নবীর অনুসারী তারা ছিলো সেই নবীর নাম ধরে তাদেরকে ডাকা হবে, বা দুনিয়ার বুকে যে নেতার অনুসরণ করে তারা জীবন যাপন করে সেই নেতাদের নাম ধরে তাদের অনুসারীদেরকে ডাকা হবে । ডাকা হবে তাদেরকে নিজেদের হাতে তাদের আমলনামা গ্রহণ করার জন্যে এবং ওই আমলনামাতে তাদের যে প্রতিদান প্রাপ্য হিসাবে লিপিবদ্ধ থাকবে তা গ্রহণ করার জন্যে সময় যার ডান হাতে কেতাব দেয়া হবে, সে তার কেতাব নিয়ে পড়ে মহা খুশীতে উল্লসিত হবে ং তখন তাকে তার ন্যায্য পাওনা বুঝে দেয়া হবে, সে পাওনা থেকে তাদেরকে কিছুমাত্র কম দেয়া হবে না, এমন কি খেজুরের দানা বিভক্তকারী যে সূক্ষ্ম সৃতার মতো আঁশ আছে, ওই তুচ্ছ আঁশটির মতো সামান্য পাওনাও তাকে কম দেয়া হবে না। আর যে ব্যক্তি সত্য থেকে অন্ধ হয়ে থাকবে অথবা আজ যে চোখ থাকতেও সত্যকে দেখতে পায় না, সেদিনের চুল-চেরা বিচারের দিনেও সে আগের মতোই অন্ধ হয়ে থাকবে, কঠিন এক দেয়াল তুলে দেয়া হবে তার ও সত্যের মাঝে । তার প্রতিদান তো জানাই আছে। কিন্তু ওই কঠিন ভীড়ের মধ্যে সে এমনই অন্ধ হয়ে থাকবে যে কোথায় যাবে সে কিছুই বুঝে উঠতে পারবে না, হয়রাণ পেরেশান হয়ে এদিক ওদিক গুতা খেতে থাকবে সেখানে এমন কাউকে পাবে না যে তাকে পথ দেখিয়ে আল্লাহর দরবারে নিয়ে যাবে বা সঠিক পথ-প্রদর্শন করবে । এমনি করে এমন অবস্থায় তাকে সেদিন ছেড়ে দেয়া হবে যে সে কোনো কিছুই স্থির করতে পারবে না, কিংকর্তব্যবিমূঢ় হয়ে সেদিন সে অনির্দিষ্টকাল পর্যন্ত ঘরে বেড়াবে। কারণ সেদিনকার ওই কঠিন দিনে এইভাবে দিশেহারা হয়ে ঘুরে বেড়ানোই হবে নিজেকে জীবদ্দশায় অন্ধ ও পথভ্রষ্ট রাখার এক করুণ পরিণাম । আল্লাহর পাক কালামে ওই অন্তর এ বর্ণনায় অভিভূত হয়ে পড়ে । এজন্যে বৃদ্ধিমান মানুষের আজকে বড় প্রয়োজন, সময় থাকতে এ সব আয়াত অধ্যয়ন করা বা কারো মুখ থেকে এ আয়াতগুলো শ্রবণ করা । ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।