মানুষের মনের বল শুধু দুর্বলই হয় না, বরং আস্তে আস্তে একেবারেই নষ্ট হয়ে যায় এবং একবার পরাজয় স্বীকার করার পর সত্যের পথে দৃঢ় হয়ে থাকা, তার পক্ষে আর সম্ভব হয় না এবং আল্লাহর সাহায্য থেকেও সে বঞ্চিত হয়ে যায় । আসলে নবীর আহ্বান ছিলো দ্বীন ইসলাম-এর দাওয়াতকে পরিপূর্ণভাবে গ্রহণ করা, কিন্তু যে ব্যক্তি একবার নীতিভ্রষ্ট হয়ে যায়, তা সে যতো ছোটো কারণেই হোক না কেন, অথবা কোনো ব্যক্তি যখন সত্যের ব্যাপারে সামান্যতম আপোষও করে বসে বা চুপ থেকে নিরপেক্ষতা অবলম্বন করতে চায় তখন প্রকৃতপক্ষে সে ঈমানের হক আর আদায় করতে পারে না। একজন মোমেন দ্বীন-এর দাওয়াতের ছোটো বড়ো প্রতিটি বিষয়কে সমধিক গুরুত্ব দেয়, দ্বীনের কাজের কোনোটিই তার কাছে ছোট বা তুচ্ছ নয়, তার কাছে কোনোটা অত্যাবশ্যকীয় বা বেশী জরুরী এবং কোনোটা নফল তা নয়। সে গভীরভাবে অনুভব করে যে আল্লাহ ও তার রসূলের কোনো কথা এমন নয় যে তা উপেক্ষা করা যেতে পারে! দ্বীনের নিয়ম-কানুন সবগুলোই পরিপূর্ণ ও পূর্ণাংগভাবে মানুসের জীবনের প্রয়োজনগুলো মেটানোর ব্যাপারে নিয়োজিত এবং প্রতিটি বিষয় পরস্পরের সাথে এমন অংগাংগিভাবে জড়িত যে এগুলোর কোনো একটি বাদ দিলে অপরগুলোর কার্যকারিতা ক্ষুণ্ হয়-এতে বুঝা যায় ইসলামী বিধান একটি আর একটির ওপর নির্ভরশীল । সুতরাং, ইসলামের সৌন্দর্য ও শান্তি পেতে হলে এর প্রত্যেকটি বিধান একই সাথে চালু হতে হবে; মানুষের তৈরী যে কোনো কারখানায়ও দেখা যায়, প্রত্যেকটি যন্ত্রাংশ অপর যন্ত্রাংশের ওপর নির্ভরশীল-এদের একটি বন্ধ হলে অপরগুলো আর কর্মক্ষম থাকতে পারে না। চিরদিন পৃথিবীর বুকে একই নিয়ম চলে এসেছে এবং ভবিষ্যতেও এই একই নিয়ম চলবে বলে বুঝা যায়। ক্ষমতাসীন ব্যক্তি সত্যের নিশান বর্দারদেরকে পর্যায়ক্রমে ও ধীরে ধীরে বশীভূত করতে চায়; তারা সত্য পথের পথিকদের সামনে নানা প্রকার লোভের টোপ ফেলে । এমনই কোনো লোভনীয় জিনিসের কাছে যখন কোনো মোমেন আংশিকভাবে হলেও আত্মসমর্পণ করে বসে তখন তার ভাবমূর্তি একধাপ নেমে যায়, তার মর্যাদা ও তার দুর্ভেদ্যতা হ্রাস পায় এবং শক্তিদর্পারা বুঝে ফেলে যে আর একটু দর কষাকষি করলে বা লোভনীয় জিনিসের মাত্রা আর একটু বাড়িয়ে দিলে এইসব নীতিবান ()দেরকে খরীদ করতে আর বেগ পাওয়ার কথা নয় এবং তারা নিশ্চিন্ত হয়ে যায় যে, পর্যায়ক্রমে ক্রমবর্ধমান দরকষাকষির মাধ্যমে এদেরকে পুরোপুরি বশীভূত করে ফেলা যাবে! এই ভাবে বাতিল শক্তিল প্রস্তাবের অংশবিশেষ মেনে নেয়া- হোক সে পূর্ণাংগ ইসলামের তুলনায় অতি সামান্য বিষয়, কিন্তু তা অন্যায় অপশক্তির বিজয়ের পথকেই তরান্বিত করে । এই প্রক্রিয়ায় ছ্বীন বিকিয়ে দেয়অর মানসিকতাসম্পন্ন ব্যক্তিদের ওপর তাদের প্রভাব ক্রমাঘয়ে বাড়তে থাকে । অপর দিকে সত্যের নিশান বর্দাররা যখন অন্যায় অপশক্তির সাথে কোনো ব্যাপারে আপোষ করে তখন তারা আত্মিকভাবে মরে যায়-আল্লাহর সাহায্য ও সমর্থন হয় বঞ্চিত । অথচ প্রকৃত মোমেনরা তো তাদের দাওয়াতের প্রচার ও প্রসারের ব্যাপারে একমাত্র আল্লাহর ওপর ভরসা করে; কিন্তু যখন পরাজয় একবার হামাগুড়ি দিয়ে কারও ঘরে ঢুকে পড়ে তখন সে পরাজয়ের গ্রানিকে ধুয়ে মুছে ফেলে আবার বিজয়ের কেতন ওড়ানো সম্ভব হয় না। এ কারণেই আল্লাহ রব্বুল আলামীন তার রসূলদের প্রতি তার এহসান-এর কথা স্মরণ করিয়ে মোমেনদেরকে মযবৃত হওয়ার জন্যে নির্দেশ দিচ্ছেন। বলছেন, যা কিছু আল্লাহ তাবারক ওয়া তায়ালা তার রসূলের ওপর নাযেল করেছেন, তিনি যেন তার ওপর পুরোপুরি মযবুত হয়ে থাকেন, তাহলেই তিনি তাদেরকে মোশরেকদের ফেতনা ও চক্রান্ত থেকে রক্ষা করতে পারবেন। ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।