অতভাফলীল্ আমাতি »৩-৯৯১ বর্তমানের এই শেষ অধ্যায়টিতে যে বিষয়টির ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়েছে তাই এই সুরার মধ্যে সব থেকে গুরুতৃপূর্ণ বিষয় আর সে বিষয়টি হচ্ছে রসূলুল্লাহ সে.)-এর ব্যক্তিত্ব, তার জাতির দৃষ্টিভংগী তিনি আল কোরআন নামক যে পবিত্র কেতাবটি নিয়ে এসেছেন সেই কোরআন এবং সে কোরআনের বৈশিষ্ট্যসমৃহ। আলোচ্য অধ্যায়ে আল্লাহ রব্বুল আলামীন জানাচ্ছেন মোশরেকরা রসূলুল্লাহ সে.)-কে আল কোরআনের মধ্যে অবতীর্ণ কথাগুলোর মধ্যে কোনো কোনো বিষয়ের প্রতি ইংগীত করে খুবই বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করছিলো এবং তারা ষড়যন্ত্র করছিলো রসূলন্লাহ (স.)-কে মক্কা থেকে বের করে দিতে, কিন্তু তাদের যাবতীয় ষড়যন্ত্র ও না না প্রকার কুচক্রের জাল ছিন্ন করে আল্লাহ তায়ালা তাকে নিরাপদ রাখলেন এবং অতীতে এমনই ষড়যন্ত্রকারীদের ওপর যেসব আযাব নাযেল হয়েছিলো সেই সামগ্রিক আযাব থেকেও তাদেরকে রেহাই দিয়েছেন। তবে তারা যদি রসূলুল্লাহ (স.)-কে দেশ থেকে বের করে দিত তাহলে অবশ্যই তাদেরকে পূর্ববতীদের মতো কঠিন আযাবে ঘেরাও হয়ে যেতে হতো । কারণ আল্লাহর নিয়ম বরাবর এটাই থেকেছে যে যখনই কোনো জাতি তাদের রসূলকে দেশ থেকে বের করে দিয়েছে তখনই সামগিক আযাব নাষেল হয়ে তাদেরকে গ্রাস করে ফেলেছে । আল্লাহ রব্বুল আলামীন-এর এ নিয়ম চিরদিন একই থেকেছে। এই জন্যেই আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা তীর রসূলকে নির্দেশ দিচ্ছেন যেন তিনি তার রব-এর সস্তুষ্টির জন্যে নামায আদায় করতে থাকেন, আল কোরআন পাঠ করেন এবং আল্লাহ তাবারক ওয়া তায়ালার কাছে একথা বলে দোয়া করেন যেন আল্লাহ তায়ালা তাঁকে সত্য সহারে ও মান-ইযযতের সাথে সত্যপ্রিয় অধিবাসী সম্বলিত কোনো স্থানে প্রবেশ করান এবং কোনো এলাকা থেকে যদি বের করেন তাহলেও যেন ইযযতের সাথে বের করে নেন আর তাকে যেন আল্লাহ তায়ালা তার নিজ ক্ষমতা বলে কোনো রাষ্ট্রীয় শক্তির সহায়তা দান করেন। আল্লাহ তায়ালা তাকে আরও নির্দেশ দিচ্ছেন, (বিজয়ী বেশে যখন তিনি পুনরায় নিজ দেশে আগমন করবেন তখন যেন সত্যের বিজয়ডংকা বাজিয়ে দেন এবং অসত্যের পরাজয়ের কথা ঘোষণা করে দেন । সুতরাং বুঝা যাচ্ছে এটাই হচ্ছে আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের শেষ ফল। বান্দা যখন আল্লাহর সাথে এই ভাবে সম্পর্ক স্থাপন করে তখন তিনি নিজেই হয়ে যান তাঁর সেই মহা অস্ত্র যা তাকে বাচায় সকল প্রকার বিপদ-আপদ থেকে এবং সাহায্য ও রাষ্ট্রীয় শক্তি তার পেছনে তার যমীন হিসাবে দীড়িয়ে যায়। এরপর আল কোরআনের দায়িত্ব সম্পর্কে কথা আসছে, আর তা হচ্ছে অবশ্যই এ মহাগ্রন্থ একটি আরোগ্য দানকারী ওষুধ সেই সব লোকের জন্যে যারা এ কেতাবকে বিশ্বাস করে, কিন্তু যারা এ পবিত্র কেতাবকে আল্লাহর কেতাব বলে মানে না তাদের জন্যে এ কেতাব হচ্ছে শাস্তি ও প্রতিশোধ গ্রহণের সংবাদ বহনকারী । ওই সব লোকদের সম্পর্কে এ কেতাব জানায় যে দুনিয়াতে যেমন তাদেরকে নানা প্রকার আযাব ভোগ করতে হবে তেমনি আখেরাতেও রয়েছে তাদের জন্যে কঠিন শাস্তি । এরপর বলা হচ্ছে যে রহমত ও আযাব এই দুই অবস্থার মধ্যে পতিত হয়ে মানুষের এক | শ্রেণীর মধ্যে দেখা যায়, তারা সুদিনে, অর্থাৎ স্বচ্ছলতার অবস্থায় অহংকারী হয়ে যায়, আর এর ফলে এক সময় তাকে হতাশা পেয়ে বসে এবং তার নিজের আপনজন এবং অন্যান্য মানুষও তার | ৯৭ সুতা বানী ইসনাইন্প_____ 6২৪৫০) ____ পানা ১৫ মনহিন্প ৪ | ৬//৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।