির্দেশ দিলেন, তখন সেই নির্দেশ পালনের জন্যে তিনি মদীনায় হিজরত করে চলে গেলেন, গেলেন যখন তিনি জানতে পারলেন যে কোরায়শরা কখনোই তাকে ধ্বংস করতে পারবে না। কারণ সর্বাস্তকরণ তিনি চাইছিলেন যেন কোরায়শরা সামগ্রিকভাবে ধ্বংস প্রাপ্ত না হয়। তিনি জানতেন যে, তার দেশবাসী তাকে দেশ থেকে বের করে দিলে তারা সামগ্রিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, যেহেতু পূর্ববর্তী উদ্মতরা নবীদেরকে বহিষ্কার করার কারণে একেবারেই নিঃশেষ হয়ে গিয়েছিলো । আরও তিনি আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছিলেন যে তিনি হিজরত করে চলে গেলে তার দেশবাসী ধীরে ধীরে এবং অচিরেই ইসলামের প্রতি অনুরক্ত হয়ে পড়বে । আল্লাহ রব্বুল আলামীন এ কথার সাক্ষ্য দিতে গিয়ে বলছেন, “আর তখন তোমার বিরোধী লোক মেক্কার বুকে) খুবই কম সময়ই থাকতে পারতেন ।'এটাই হচ্ছে আল্লাহর নিয়ম; যা অবশ্যই একদিন চালু হবে, *€হে রসূল) তোমার পূর্বে, আমি, যে রসূলদেরকে পাঠিয়েছি তাদেরও নিয়ম ছিলো এটাই; আর তোমরা আমার এ নিয়মের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাবে না।' আল্লাহর নবীকে বহিষ্কার করলে আযাব নাযেল হওয়া এক আল্লাহরই এমন এক নিয়ম যা চিরদিন একই অবস্থায় এবং অপরিবর্তিত অবস্থাতেই আছে ও থাকবে ।এ নিয়মের মধ্যে কোনো পরিবর্তন হবার নয়। কারণ রসূলদের ঘরছাড়া করা-এমন এক মহান অপরাধ যার চূড়াস্তও সমুচিত শাস্তি হওয়াই বাঞ্নীয় (কেননা রসূলরা বিশ্ব সম্রাটের বিশিষ্ট প্রতিনিধি। তাদেরকে দেশান্তর করার অর্থ হচ্ছে খোদা আল্লাহকে তার রাজ্যের মধ্যে অপমান করা-যেহেতু রস্লদেরকে স্বার্থান্ধরা আল্লাহর খাস প্রতিনিধি বলে জানতো ও বুঝতো তা সত্তেও তীদের প্রতি ওই অরিণামদর্শী ও অহংকারী কাফেররা ক্ষণস্থায়ী স্বার্থের কারণে দুর্ব্যবহার করতে দ্বিধা করতো না-এমতাবস্থায় তাদেরকে সাজা না দেয়ার অর্থ হত আল্লাহর ক্ষমতার কথা প্রমাণ করা । সুতরাং এ মহাবিশ্বে আল্লাহর অমোঘ ও অপরিবর্তনীয় নিয়ম অপ্রতিহতভাবে চলবেই চলবে; কোনো ব্যক্তি বিশেষের জন্যে বা বিশেষ কারণে যে নিয়ম থেমে যেতে পারে না-এমন কেউ নেই, বা কোথাও এমন কিছু নেই যা এ নিয়ম-বিধানের স্বাভাবিক গতির মধ্যে পরিবর্তন আনতে পারে । এখন আখেরী নবীর মোহব্বতেই হোক বা শেষ ও চূড়ান্ত নবীর উম্মতদেরকে শেষ সুযোগ দেয়ার জন্যেই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা চাননি যে সর্বগ্রাসী আযাব এসে নবী (স.)-এর জাতিকে সামগ্বিকভাবে ধ্বংস করে দিক । যে মহান নবী শুধু তার নিজ গজাতির জন্যেই কাদেন নাই, তিনি ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।