ঘরটিকে নিরাপদ স্থান বলে ঘোষণা করেছিলো, তাদের ঘরগুলোকেও সেই ঘরের মতোই পবিত্র ও নিরাপত্তার স্থান ও পাক-পবিভ্র বলে ঘোষণা দিতে হবে । উপরন্তু তাদের আর একটি দাবীও মেনে নিতে হবে যে তাদের বিশেষ বিশেষ নেতৃবৃন্দকে যে বৈঠকে ডাকা হবে সেখানে সাধারণ গরীব-মিসকীন লোকেরা বসতে পারবে না। কারণ হয়,_নেতৃবৃন্দের এমন বে-ইযযতী মেনে নেয়া যায় না। এ সম্পর্কে আল কোরআনে কোনো ফয়সালা দেয়া হয়নি, বরং তাদের দাবীগুলোর দিকে ইংগীত করা হয়েছে মাত্র । এর উদ্দেশ্য হচ্ছে সত্যের ওপরে মযবুতির সাথে টিকে থাকার জন্যে রসূলুল্লাহ (স.)-কে স্মরণ করিয়ে দেয়া এবং তাকে অযৌক্তিক ও অন্যায় কাজ থেকে বাঁচানো । আসলে, যেভাবে তারা ষড়যন্ত্রের ফাদ পেতেছিলো, তাতে আল্লাহ তায়ালা যদি তাকে সত্যের পথে টিকে থাকার জন্যে নিজে দৃঢ়তা না দিতেন, তাহলে অবশ্যই তিনি বিভ্রান্তির মধ্যে পড়ে যেতেন এবং ওদের দিকে ঝুঁকে পড়তেন, যার ফলে তারা তাঁকে নিজের বন্ধু বানিয়ে নিতো এবং মোশরেকদের দিকে ঝুঁকে পড়ার ফলে মোশরেকদের ফাঁদে তীর পা দেয়া হয়ে যেতো, আর এর অর্থ দীড়াতো দুনিয়া ও আখেরাত-উভয় স্থানেই তিনি দ্বিগুণ আযাবের অধিকারী হয়ে যেতেন এবং সে অবস্থায় আল্লাহর আযাব থেকে বাচানোর মতো কোনো সাহায্যই ওই সব দেব -দেবীরা করতে পারতো না। এইসব নানাবিধ ষড়যন্ত্র থেকে আল্লাহ তায়ালা তার রসূল (স.)-কে বাচিয়েছিলেন। এসব চক্রান্তকারীরা ছিলো তৎকালীন সমাজে শক্তিশালী ও সব রকমের ক্ষমতার অধিকারী, এরা দাওয়াতদানকারীদের বিরুদ্ধে সর্বদা অসৎ তৎপরতায় লিপ্ত ছিলো । সত্যের দাওয়াত থেকে বিরত রাখার জন্যে ওরা মানুষকে নানাভাবে উক্কানি দিতো এবং অবশ্যই তাদের উক্কানিতে কিছু না কিছু | লোক তো প্ররোচিত হতোই-তা সংখ্যায় তারা যতো কমই হোক না কেন, এমনকি এ দাওয়াতে সাড়া দানকারীদেরকেও তারা নানা কুপরামর্শ দিয়ে তাদের দৃঢ়তা নষ্ট করার চেষ্টা করতো, যার ফলে তারা যুদ্ধে যোগ দিয়ে বহু মালে গনীমত (যুদ্ধলন্ধ সম্পদ) লাভ করা থেকে পেছনে থেকে যাওয়াকেই বেশী পছন্দ করতো । ইসলামী দাওয়াত থেকে পিছিয়ে রাখার জন্যে ওই সব কাফেররা অন্য যে সব চক্রান্ত করতো তা হচ্ছে, তারা মানুষকে বুঝাতো-ওসব ঝামেলার মধ্যে গিয়ে কী হবে! অপর দিকে শক্তি ক্ষমতার অধিকারী ব্যক্তিরা ইসলামী দাওয়াতকে পুরোপুরি গ্রহণ করতো না, বরং তারা সত্য-মিথ্যার মাঝামাঝি একটা পথ বেছে নিতো, কারণ এটাকেই তারা সহজ পথ মনে করতো এরা ছিলো বেশী চালাক, সত্য-মিথ্যা কখন কোনটার বিজয় হয় কে জানে, কাজেই সবার সাথে সম্পর্ক রাখা দরকার, যাতে যেদিকেই বিজয় আসুক না কেন তারা যেন সুযোগ না হারায়-এই ছিলো তাদের অন্তরের মধ্যে যুক্তি। প্রকৃত পক্ষে এই চোরাপথে বহু সৎ চিন্তাশীল, এমনকি ইসলামী-দাওয়াত গ্রহণকারী বহু মানুষকে শয়তান বিপথগামী করতে সফল হয়েছে। এরা এতেই কল্যাণ মনে করেছে যে ইসলামী জীবন যাপনের মধ্যে কিছু ক্ষতি স্বীকার করেও ক্ষমতাসীনদের কাছাকাছি থাকাটাই শ্রেয়। কিন্তু চিরদিনের জন্যেই একথা মনে রাখতে হবে, সত্য পথে প্রবেশের প্রথম ধাপে এতোটুকু পদস্বলন বা টিলেমি শেষ পরিণতিতে সত্য থেকে মানুষকে এতো বেশী দূরে সরিয়ে নিয়ে যায় যে সেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় থাকে না। আর ইসলাম গ্রহণকারী যে কোনো ব্যক্তি একবার অন্যায়ের সাথে আপোষ করতে রাযি হয়ে গেলে, সে ধীরে ধীরে অন্যায়ের সর্বগ্রাসী ছোবলের মধ্যে পড়ে যায়। কারণ, ছোটো বা বড়ো যে কোনো অন্যায়ের কাছে আত্মসম্পর্ণ করলে ৬//৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।