এক প্রবল ভাবান্তর। অবশ্যই এ মহান কেতাব নাযেল হয়েছে সকল মানবমন্ডলীর হেদায়াতের জন্যে, কারও ব্যক্তিগত সম্পত্তি হিসাবে কুক্ষিগত করে রেখে দেয়ার জন্যে নয় । তাই, জাতি-ধর্ম নির্বিশেষে সবারই রয়েছে এ কালাম পড়ার অবারিত অধিকার। এই অধিকার নিয়ে, নিজের কেতাব হয়ার দাবী নিয়ে যখন যে কোনো ব্যক্তি এ কেতাব অধ্যয়ন করবে, তার মন বলবে-এ কেতাব তাকেই সম্বোধন করছে, তখন তার অজান্তেই সৃষ্টি হবে এ কেতাবের জন্যে, এ কেতাবের বিষয়াদির জন্যে এক প্রচন্ড আকর্ষণ, এক গভীর ভালোবাসা, আর তখনই সে আহ্বানে সাড়া দিতে সে বাধ্য হবে; তার ঈমান হবে মযবুত এবং তার আমল হবে সুগঠিত, সুসংবদ্ধ, সুসম্পন্ন; আর তখনই সে পেছনের অনেকের তুলনায় ইসলামের জন্যে অনেক বেশী উপকারী বন্ধুতে পরিণত হবে। আনলবজাতিন্ন চিলশব্রু রসূলুল্লাহ (স.) মেরাজের রাত্রিতে যেসব দৃশ্য দেখেছিলেন, সেসব নিগৃঢ়ুতম রহস্য সমূহ অবগত হয়েছিলেন এবং জাহান্নামের গভীর তলদেশে উদ্গত যাকৃম বৃক্ষ সম্পর্কে জেনেছিলেন যার ফল খেতে আল্লাহর অবাধ্য, আল্লাদ্রোহী ও শয়তানের অনুগামী ব্যক্তিদেরকে বাধ্য করা হবে এসব কিছুর মধ্য দিয়ে তার কাছে মালউন (চির নিন্দিত-বিকৃত ও অভিশপ্ত) শয়তানের সেই সব কারসাজি সুস্পষ্টভাবে ফুটে উঠেছিলো যা পথত্রষ্টদেরকে কখনও ভয় দেখিয়েছে, কখনও অমর হওয়ার কুহকে ফেলেছে, আবার কখনও দুনিয়ার সুখ-সৌন্দর্যে এতো বেশী মাতিয়ে ফেলেছে যে তারা হেদায়েতের পথ থেকে অনেক সুদূরে সরিয়ে নিয়ে গেছে। এরশাদ হচ্ছে, স্বরণ করে দেখো ওই সময়ের কথা, যখন আমি, মহান আল্লাহ, ফেরেশতাদেরকে ডেকে বলেছিলোম। সেজদা করো আদমকে, অতপর সবাই সেজদা করলো ইবলিস ছাড়া । সে বললো, আমি কি তাকে সেজদা করবো যাকে তুমি সৃষ্টি করেছ মাটি দিয়ে? .......প্রকৃত পক্ষে যারা আমার বান্দাহ, তাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই এবং তোমার রব অভিভাবক ও পরিচালক হিসাবে যথেষ্ট ।' আয়াত ৬১-৬৫) যে সব মানুষ ভুল পথে চালিত হয়েছে তাদের পথন্রষ্টতার মূল কারণগুলো এ আলোচনা €গে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। মানুষকে সতর্ক করার জন্যেই এ দৃশ্যটিকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেহেতু তারা গোমরাহীর কারণগুলো দেখতে পাচ্ছে এবং স্পষ্টভাবে দেখতে পাচ্ছে যে ইবলিস তাদের ও তাদের বাপ-দাদাদের দুশমন । সময় থাকতেই তাদেরকে হুঁশিয়ার করা হচ্ছে এরশাদ হচ্ছে, “আর স্মরণ করে দেখো ওই সময়ের কথা যখন.......মাটি দিয়ে?" এ কথা দ্বারা আদমের প্রতি ইবলিসের হিংসা পরিস্ফুট হয়ে উঠেছে এবং মাটি ছারা সৃষ্টি'-এ কথাটি উল্লেখ করায় তার প্রচন্ড হিংসা প্রকাশ পাচ্ছে, অথচ সে ভুলে গেছে যে মাটি দ্বারা সৃষ্টি হলেও তার মধ্যে আল্লাহ তায়ালা রূহ (প্রাণ) স্থাপন করেছেন। আর যেহেতু ইবলিসকে জানানো হয়েছিলো যে আদমের মধ্যে কিছু দুর্বলতা আছে আরও আছে তার মধ্যে ভুল করার প্রবনতা, এজন্যে সে অহংকারের সাথে বলছে, “তুমি কি চিন্তা করে দেখেছ ওই ব্যক্তিটি সম্পর্কে যাকে তুমি শ্রেষ্ঠত্ব দিলে আমার ওপরঃ' “(ঠিক আছে, যখন এমনই করলে তখন) যদি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ আমাকে তুমি দাও তাহলে (দেখতে পাবে) আমি তার বংশধরদেরকে অবশ্যই গোমরাহ করে ছাড়ব, কিছু সংখ্যক ব্যক্তি বাদে-যাদের আমি ভুল পথে চালাতে পারবো না। অর্থাৎ, ভাল কাজ থেকে আমি তাদের মুখ ফিরিয়ে দেবো, তাদের ওপর প্রভাব বিস্তার করবো, তাদেরকে আমি নিয়ন্ত্রণ করবো এবং আমার অধীনে নিয়ে এসে যেভাবে ইচ্ছা সেইভাবেই তাদের কাজকে আমি পরিচালনা করবো। ৬//৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।