পাকড়াও থেকে এবং আযাব থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে । সুখের দিনে তারা আল্লাহর কথা, | পরকালের কথা এবং তাদের দুষ্বর্মের পরিণতির কথা চিন্তা করে না-একমাত্র তখনই আল্লাহকে, স্বরণ করে যখন ভীষণ কষ্টের মধ্যে পড়ে, কিন্তু যখনই বিপদ থেকে মুক্তি পায় তখনই আল্লাহকে ভুলে যায়। ভাবখানা এই, ব্যস আল্লাহ তায়ালা শেষ বারের মত কষ্ট দিয়ে দিয়েছেন, আর কখনও কষ্ট আসবে না। ণ সৃষ্টি সেনা জীব মানুষ অবশ্যই এটা সত্য যে আল্লাহ তায়ালা এই মানব জাতিকে তার সকল সৃষ্টির ওপর মর্যাদা দিয়েছেন; মর্যাদা দিয়েছেন তাকে আকার-আকৃতিতে, তাকে মাটি দিয়ে তৈরী করে তার মধ্যে ছুটিয়েছেন প্রাণ প্রবাহ। তারপর জ্ঞানে এতো বেশী তাকে ক্ষমতা দিয়েছেন যে পৃথিবীর জলভাগে, স্থলভাগে ও আকাশে বাতাসে, সর্বত্র পরিভ্রমণ করার ও সব কিছু ভোগ ব্যবহার করার অবাধ সুযোগ করে দিয়েছেন। আবারও দেখুন, তিনি মানুষকে বিভিন্ন যোগ্যতা দিয়ে সম্মানিত করেছেন আর তার প্রকৃতির মধ্যে রেখে দিয়েছেন অফুরন্ত সম্ভাবনার বীজ। সর্বোপরি পৃথিবীর বুকে তাকে আল্লাহর খলীফা হওয়ার যোগ্যতা দান করেছেন। পৃথিবীর বুকে আনে সে নানা প্রকার পরিবর্তন, এক জিনিস ধ্বংস করে অন্য নতুন নতুন জিনিসের পত্তন ঘটায়, আবিষ্কার করে অভূতপূর্ব অনেক কিছু, যার অস্তিত্বই ইতিপূর্বে সে জানতো না, এইভাবে জীবনকে পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সে কখনও ভাংগে কখনও গড়ে, আবার নতুন করে ভেংগে-চুরে নতুন জিনিস বানায় । তাকে মর্যাদাবান বানিয়েছেন প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণ করার ও কাজে লাগানোর ক্ষমতা দিয়ে- আকাশে বাতাসে-অন্তরীক্ষে ও সৌরজগতের বহু উর্ধে পরিভ্রমণের অসাধারণ ক্ষমতাও তাকে আল্লাহ তায়ালা দিয়েছেন। এইভাবে চিন্তা করে দেখুন, কেমন করে আল্লাহ রব্বুল আলামীন তীর সৃষ্টিলগ্নেই ফেরেশতাদের দ্বারা অভ্যর্থনা করিয়ে গোটা সৃষ্টির ওপর তীর মর্যাদাকে প্রতিষ্ঠিত করলেন। পর তার মর্যাদার ঘোষণা দিলো। আর যে কেতাবে মানুষের এই মর্ধাদার কথা ঘোষণা করা হয়েছে তা নাযিল হয়েছে আকাশের সবেচ্চি স্তর থেকে ....... এ কেতাবই হচ্ছে ....... আল কোরআন ........ সর্বাধিক পঠিতব্য মহাগ্রন্থ । এ কেতাবে এরশাদ হয়েছে, “অবশ্যই আমি, মহান আল্লাহ, বনী আদমকে সম্মানিত করেছি এবং তাদেরকে বহন করে নেয়ার ব্যবস্থা করেছি স্থলভাগে এবং জলভাগে ............. আমি তাকে সবোত্তম মর্যাদা দিয়েছি আমার সকল সৃষ্টির ওপর ....... 1 “আর তাকে আমি স্থলভাগে ও জলভাগে ওদের চলাচলের জন্যে বাহন দিয়েছি। আল্লাহ তায়ালা যে নিয়ম কানুন চালু করেছেন সেই নিয়ম অনুযায়ীই আল্লাহ তায়ালা স্থল ও জলভাগের সবখানে মানুষ কর্তৃক নানা প্রকার যানবাহনের ব্যবস্থা করেছেন এবং সেগুলোতে মানুষকে আরোহণ করিয়েছেন আর এগুলোকে বানিয়েছেন সম্পূর্ণভাবে তার (মানুষের) জীবনের জন্যে জরুরী এবং তার প্রকৃতি সংগত । এ সমস্ত নিয়ম-কানুন যদি তার প্রকৃতি সংগত না হতো তাহলে পৃথিবীতে মানুষের বেঁচে থাকা সম্ভব হতো না। প্রকৃতপক্ষে মানুষের প্রকৃতি এতোই দুর্বল ও ভংগুর যে স্থল ও পানিভাগে এতো সব জটালতাকে আল্লাহর মেহেরবানী ছাড়া তারা কিছুতেই আয়ন্তাধীন [১৭ সুতা বলি ইসা __ (৫২৩৬০ ___পানা ১৫ মলিন ৪ ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।