Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

জ্ঞাতিসম্ু হেল ধবৎসপ্রাঞ্তিল সুনিঙিশ্ সময় “আর আমি, যে কোনো জাতিকে ধ্বংস করেছি, তাদের অবশ্যই জানা দরকার যে ধ্বংস হওয়ার পূর্বেই এক নির্দিষ্ট সময়ে তাদের ধ্বংস হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো এবং তাদের সুপরিচিত ভাগ্যলিপিতে তা বিধিবদ্ধ করা হয়েছিলো । ওই নির্ধারিত সময় আসার পূর্বে কখনও কোনো জাতি ধ্বংস হয়নিও হবে না এবং ওই নির্ধারিত সময়ের পরেও তারা ধ্বংস হবে না, অর্থাৎ কখনও ওই সময়কে বিলম্বিত করা হবে না। সুতরাং, তারা কিছুতেই যেন এ ধোকার মধ্যে না থাকে যে নির্ধারিত সময় এসে যাওয়ার পরও তাদের আযাবকে বিলম্বিত করা হবে । আল্লাহ্‌র অমোঘ নিয়ম নিজ গতিতে চলবেই চলবে, এটা নতুন কোনো কথা নয়। তার আযাব নাযিল হওয়ার এ ধারা মানুষ দেখে আসছে, কাজেই তাদের জানা রয়েছে যে চিরন্তন এই যে ধারা তা কখনও পরিবর্তন হবার নয়। সুতরাং শীঘ্বই তারা জেনে নেবে এ কথাটা সত্য । আর এই যে জানা ও সুপরিচিত আল্লাহর কেতাব এবং জীবনাবসানের সুনির্দিষ্ট সময় এটা তাদের প্রয়োজনীয় কাজগুলো তারা সেরে নিতে পারে । আর এই কাজের বিনিময়েই তারা নির্দিষ্ট সময়ে তাদের প্রতিদান পাবে । সুতরাং, যখন তারা ঈমান আনবে, ভালো হয়ে চলবে, নিজেদেরকে সংশোধন করবে এবং জীবনকে ভারসাম্যপূর্ণভাবে পরিচালনা করবে, তখন খুশী হয়ে আল্লাহ তায়ালা তাদের জীবন কাল বাড়িয়ে দেবেন, অতপর তারা যে সব উত্তম ভিত্তির ওপর দীড়িয়ে আছে তাদের অসদাচরনের কারণে ওই ভিত্তি তাদের নষ্ট হয়ে যাবে এবং যে আশানুরূপ কল্যাণ তাদের মধ্যে রয়েছে তা দূর হয়ে যাবে, আর ঠিক সেই সময়েই তাদের ওপর সাক্ষাত মৃত্যু হাযির হয়ে যাবে এবং তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে । এভাবে হয় তারা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে অথবা বিস্মৃতির অতল তলে ডুবে যাবে অথবা সাময়িকভাবে তাদেরকে ভীষণ দুর্বলতা ও অস্থিরতা পেয়ে বসবে। ' অবশ্য, অনেক সময় বলা হয়, বু জাতি আছে যারা ঈমান আনে না, ভালো কাজ করে না, সংশোধিত হয় না এবং কোনো ইনসাফও করে না-এতদসত্তেও তারা এ দুনিয়ায় বেশ শক্তিশালী ও সম্পদশালী হয়ে আছে; হা, অনেক সময় এটা দেখা যায় সত্য, তবে এটা তাদের বাহ্যিক অবস্থার ওপর গড়ে ওঠা একটি ধারণা মাত্র । সাময়িকভাবে হয়তো তারা উন্নতি করে, প্রভাবশালী হয়, অপর জাতিসমূহের মধ্যে তাদের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে, কিন্তু একদিন তারা ডুবেই যায়।(১) প্রকৃত পক্ষে ভালো ও কল্যাণমুখী জনগণ তারা, যারা অপর মানুষের মধ্যে ভালো মানুষ বলে পরিচিত হয়, পৃথিবীর বুকে কল্যাণকর কিছু গড়ে রেখে যেতে পারে এবং ভালো প্রতিনিধি ছেড়ে যেতে পারে, তাদের সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করে যেতে পারে, সম্পদ ও সম্পত্তি-দ্বারা মানুষের জন্যে কল্যাণকর কিছু গড়ে তুলতে পারে এবং একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত মানুষের মধ্যে সদ্্বহার ও উপকার করার প্রবণতা সৃষ্টি করতে পারে । এভাবে পরবতীদের জন্যে রেখে যাওয়া কল্যাণ ব্যবস্থা দ্বারা আসলে তারা তাদের মৃত্যুর পরেও দুনিয়ার বুকে বেঁচে থাকে, বেঁচে থাকে তারা অগনিত মানুষের স্মৃতিপটে । (১) এর একটি বাড়ো উদাহরণ ইউ কে, (ইউনাইটেড কিংডম) ও ইউ. এস. এ. (ইউনিয়ন অফ সোভিয়েট )।-সম্পাদক ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।