“অবশ্যই যারা আমার অনুগত বান্দা তাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই-আর অভিভাবক হিসাবে তোমার প্রতিপালকই যথেষ্ট 1” সুতরাং যখন কোনো অন্তর আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে যায় এবং তার আনুগত্য করার মাধ্যমে তার দিকে ঝুঁকে থাকে, যখন সে বান্দা এমন এক.রশি দ্বারা নিজেকে বেঁধে রাখে যা কোনো দিন ছিড়বার নয়, যখন সে তার অন্তরের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামীনের মোহব্বতের পরশ অনুভব করে এবং দেখতে পায় যে তার গোটা অস্তিত্ব আল্লাহর নূরের আলোয় আলোকিত হয়ে গেছে, তখন আর মরদৃদ শয়তানের কোনো জারিজুরিই তার ওপর খাটে না; যেহেতু সে আন্রাহর সাথে সম্পর্কিত হয়ে গেছে। অবশ্যই এমন সব আত্মা ঈমানের আলোকে সমুজ্ল হয়ে রয়েছে ...... তাদের জন্যে “তোমার রব অভিভাবক হিসাবে যথেষ্ট । তিনি তাদের বীচাবেন, তিনিই তাদেরকে সাহায্য করবেন এবং শয়তানের যাবতীয় ষড়যন্ত্রকে অবশ্যই তিনি বানচাল করে দেবেন। সদা-সর্বদা শয়তানের প্রতিশ্রুতি এগিয়ে চলেছে, প্রতিনিয়ত সে চেষ্টা করে যাচ্ছে আল্লাহর অনুগত বান্দাদেরকে বশীভূত করার জন্যে; কিন্তু যারা প্রকৃতপক্ষে করুণাময় আল্লাহ রব্বুল আলামীন-এর বান্দা, তাদের ওপর ওর কোনোই ক্ষমতা নেই এবং ভবিষ্যতেও কোনো দিন থাকবে না। শুঞ্রু বিপদে পড়লেই আল্লাহকে স্মরণ করা এইভাবেই শয়তান মানুষের অকল্যাণের জন্যে অহরহ নানা ফাদ পেতে চলেছে, মানুষের কষ্টতেই তার আনন্দ। এরপরও দেখা যায় একশ্রেণীর মানুষ এই শয়তানের অন্ধ অনুসরণ করে চলেছে এবং তার ইচ্ছা অনুযায়ী নিজের কর্মপন্থা নির্ধারণ করে চলেছে, অপর দিকে আল কোরআনের এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহর আহ্বান ও পথনির্দেশনা তাদের কাছে পৌছে দেয়া হচ্ছে, কেননা তাদের প্রতি আল্লাহ তায়ালা বড়ই মেহেরবান। তাদের গতিপথকে তিনিই ঠিক করে দেন এবং তার ওপর যারা নির্ভর করে, তিনি নিজেই তাদেরকে পরিচালনা করেন ও তাদের জীবিকা আহরণের পথকে সহজ করে দেন, নাজাত দেন তাদেরকে দুঃখ-কষ্ট ও দুশ্চিন্তা থেকে এবং যে কোনো কঠিন অবস্থা ও সংকটে পড়ে যখন তারা আল্লাহ রব্বুল আলামীনের কাছে কাকুতি-মিনতি করে তখন অবশ্যই তিনি তাদের ডাকে সাড়া দেন। এর পরেও দেখা যায়, শয়তানের ধোকায় পড়ে অনেক সময় মানুষ আল্লাহর কাছ থেকেও তার নিয়ম-নীতি থেকে দূরে সরে যায় এবং কুফরী কাজে লিপ্ত হয়ে পড়ে । এরশাদ হচ্ছে, এখানে এই যে দৃশ্যটি তুলে ধরা হয়েছে তা যে কোনো অভিজ্ঞ ব্যক্তির জন্যে বড়ই চমকপ্রদ । কল্পনার চোখে একবার তাকিয়ে দেখুন, উত্তাল তরংগাভিঘাতে মহাসাগর যখন উন্যুত্ত-বূপ ধারণ করে আর তার কবলে পড়ে জাহাজের নাবিক ও আরোহীরা যখন, সবার কথা ভুলে গিয়ে কায়মনো বাক্যে সারা বিশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামীনকে ডাকে, তখন তাদের অন্তরের মধ্যে লুক্কায়িত মূল মালিকের চেতনা আত্মপ্রকাশ করে । তখনই তারা গভীরভাবে বুঝে যে সারা বিশ্বে এক আল্লাহ ছাড়া কোথাও কেউ নেই শক্তি-ক্ষমতার মালিক; সুতরাং এ চরম সংকট কালে আর কারও কথা মনে থাকে না, আপনা থেকে মন বিশ্ব-সমতাটের দরবারে ঝুঁকে পড়ে। এ উদাহরণটা এমনই হৃদয়গ্রাহী, যা যে কোনো সমুদ্রযাত্রীর মানসপটে ওই সংকটকালের চিত্রটিকে হাযির করে দেয়। অকুল সাগরের বুকে পর্বতময় ঢেউ যখন জাহাজকে পৌছে দেয় সমুদ্রবক্ষ থেকে বহু বহু উর্ধে এবং তার পরক্ষণে যখন তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় পাতাল পুরীতে, কখনও ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।