Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

বিপদজনক পরিস্থিতি আবার তাদের সামনে তুলে ধরে আল্লাহ তায়ালা তার মেহেরবানীর কথা তাদেরকে ম্মরণ করিয়ে দিচ্ছেন, যেহেতু তারা নিরাপদ স্থলভাগে পৌছে যাওয়ার পর ফেলে আসা দিনগুলো ভুলে গিয়ে গিয়ে আবার নাফরমানীতে মেতে উঠেছে। তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে যে পানিভাগ ও স্থলভাগ উভয় স্থানের একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামীন । তিনি চাইলে বিপদ যেমন পানিতে আসতে পারে, তেমনি আসতে পারে যমীনেও । বিপদ-আপদ বা নিরাপত্তা সবই আসে তীরই ইচ্ছায় । তিনিই নিরাপত্তাদানকারী সর্বস্থানে ৷ চাইলে তিনি যমীনেও বিপদাপন্ন করতে পারেন, আর যদি তিনি পানিতেই কাউকে বিপদ দিতে চান তাহলে, তাকে আবার সমুদ্রের বুকে ফিরিয়ে নিতেও সম্পূর্ণ সক্ষম । এসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে মানুষকে এ চেতনা দান করা যে সর্বাবস্থায় বিপদ ও নিরাপত্তা উভয়ের মালিক এক আল্লাহ তায়ালা । ভূধরে, সাগরে, শান্ত আবহাওয়ায় বা ঝড় তুফানের সময়ে সদা-সর্বদা তিনিই সব কিছুর নিয়ন্ত্রণকারী । মানুষকে যেমন তিনিই ভাল রাখেন ও নিরাপদ রাখেন মযবৃত কেল্লার মধ্যে তেমনি তিনিই তাদেরকে বিপদমুক্ত রাখেন উন্মুক্ত প্রান্তরে-তীরই হাতে রয়েছে সকল ক্ষমতার চাবিকাঠি; তাই এরশাদ হচ্ছে, “তোমরা কি মনে করো পৃথিবীর স্থলভাগে থাকাকালে যমীনের বুকে বসে যাওয়া থেকে এর পর তোমরা পাবে না, তোমাদের জন্যে আমার কাছে কোনো সাহায্যকারী । (আয়াত ৬৮-৬৯) অবশ্যই, সর্বাবস্থায় এবং সকল দেশে মানুষ আল্লাহর কজার মধ্যে রয়েছে, স্থলভাগে যেমন তারা রয়েছে আল্লাহর মুঠোর মধ্যে, তেমনি রয়েছে তারা তারই হাতে পানিভাগেও । সুতরাং তার পাকড়াও থেকে তারা নিরাপদ হয় কেমন করে? কেমন করেই বা তারা যমীনের মধ্যে ধসে যাওয়া থেকে নিজেদেরকে নিরাপদ মনে করবে, কেমন করে তারা নিরাপদ মনে করবে ভূমিকম্প থেকে বা যমীশের স্থির থাকাবস্থায়? আর এ দুটি অবস্থা যদি নাও হয়, তাহলে আল্লাহর শক্তি-ক্ষমতার মধ্যে আরও যে সব বিপদজনক অবস্থা রয়েছে সেগুলো থেকেও বা তারা নিজেদেরকে কি করে নিরাপদ ভাববে? অথবা হয়তো এমন হবে যে স্থির শান্ত আবহাওয়া হঠাৎ করে উন্মত্ত হয়ে উঠবে । প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে যাবে, শান্ত-শিষ্ট জ্বালামুখ থেকে বেরিয়ে আসবে জুলত্ত আগুন-উত্তপ্ত লাভা, গরম পানি ও গলিত পাথর ও নুড়িসমূহ, যা ধ্বংস করে দেবে আশে পাশের সকল জনপদকে ধ্বংস করে ছাড়বে সবকিছুকে, এ প্রলয়ংকরী ধ্বংসযজ্ঞ থেকে একমাত্র তারাই বাচতে পারবে যাদেরকে আল্লাহ তায়ালা নিজ দায়িতে হেফাযত করবেন। অথবা তারা কেমন করে মনে করে যে তাদেরকে আবার সাগরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না এবং পুনরায় তাদেরকে প্রচন্ড ঝড়ের মুখোমুখি হতে হবে নাঃ তাদের কুফুরীর কারণে এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়ার কারণে পুনরায় সাগরের বুকে এমন ঝড়ের মুখোমুখি তারা হবে যা তাদেরকে সহ তাদের জাহাজগুলো ভেংগে চুরমার করে সাগরের অতল তলে ডুবিয়ে দেবে, অতপর এমন কেউ সেখানে এগিয়ে আসবে না, আসার সুযোগ পাবে না, যে বা যারা তাদের ব্যাপারে কাউকে জিজ্ঞাসা পর্যন্ত করতে পারে ৷ শোনো হে ভ্রান্ত মানব গোষ্ঠী, মানুষ যে তাদের রব প্রতিপালক থেকে মুখ ফিরিয়ে থাকে এবং কুফরী করে, এটার কারণ গাফলতী ছাড়া আর কিছুই নয়, অর্থাৎ দুনিয়ার জীবন ও তার সুখ সমৃদ্ধি নিয়ে এমনভাবে মানুষ ব্যস্ত হয়ে রয়েছে যে পরবর্তীতে তার কি অবস্থা হবে তা চিন্তা করার কোনো অবসর সে পায় না। তাদের এ গাফলতী ও বেওকুফী এতোদূর পর্যন্ত এগিয়ে রয়েছে যে এরপরও তারা মনে করে যে তারা সব রকমের ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।