Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

এক মাইল নীচে, কখনও তার কাছাকাছি, কখনও তার থেকেও ওপর বা নীচে, তখন যাত্রী ও নাবিকদের মধ্যে জীবনের আর কোনো আশা থাকে না; আর সেই মুহুর্তেই মনের মাঝে আল্লাহর আশ্বীসবাণী “নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি বড়ই মেহেরবান'-আশার ক্ষীণ আলো জ্বালিয়ে দেয়। হতাশার মাঝে আশার এক ক্ষীণ রেখা ফিরে আসে, তখন তাদের মন বলে ওঠে-হে পাক পরওয়ারদেগার, নিজ দয়াগুণে ক্ষমা করে দাও আমাদেরকে আর কখনও তোমার না-ফরমানী করবো না-একথা বলে তারা পুরোপুরিভাবে নিজেদেরকে আল্লাহর হাতে সঁপে দেয়। অবশ্যই এটা এমন একটা দৃশ্য যা সাধারণভাবে বুঝা খুবই মুস্কিল, একমাত্র সেই ব্যক্তিই এ কথার মর্ম বুঝতে পারে যার জীবনে এই অবস্থায় পড়ার অভিজ্ঞতা হয়েছে। নৌযানে যে ব্যক্তি সমুদ্র-যাত্রা করেছে সে ওই দৃশ্যের কথা চিন্তা করে প্রকম্পিত হয়। ঝড়ের দাপটে আছড়ে পড়া জাহাজটির অবস্থা যখন তার মনে পড়ে তখন তার মনে জাগে ঢেউয়ের আঘাতে জাহাজটি যেন ছিলো তীব্র বাতাসের মুখে হাস-মুরগীর একটি পাখনার মতো । প্রচন্ড ওই ঝড়ের চিত্র আঁকতে গিয়ে বলা হচ্ছে। এহেন ঝড়ের কবলে যখন কোনো যাত্রীদল পতিত হয়, তখন তাদের কী কঠিন অবস্থা হয়, তার বর্ণনা দান করে জানানো হচ্ছে যে, তখনকার ] করুণ অবস্থার দৃশ্য পাঠকের মনে এক ভীষণ কম্পন সৃষ্টি করে। পাঠক তখন অনুভব করে যে, তখনকার ওই কঠিন অবস্থা থেকে বেঁচে ফিরে আসা আন্রাহর অপার করুণা ছাড়া কিছুতেই সম্ভব হতো না এবং এটা বুঝতে অসুবিধা হয় না যে একমাত্র আল্লাহর অদৃশ্য হাত যেন ওই অবস্থায় জাহাজকে পরিচালনা করে ডাংগার দিকে ফিরিয়ে এনেছে। অবশ্যই তিনি তোমাদের প্রতি মেহেরবান। ওই কঠিন অবস্থায় আল্লাহর রহমতের কথা সহজেই বুঝা যায়। সাগর উম্মত ঢেউয়ের রূপ গ্রহণ করলো এবং-জাহাজের যাত্রীরা ওই কঠিন বিপদ ও পেরেশানীর মধ্যে একমাত্র আল্লাহকে ছাড়া আর সবাইকে ভুলে গেলো, যাদেরকে স্থলভাগে থাকাকালে সুসময়ে ওরা সাহায্যের জন্যে ডাকতো । এ সময়ে ওরা সর্বাস্তকরণে আল্লাহরই দিকে একাথচিত্তে ঝুঁকে পড়েছিলো এবং আর কারোও কথাই তাদের মনে ছিলো না। এরশাদ হচ্ছে, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকতে সবাই তখন তোমাদের (ম্থৃতিপট) থেকে দূর হয়ে গিয়েছিলো । কিন্তু হায়, মানুষ তো মানুষই, যখন তার কঠিন দুরবস্থা কেটে যায়, জাহাজ কূলে এসে ংগর করে, তার পদযুগল মাটির স্পর্শ লাভ করে তুফান থেমে যায় ও বিপদের ঘনঘটা স্তিমিত হয়ে আসে তখন মানুষ ওই ভীষণ করাল গ্রাসের কথা ভুলে যায়, ভূলে যায় ব্রাণকর্তা মহান আল্লাহকে, তখন তার মোহ ও আবেগ তাকে সঠিক বুঝ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, ছেয়ে যায় তার ওপর কুপ্রবৃত্তির তাড়ণ, আর যা কিছু প্রাকৃতিক বিপদ তার বীভৎস রূপ নিয়ে হাযির হয়েছিলো তার স্বৃতিপটে আঁকা সে কঠিন চিত্র ঢাকা পড়ে যায়; এরশাদ হচ্ছে, “যখন তিনি তোমাদেরকে স্থলভাগের দ্রিকে নিয়ে গিয়ে বিপদমুক্ত করলেন তখন তার থেকে তোমরা মুখ ফিরিয়ে নিলে । আসলে মানুষ বড়ই অকৃতজ্ঞ । তবে আল্লাহর সাথে যার অন্তর জুড়ে আছে তার হৃদয়ে আল্লাহর নূরের ঝলক সর্বদা পরিস্ফুট হয়ে থাকে এবং সুখে-দুঃখে সর্বদা সে নূর আরও সমুজ্ল হতে থাকে । এখানকার আলোচনা প্রসংগে সম্বোধন করা হচ্ছে সেই সব ব্যক্তিকে যারা সমুদ্রবক্ষে বিপদসংকুল সফরের অভিজ্ঞতা লাভ করার পর স্থল ভাগে ফিরে এসেছে। তাদের ছেড়ে আসা ওই ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।