প্রাপ্তির দিকে এগিয়ে দিচ্ছে এবং পরিণতিতে যে কঠিন অবস্থা আসার সমূহ সম্ভাবনা রয়েছে তার থেকে তাদের নযরকে সরিয়ে রাখছে। তারা ভাবছে যে তাদের মৃত্যু অনেক অনেক দূরে । উপস্থিত যে সব জিনিসের জন্যে তারা লালায়িত রয়েছে, তা তো রয়েছে তাদের হাতের মুঠোর মধ্যে। তাদের বিশ্বাস এটা থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না, তারা চাইলে এগুলো কেউ তাদের মুঠোর মধ্য থেকে নিয়েও যেতে পারবে না। তাদের হিসাব নেয়ার মতো কেউ নেই এবং যা কিছু এখন তারা পাচ্ছে-এই নগদ-্রাপ্তিই তাদেরকে পরিশেষে পরবর্তী কষ্ট থেকে মুক্তি দেবে। মানুষ যতোদিন বেঁচে আছে ততোদিন তাদের মধ্যে সীমাহীন আশা-আকাংখার উদ্রেক হতেই থাকবে, বস্তুতপক্ষে এই আশা-ই তাকে সদা সর্বদা নানা প্রকার স্বপ্ন দেখায়, বিভিন্ন তৎপরতায় উদ্বুদ্ধ করে এবং দুনিয়ার জীবনকে কানায় কানায় ভোগ করার জন্যে উৎসাহিত করে । যদিও আশা আকাংখা মানুষকে কর্মপ্রেরণা যোগায়, কিন্তু লাগাম ছাড়া আশা তার মধ্যে এমন অস্থিরতা পয়দা করে যে তার নির্লিপ্ততা ও নিশ্চিস্ততা দূরীভূত হয়, এমনকি এই সীমাহীন আশা আকাংখা পূরণের | জন্যে সার্বক্ষণিক ব্যস্ততা তাকে তার সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা থেকেও গাফেল করে দেয়, ভাগ্য লিখন যে অমোঘ ও অবশ্যন্তাবী, এ বিশ্বাস থেকে তাকে দূরে সরিয়ে দেয়। আর দশ জনের মতো নির্ধারিত সময়ে তাকেও যে দুনিয়ার এ জীবন ছেড়ে চলে যেতে হবে তার লাগামছাড়া আকাংখা এ কথা ভুলিয়ে দেয়। এই কারণেই সে তার দায়িত্ব কর্তব্যের কথা ভুলে যায়, ভুলে যায় যে তাকে একদিন সর্বশক্তিমান আল্লাহর দরবারে হাযির হতে হবে। ভুলে যায় জীবন মৃত্যুর মালিক এবং সকল শক্তির অধিকারী একজন আছেন, মরতে হবে এবং পুনরায় উঠে হিসাব দিতে হবে । ওদের এই ধরনের লাগামছাড়া ও ধ্বংসাত্মক আশার কারণেই রসূল (সি.)-কে আল্লাহ তায়ালা তাদের অবস্থার ওপর ছেড়ে দেয়ার জন্যে নির্দেশ দিচ্ছেন। তিনি অবশ্যই জানেন, “শীঘ্রই তারা জেনে নেবে ।' কিন্তু জানবে তারা তখন যখন এই জানা তাদের কোনো কাজেই লাগবে না, অর্থাৎ পৃথিবীর এই কর্মজীবন যখন শেষ হয়ে যাবে তখন তারা জানতে পারবে, কিন্তু তখন এ জানা তাদের কোনো উপকারে আসবেনা... এমন একটি বিষয় আয়াতের মধ্যে রয়েছে তাদের জন্যে এক কঠিন তিরষ্কার এবং অত্যন্ত সতর্কবাণী । যেন জীবনের এই মহামূল্যবান সময়কে তারা কাজে লাগায়, লাগাম ছাড়া আশার ধোকায় পড়ে তারা তাদের সৎকর্মের সুযোগগুলোকে নষ্ট না করে দেয় এবং তাদের অপরিহার্য ও চূড়ান্ত জীবনের জন্যে সময় থাকতেই যেন তারা যথাযোগ্য প্রস্তুতি নেয়। আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার চিরন্তন নিয়মের মধ্যে কোনো পরিববর্তন নেই এবং কোনো জাতির ভাগ্যে কি আছে, তা আমাদের জানা না থাকলেও পূর্ব থেকেই তা নির্ধারিত হয়ে রয়েছে, কিন্তু এটাও সত্য যে, তার ব্যবহার অনুযায়ী তার ভাগ্য নির্ধারিত হবে । এ প্রশ্নটা একটু জটীল হলেও এটা সত্য যে সকল মানুষকেই শক্তি-সামর্থ ও ইচ্ছা শক্তিতে কিছু স্বাধীনতা দেয়া হয়েছে, সুতরাং ভাগ্যে কী আছে-না আছে সে চিন্তা না করে তার জ্ঞানকে কাজে লাগিয়ে সময় থাকতেই যেন সঠিকভাবে সে প্রচেষ্টা চালাতে থাকে । কর্ম-সমান্তিতে যে ফল সে পাবে তাতেই যেন সে তৃপ্ত হয় এবং যেন বুঝে যে এটাই ছিলো তার তাকদীরের লিখন। তার ভালো নিয়তে পরিচালিত চেষ্টার ফল পাওয়ার চূড়ান্ত স্থান দুনিয়া নয়, আখেরাত প্রাপ্তির মুখ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে যে চেষ্টা মানুষ করবে তার ফল, পরকালীন জীবনে অবশ্যই সে পাবে এ বিষয়ে কোনো ভুল নেই। এরশাদ হচ্ছে, ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।