ছুটোছুটি করতে শুরু. করে দেয়, তখন তাদের অশ্বারোহী বাহিনী ঘিরে ফেলে এবং পদাতিক বাহিনীর সৈন্যরা সাক্ষাত আক্রমণে তাদেরকে নিশ্চিহ্ন করতে থাকে । এরপর এরশাদ হচ্ছে, “আর তুমি শরীক হয়ে যাও তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততির মধ্যে ।' এই “শরীক হওয়া'-কথাটি জাহেলী যুগে পৌত্তলিকতাপূর্ণ যে সমাজ ছিলো তারই চিত্র তুলে ধরেছে। ওই পৌত্তলিক সমাজের লোকেরা তাদের অলীক ও কাল্পনিক দেব-দেবীদের জন্যে নিজেদের সম্পদের একটি ভাগকে আলাদা করে দিত অনেক সময়ে তাদের নামে অনেক কিছুই উৎসর্গ করতো প্রকৃতপক্ষে এঁটি হতো শয়তানের জন্যে । তারা তাদের সন্তানদের মধ্যে কোনো কোনো বাচ্চাকে দেবতার নামে মানত করতো বা উৎসর্গ করতো, অথবা দেবতার সেবাদাস বানিয়ে দিতো। প্রকৃত পক্ষে এগুলোও হতো শয়তানেরই জন্যে, যেমন বলা হয়েছে, লাত-এর গোলাম, উযার গোলাম বা মানাত-এর গোলাম, আর কখনও তারা সরাসরি শয়তানের নামেই ছেড়ে দিয়ে সেইভাবে তার নামকরণ করতো; যেমন আব্দুল হারেস। এমনি করে-হারাম বা অবৈধভাবে অর্জিত ধন-সম্পদ, নাহক ভাবে ব্যয়িত সোনা-দানা-টাকা-পয়সা, অপরাধজনক কাজের জন্যে নিয়োজিত সম্পদ-সম্পত্তি, অন্যায় ও অবৈধভাবে প্রাপ্ত সন্তান ইত্যাদির মধ্যেও শয়তানের জন্যে একটা হিসসা তারা বরাদ্দ করতো । এসব কিছুর ব্যাখ্যা করতে গিয়ে দেখা যায়, শয়তানের ভক্তরা তাদের গুরুর সাথে সম্পদ ও সন্তানের মধ্যে ভাগাভাগি করে নেওয়াকেই কাল্পনিকভাবে জীবনের জন্যে কল্যাণকর ও সৌভাগ্যের প্রতীক মনে করতো; তারা মনে করতো এই ভাগাভাগির মধ্যে রয়েছে তাদের জীবনের সাফল্যের চাবিকাঠি । মানুষকে গোমরাহ করার জন্যে ইবলিসকে সব রকমের উপায় উপাদান ব্যবহার করার অনুমতি দেয়া হয়েছে। এ সবের মধ্যে মানুষকে আবেগমুগ্ধ করে ধোকার মধ্যে ফেলার শক্তি শয়তানের এক মোক্ষম হাতিয়ার ৷ এরশাদ হচ্ছে, “আর তাদের সাথে তুমি ওয়াদা করো, (হে মোমেনগণ জেনো রেখো) অবশ্যই শয়তানের ওয়াদা ধোকা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয় ।” যেমন শাস্তি দেওয়া হবে না প্রতিশোধও নেওয়া হবে না বলে ওয়াদা করা হয়েছে । আবার হারাম উপায় উপকরণ ব্যবহার করার মাধ্যমে স্বচ্ছলতা আসবে এবং ধোকাবাজি, মন্দ ব্যবহার ও অসচ্চরিত্রতার মাধ্যমে আসবে বিজয় ও সাফল্য আর সম্ভবত সব থেকে অপরাধ ও ভুলভ্রান্তি যাইই করা হোক না কেন এক সময় সব ক্ষমা করে দেয়া হবে এইই হচ্ছে সেই সুড়ংগ পথ যার ভিতর দিয়ে বহু হৃদয়ের মধ্যে শয়তান প্রবেশ করে, আর এই ধোকাপ্রাপ্ত হৃদয়গুলোই তাদেরকে অপরাধ এবং মারাত্মক দৌষগুলো করতে উষ্কানি দেয়। এমনই দুর্বলতার অবস্থায় তাদের প্রবৃত্তি মন্দ কাজ ও মন্দ ব্যবহারে লিপ্ত হয়ে যায়, তখন তাদের কাছে অপরাধজনক কাজগুলো সুন্দর ও শোভনীয় মনে হয় এবং তাদেরকে জানায় যে, আল্লাহর রহমত ও ক্ষমা করার ক্ষমতা এতো প্রশস্ত যার কোনো সীমা নেই! একথা মনে করে অন্যায় কাজ করতে থাকা এবং চিন্তা করা যে তিনি যখন এতো দয়াময় তখন মাফ তো অবশ্যই করবেন। কাজেই আমাদের অন্যায় কাজে লিপ্ত থাকাতে কোনো অসুবিধা নেই এটাই হচ্ছে অন্যায় কাজ করার জন্যে সুড়ং পথ তালাশ করা! এহেন মানুষের জন্যে আল্লাহর ক থা, যে যেব্যক্তি. তোমার দিকে ঝুকে থাকবে তাদেরকে ধোকা দিয়ে তোমার পথে নিয়ে যাওয়ার জন্যে অনুমতি দেয়া হলো । কিন্তু তুমি এমনও এক দল লোক দেখতে পাবে যার ওপর তোমার কোনো ক্ষমতা খাটবে না, কারণ তাদের রয়েছে এমন এক মযবৃত কেল্লাহ যা তাদেরকে রক্ষা করবে তোমার অশ্ববাহিনী এবং তোমার পদাতিক বাহিনী থেকে। ৬//৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।