ওদের এসব নানা প্রকার প্রস্তাবের মধ্যে প্রকৃতপক্ষে আন্তরিকতা ছিলো না, বরং জিদের বশবর্তী হয়ে তারা এই তাচ্ছিল্যপূর্ণ প্রস্তাবগুলো দিচ্ছিলো । তারা আল্লাহর রহমতের ভান্তারও যদি পায় তবুও তাদের মধ্যে যে মানবীয় দুর্বলতা ও সংকীর্ণতা আছে তার কারণে তাদের সর্বদা ভয় লেগে থাকে যে, এসব সম্পদ ফুরিয়ে যাবে এবং ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে না। এ সংকীর্ণ তার কারণে তাদের চাহিদার কোনো শেষ নেই এবং তাদের বিভিন্ন প্রকার দাবী-দাওয়ারও কোনো সীমা নেই। মক্কার কোরায়শদের মোজেযা দেখানোর এসব অযৌক্তিক দাবী-দাওয়া সম্পর্কে আলোচনা করতে গিযে অতীতের সেই মোজেযাগুলোর কথাও উল্লেখ করা হচ্ছে যা মূসা (আ.)-এর কাছে এসেছিলো । এতোসব মোজেযা দেখা সত্তেও তাকেও তো ফেরাউন ও তার জাতি মিথ্যাবাদী বানিয়ে ছেড়েছিলো, যার পরিণতি হয়েছিলো এই যে আল্লাহর চিরাচরিত নিয়ম অনুযায়ী, নবীদের মিথ্যাবাদী বানানোর সাজান্বরূপ তাদের ধ্বংস করে দেয়া হয়েছিলো । অতীতের মোজেযার মতো মোজেযা মোহাম্মদুর রসূলুল্লাহ (স.)-কে না দেয়া হলেও তাকে দেয়া হয়েছে আল কোরআন, যা সকল কেতাবের আসল রূপ, নির্ভুল, নির্ভেজাল, অপরিবর্তনীয় ও সকল ক্রটি-বিছ্যুতি ও সন্দেহের উর্ধে, যার প্রতিটি কথা, ভাষার সৌন্দর্য, অর্থের ব্যাপকতা, হৃদয়গ্রাহী বর্ণনাভংগী ও যার মধ্যে বিদ্যমান আবেগপূর্ণ সূরের মূর্ছনা যে কোনো পাঠক বা শ্রোতার মন গলিয়ে দেয়। কিন্তু সমগ্র কোরআন একই সময়ে এবং একই সাথে নাযেল হয়নি বরং প্রয়োজন অনুসারে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণে নাযেল হয়েছে । আর এ কেতাবের যথার্থতা বুঝতে পেরেছে বিশেষভাবে সেই সব বিশ্বাসী মানুষ যারা পূর্বের কেতাবগুলো থেকে প্রকৃত জ্ঞানের সন্ধান পেয়েছে, এ কারণে যখনই তারা এ কেতাবের কথা জানতে পেরেছে, সংগে সংগে তারা সাক্ষ্য দিয়েছে, মেনে নিয়েছে এবং বিনয় ন্ম্রতার সাথে আত্মসমর্পণ করেছে। পরিশেষে, এ সূরাটি জানিয়েছে যে রসূলুল্লাহ (স.) নিজে সর্বাস্তকরণে ও একাগ্রচিত্তে আল্লাহর দাসত্ব করে চলেছেন, তীর প্রশংসা ও পবিত্রতা প্রকাশের কাজে সদা-সর্বদা মগ্ন রয়েছেন। সূরাটি যেভাবে আল্লাহর গুণগান দিয়ে শুরু হয়েছিলো সেইভাবে সমাপ্ত হয়েছে। আয়াতের দিকে আবারও একবার খেয়াল করুন, আমি তোমার প্রতি যে ওহী পাঠিয়েছি তার প্রচার ও প্রতিষ্ঠায় পদস্থলন ঘটাবার ব্যাপারে এরা কোনোপ্রকার চেষ্টা থেকেই বিরত থাকেনি । যাতে করে .......এই ছিলো আমার নিয়ম । আর তুমি আমার সে নিয়মে কোনো রদবদল দেখতে পাবে না। (আয়াত ৭৪-৭৮) বাতিল্পেক সলাত আপোমেক্স পল্সিণতি বর্তমান আলোচনার মধ্যে দেখা যয়য, রসূলুল্লাহ সে.)-কে তার ছ্বীন থেকে বিচ্যুত করার জন্যে মোশরেকদের নানা প্রকার অপচেষ্টার বিবরণ। এ সব তৎপরতার মধ্যে প্রথম বিষয়টিই হচ্ছে, তার কাছে যে ওহী নাযেল হয়েছে সেই ওহীর ব্যাপারে তার মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেয়া, যাতে করে আল্লাহ তায়ালা সম্পর্কে তিনি কিছু মিথ্যা কথা তৈরী করে বলে ফেলেন; অথচ তিনি তো সেই মহান ব্যক্তি যাকে সবাই সাদেকুল আমীন-অবিসংবাদিত সত্যবাদী-মহা আমানতদার বিশ্বস্ত খেতাব দিয়েছিলো । বিভিন্নভাবে তারা এই অপচেষ্টা চালিয়েছিলো .......এসব নিকৃষ্ট তৎপরতার মধ্যে একটি ছিলো তার সাথে এ ব্যাপারে দরকষাকষি করা যে ওদের বাপদাদার ও ওই সব দেব-দেবীদের সমালোচনা ও তাদের প্রতি কটাক্ষ করা বন্ধ করতে হবে তাহলে তারা তার মনিব আল্লাহর হুকুম পান করবে । আর একটি শর্ত তারা আরোপ করেছিলো, তা হচ্ছে, আল্লাহ্ তায়ালা যে পবিভ্র ১ র্ান্দ্গ ছললল__ তন নকল ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।