করতে পারতো না। তিনি মানুষকে বড়ই ভালবাসেন, আর এজন্যেই তার প্রয়োজনে বিশ্বের সব কিছুকে তার খেদমতে নিয়োজিত করে দিয়েছেন-এসব কিছুর মধ্যে আল্লাহর অপার করুণাধারা পরিস্ফুট হয়ে রয়েছে । তাই এরশাদ হচ্ছে, “আর আমি তাদেরকে উত্তম ও পাক-সাফ জিনিস থেকে রেষেক দান করেছি যো তাদের কিন্তু হায়, মানুষকে সাধারণভাবে আল্লাহ তায়ালা মোহব্বত করে তাকে যে সব জীবন ধারণের উপায়-উপকরণ দিয়েছেন তা বে-মালুম ভুলে যায়। তাদের মধ্যে অধিকাংশই এসব নেয়ামতের গুরুত্ব বুঝে না এবং এসব কিছু যে আল্লাহরই দান তা মনে করতে চায় না, কিন্তু তখনই তারা আল্লাহ সোবহানাহুর দানের কথা স্মরণ করে যখন এগুলো থেকে তারা বঞ্চিত হয়ে যায় বা এসব রেষেক তাদের থেকে দূরে সরে যায়-তখন তারা বুঝতে পারে, যে সব নেয়ামতের কথা তারা শুনে এসেছে সেসব নেয়ামতের মূল্য কত বেশী । কাজেই এসব নেয়ামতের যে কোনো একটা হারালেই মানুষ তার মূল্য মনে প্রাণে অনুধাবন করে। কিন্তু বড় তাড়াতাড়িই মানুষ সুদিনে এসব নেয়ামতের কথা ভুলে যায় ............ এই যে সূর্য, এই যে বাতাস, এই পানি, এই স্বাস্থ্য ও সুস্থতা, এই শক্তি সামর্থ ও অংগপ-প্রত্যংগ সঞ্চালন ক্ষমতা, এই অনুভূতি শক্তি, এই ভালমন্দ বুঝার জ্ঞান-বুদ্ধি, এই সব নানাবিধ খাদ্য খাবার ও রকম বে-রকমের সুপেয় পানীয়, আর সর্বত্র পরিব্যপ্ত এসব সর্বত্রই সুবিশাল দৈর্ঘ-প্রস্থ সঞ্চালিত পৃথিবীর প্রতিনিধি এই মানুষই তো; এখানেই রয়েছে সর্বপ্রকার পবিত্র ও মনোরম এতো দ্রব্য সম্ভার যার সংখ্যার কোনো সীমা শেষ নেই । এরশাদ হচ্ছে, “আর আমি, তাদেরকে মর্যাদা দিয়েছি সারা পৃথিবীর বহু জীবের ওপর পৃথিবীর বুকে খলীফা হওয়ার কারণেই তাদেরকে আমি সুমহান মর্যাদা দিয়েছি এবং সৃষ্টির সব কিছুকে পরিচালনা করার জন্যে তাদের প্রকৃতির মধ্যে প্রয়োজনীয় যোগ্যতার বীজ রেখে দিয়েছি, আর এ কারণেও মানুষ মর্যাদার অধিকারী যে সে নিজের ব্যক্তি সত্ত্বার ওপর পরিচালক, যেখানে প্রবৃত্তির দাসত্ব করার সর্ব প্রকার সম্ভাবনা এবং সুযোগ আছে, সে অবস্থাতেও নিজের ওপর ও নিজের কাজের ওপর সে আমারই দেয়া ক্ষমতাবলে নিয়ন্ত্রণকারী ৷ এটাই সেই সর্বপ্রথম ও সর্ব প্রধান গুণ যার কারণে মানুষ মানুষের মর্যাদাকে প্রতিষ্ঠিত রেখেছে । যে কোনো দিকে ঝুঁকে পড়া ও কৃপ্রবৃত্তির তাড়নে যে কোনো মন্দ কাজ করার যোগ্যতা বা সুযোগ থাকা সত্তেও সে আল্লাহর হুকুম মতো নিজেকে নিয়ন্ত্রণে রাখে, আল্লাহর খলীফা হিসাবে নিজের মর্যাদাকে অক্ষুণ্ন রাখে এবং বাস্তব কর্মক্ষেত্রে সে আল্লাহর প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করে । সুতরাং ইনসাফ বা সুবিচারের দাবী হচ্ছে তার এই কষ্টার্জিত নেক আমল ও একমাত্র আল্লাহরই সত্তুষ্টির জন্যে আত্মনিয়ন্ত্রণের উচিত প্রতিদান পাওয়া অর্থাৎ অবশ্যই হিসাব-নিকাশের দিন সে যথার্থভাবে তার মর্যাদা পাবে । এরশাদ হচ্ছে, ম্মরণ করে দেখো সেদিনের কথা যেদিন আমি সকল জনপদকে তাদের নেতাদের সহকারে সে আখেরাতেও অন্ধ হয়ে থাকবে এবং সঠিক পথ থেকে সে অনেক দূরে সরে এমন একটি দৃশ্যের ছবি এখানে আঁকা হচ্ছে যার মধ্যে যেন দেখা যাচ্ছে গোটা মানব জড় হয়ে রয়েছে এবং দেখা যাচ্ছে যেন প্রত্যেক জাতিকে তাদের পরিচয়বহ বিশেষ চিহ্ন ধরে ডাকা হচ্ছে, ডাকা হচ্ছে সেই পথের পথিক হিসাবে যে পথে তারা চলতো, অথবা যে ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।