ইবলিস যখন দাবী করে ওপরের কথাগুলো বলছিলো তখন সে একেবারেই ভুলে গিয়েছিলো যে বাবা আদমের মধ্যে যেমন মন্দের প্রভাব গ্রহণের প্রবণতা আছে, তেমনি তার মধ্যে কল্যাণ ও হেদায়াতের পথ অনুসরণ করার যোগ্যতাও রয়েছে। বিশেষ করে আল্লাহর সাথে সংশিষ্ট থাকার কারণে তিনি নিজেই তো তার মর্যাদাকে উন্নীত করবেন, তাকে সম্মান দেবেন এবং অন্যায় ও ভুল পথ থেকে তাকে বাঁচাবেন, আর তিনি তাদের ওই সব ভুলভ্রান্তি থেকে নযর ফিরিয়ে নেবেন যেগুলো সে ইচ্ছাকৃতভাবে করবে না। মর্যাদাবান বানানোর সাথে সাথে ভূলভ্রান্তি হয়ে যাওয়ার প্রবণতাও এই বিশেষ সৃষ্টির মধ্যে তিনি নিজেই রেখে দিয়েছেন, কিন্তু পাশাপাশি তিনি তাকে এ যোগ্যতাও দিয়েছেন যে ভুল বুঝার পরপরই সে অনুতপ্ত হবে এবং জেনে বুঝে ও ইচ্ছা করে অন্যায় কাজ করবে না এবং অন্যায়ের ওপর জিদ ধরেও থাকবে না-সুতরাং দেখা যাচ্ছে এই বিস্বয়কর সৃষ্টির প্রকৃতির মধ্যে ইচ্ছা শক্তি ও তার প্রয়োগই এক বিশেষ রহস্যময় জিনিস যা তাকে অন্যান্য সবার ওপর বৈশিষ্ট্যমন্ডিত করেছে। অবশ্য আল্লাহ রব্বুল আলামীন-এর মর্জিতে একথাও এসেছে যে, অন্যায় ও অনিষ্টের দূত ইবলিস মানব জাতিকে অন্যায় পথে পরিচালিত করার চেষ্টা করতে পারে । সাথে সাথে যারা তার অনুসরণ করবে তাদেরকেও সতর্ক করে দেয়া হয়েছে। এরশাদ হচ্ছে, “তিনি বললেন, বেরিয়ে যাও এখান থেকে, যে যে তোমার অনুসরণ করবে, তোমাদের সেই সকল ব্যক্তির জন্যে জাহান্নামই হচ্ছে সমুচিত প্রতিদান ।' অর্থাৎ, ঠিক আছে ওদেরকে বিপথগামী করার প্রচেষ্টা চালানোর স্বাধীনতা তোমাকে দেয়া হলো । এই স্বাধীনতা নিয়ে তুমি তোমার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাও, তবে তোমার জেনে রাখা তাদেরকে যে মযবৃত ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়েছে তা ব্যবহার না করে যেমন তারা তোমার অনুগামী হবে তেমনি সে স্বাধীনতার সদ্যবহার করে তারা তোমাকে অস্বীকারও করতে পারবে । “অতপর, ওদের মধ্যে যে কোনো ব্যক্তি তোমার অনুসরণ করবে" অর্থাৎ , হেদায়াতের পথের তুলনায় যারা যারা ভুল পথের দিকে ঝুকে থাকবে, মহা দয়াময় আল্লাহর আহ্বানে সাড়া না দিয়ে যারা শয়তানের ডাকে সাড়া দেবে, যারা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা নিদর্শনগুলো থেকে উদাসীন থাকবে এবং রেসালাত সম্পর্কিত আল্লাহর নিদর্শনগুলোকে ভ্রুক্ষেপ করবে না “তোমাদের সেই সব ব্যক্তিদের জন্যে রয়েছে জাহান্নাম |" অর্থাৎ, হে অভিশপ্ত শয়তান, তোমার জন্যে ও তোমার অনুসারীদের জন্যে রয়েছে 'জাহান্নামই সমুচিত প্রতিদান” এরশাদ হচ্ছে, 'এদের মধ্যে যাকেই পারো তোমার কথা দ্বারা গোমরাহ করে দাও। তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তার ওপর গিয়ে চড়াও হও ।" অর্থাৎ ভুল পথে চালিত করার জন্যে শয়তান যতো প্রকার উপায়-উপকরণ অবলম্বন করতে পারে সে সব পন্থা পদ্ধতিগুলোকে ওপরের কথাগুলোর মাধ্যমে যেন বাস্তব রূপ দেয়া হয়েছে। অন্তর, চেতনা ও বুদ্ধিকে প্রবলভাবে আকর্ষণ করা এসব কথা দ্বারা হয়েছে। আসলে আদম সন্তানদের সাথে শয়তানের সাথে চলছে অবিরত এক কঠিন যুদ্ধ। এ যুদ্ধে শয়তান তার ব্যবহৃত হয় নানা প্রকার অস্ত্র। যেমন কঠিন শব্দ, ঘোড় সওয়ার বাহিনী ও পদাতিক বাহিনী । শব্দের হুংকার ধ্বনিতে শক্রদেরকে উজ্জীবিত ও উত্তেজিত করা হয় এবং তাদেরকে কেন্তা থেকে বের হয়ে আসতে বাধ্য করা হয়; অথবা প্রচন্ড শব্দের ঝংকারে শক্র বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়া হয় এবং যখন তারা প্রতিপক্ষের প্রচন্ড শব্দে আতংকিত হয়ে দিক-বিদিক জ্ঞান হারা হয়ে ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।