Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

থেকে দূরে সরে চলে যায়। যারা অহংকারপূর্ণ জীবন যাপন করে, দুনিয়ায় তারা মানুষ কর্তৃক পরিত্যক্ত হয় পরিশেষে তার পরকালীন জীবনের জন্যে নির্ধারিত রয়েছে বড়ই কঠিন শাস্তি এরপর জানানো হচ্ছে, যে দুনিয়ায় মানুষ যে জ্ঞান অর্জন করে তা আল্লাহ রব্বুল আলামীনের জ্ঞানের কাছে অত্যন্ত তুচ্ছ-তার কাছে এ কথা পরিস্ফুট হয়ে যায় সেই মুহূর্তে যখন তাদের কাছ থেকে রূহ সম্পর্কে প্রশ্ন আসে । এ বিষয়টি বুঝবার জন্যে তাদের শক্তি এতোই দুর্বল যে কিছুতেই তারা এ বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বুঝতে পারে না, এ কারণে তাদেরকে শুধু এতোটুকু জানানো হচ্ছে যে এ রহস্যপূর্ণ জিনিস হচ্ছে আল্লাহর গোপন রহস্য ভান্ডারের মধ্যে একটি অত্যন্ত সৃক্ষ বিষয় যার অবস্থা ও প্রকৃতি কোনো মানুষের পক্ষে কিছুতেই বুঝা সম্ভব নয়। এ রহস্য দ্বারা সঠিকভাবে উন্মোচিত হয়েছে একমাত্র আল্লাহর.রসূলের কাছে, তাও এতে রসূলের নিজের কোনো কৃতিত্ব নেই। আল্লাহ তায়ালা মেহেরবানী করে তীকে জানিয়েছেন, তাই তিনি কিছু জানেন, ইচ্ছা করলে যে কোনো সময়ে তাকে প্রদত্ত এ জ্ঞান এবং এ মর্ধাদা আল্লাহ তায়ালা তুলে নিতে পারেন, যার কোনো প্রতিকার তিনি করার যোগ্যতা রাখেন না। রসূল (স.)-এর এ জ্ঞান অবশ্যই তার প্রতি আল্লাহ্‌র খাস রহমত । আমা কোক্সআন একটি টিলজ্তল ০মাজেমা এরপর জানানো হচ্ছে যে এ মহাগ্রন্থ আল কোরআন এমন এক কঠিন ও সুরক্ষিত দুর্গ যার সুকঠিন প্রাচীর ডিংগিয়ে কোনো মানুষ বা জনন এর মধ্যে অবস্থিত কোনো বিষয়ের কোনো ক্ষতিই করতে পারে না। আর তারা সবাই মিলেও যদি অনুরূপ কোনো কেতাব রচনা করতে চায় তাও তারা কোনো দিন পারবে না। অনুরূপ কোনো জ্ঞানগর্ভ কথা আনতে পারবে না যুক্তি-প্রমাণ এবং সৃষ্টি রহস্য সম্পর্কে আল কোরআনে যে খবর দিয়েছে তার মতো নিশ্চিত কোনো খবরদানকারী কোনো খবর দিতে পারবে না মানব রচিত অন্য কোনো গ্রন্থ থেকে । এটা তৎকালীন মানুষেরা যথাযথভাবেই বুঝেছিলো ৷ তবুও কোরআন কোরায়শ কাফেরদের কোনো কাজে আসেনি এবং তারা কোনো ফায়দাই এ কেতাব থেকে গ্রহণ করতে পারেনি । এ জন্যেই দেখা যায়, তারা রসূলুল্লাহ সে.)-এর কাছে মোজেযা দেখানোর জন্যে বারবার দাবী জানিয়েছে । তাদের দাবী, সাধারণ মানুষের বোধগম্য জিনিস দ্বারা মোজেযা দেখাতে হবে, যেমন পৃথিবীতে ঝর্ণাধারা প্রবাহিত করা, অথবা স্বর্ণের ঘর তৈরী করে দেয়া, তারা জিদ ধরেছে এমন কিছু করতে যা সাধারণ মানুষ করতে পারে না, যেমন তাদের সামনে আকাশে উড়তে হবে এবং ধরা-ছোয়া যায় আকাশ থেকে এমন কোনো পুস্তক নামিয়ে আনতে হবে যেন তা দেখে দেখে তারা পড়তে পারে অথবা এসব করতে চাইলে বা না পারলে আকাশের কোনো একটা টুকরো কেটে এনে দিতে পারলে তা দিয়ে তাদেরকে চাপা দিয়ে মেরে ফেলুক-এইভাবে তাদের জিদ ও কুফরী বাড়তেই থাকলো এবং এতো বেশী বেড়ে গেলো যে তারা আল্লাহ তায়ালা ও ফেরেশতাদেরকে তাদের সামনে নিয়ে. আসার জন্যে দাবী করে বসলো। আর এখানে কেয়ামতের দৃশ্যাবলীর মধ্যে থেকে এমন একটি দৃশ্য পেশ করা হচ্ছে যে যার দ্বারা তাদের ভয়ানক পরিণতি ছবির মতো ফুটে উঠেছে, আর এ পরিণতি আসবে তাদের ভুল ও অন্যায় পথে জিদ ধরে টিকে থাকার প্রতিদান হিসাবে, আখেরাত অস্বীকার করার কারণে এবং হাড্ডি ও দেহের অংশগুলো ভেংগে চুরমার হয়ে মাটিতে মিশে যাওয়ার পর পুনরায় জীবিত হতে হবে'-এটাকে উপেক্ষাও তুচ্ছ-তাচ্ছিল্য করার শাস্তি স্বরূপ । ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।