জিনিস মোজেযাস্করূপ দেয়া হয়েছে, আর শেষ নবী মোহাম্মদ (স.)-কে মোজেযাস্বরূপ দেয়া হয়েছিলো এই আল কোরআন । ক্ষ -ৌকেন্ ভোগ ব্িত্পা্নঁ সুতরাং, যে সব জনপদ এই অলৌকিক শক্তিসম্পন্ন কেতাবের আয়াতগুলোকে অস্বীকার ও অবজ্ঞা করতো, তাদের জীবনে এমনও অনেক সময় এসেছে যখন তারা আফসোস করে বলেছে, হায়! যদি আমরা কোরআনের ওপর ঈমান আনতাম তাহলে কতোই না ভালো হতো! এইভাবে তারা আকাংখা করতে থাকবে এবং অনেক সময়েই সত্য কবুল করে, তার ওপর দৃঢ়তা অবলম্বনের কথা চিন্তা করতে থাকবে, কিন্তু তাদের হঠকারিতার কারণে এ চিন্তাকে তারা বাস্তবায়িত করতে পারবে না। তাই এরশাদ হচ্ছে, “অনেক সময় কাফেররা আকাংখা করবে, হায়, যদি তারা মুসলমান হয়ে যেতে পারতো ।' অনেক সময়, হা অনেক সময়েই তাদের মনে আকাংখা জেগেছে, কিন্তু এ আকাংখা তাদের মনের অন্ধকারেই মজে গেছে, এ আকাংখা দিনের আলো দেখতে সক্ষম হয়নি৷ “রুবামা” অনেক সময় বা কোনো কোনো সময় এ শব্দটার মধ্যে ক্ষীণ হলেও একটি ধমকের সুর ধ্বনিত হয় এবং একটি ব্দ্রুপের ছৌয়াচও আছে শব্দটির মধ্যে । সাথে সাথে শব্দটির মধ্যে রয়েছে উৎসাহ ব্যরঞ্জক এক আহ্বান, যেন সময় থাকতেই মানুষ তার সদ্যবহার করে ও মৃত্যু ঘনিয়ে আসার পূর্বেই ইসলাম রূপ এ মহান নেয়ামত লাভ করে তারা ধন্য হয়। এমন একদিন অবশ্যই আসবে যখন কাফেররা মনে প্রাণে চাইতে থাকবে এবং মনে মনে বলতে থাকবে, হায় যদি ঈমান আনতাম!' কিন্তু আফসোস, সেদিনের সেই আকাংখা দ্বারা কোনো ফায়দাই হবে না! এরপরের কথাটির মধ্যে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে এক প্রচন্ড ধমকের সুর, “ছেড়ে দাও ওদেরকে, মনের মতো খেয়ে দেয়ে নিক এবং জীবনকে প্রাণভরে উপভোগ করে নিক, আর গাফেল করে রাখুক ওদেরকে ওদের নানা প্রকার সাধ-অভিলাষ।' অর্থাৎ, যে অবস্থায় ওরা কালাতিপাত করছে, সেই অবস্থার মধ্যেই ওদেরকে থাকতে দাও, কারণ দুনিয়ার এসব সাধ-আহলাদের জন্যেই তো ওরা সত্যকে দেখেও দেখছে না এবং সত্যের পক্ষে হাজারো যুক্তি প্রমাণ তাদের মনকে সত্যের দিকে এগিয়ে আনতে পারছে না। নিছক নিকৃষ্ট জীব জানোয়ারের মতো এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের ভোগ বিলাসে ওদের মজে থাকতে দাও, এ ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকার কারণে ওদের মনে পরবতীকালের পরিণতি সম্পর্কে চিন্তা ভাবনা পয়দা হওয়ার কোনো সুযোগ আসছে না; আসলে দুনিয়ার জীবন নিয়ে ওরা এমনভাবে ব্যস্ত হয়ে রয়েছে যে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করার ক্ষমতাই তারা হারিয়ে ফেলেছে । অতএব, তাদের এই প্রলম্বিত বিলাসী জীবনের মধ্যেই তাদেরকে ডুবে থাকতে দাও। আকাংখা এমনই এক বালাই যা মানুষকে তার দায়িত্ব কর্তব্য থেকে গাফেল করে দেয়। আর লোভ লালসা তাকে এমনভাবে ধোকা দেয় যে, সে প্রকৃত সত্য থেকে অনেক অনেক দূরে সরে চলে যায়। অথচ তাদের বয়স তো এগিয়েই চলেছে, তাদের যৌবনের এই স্বর্ণালী দিনগুলো এক এক করে বে-ফায়দা পার হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে তাদেরকে মৃত্যুর ভয়াল মুখের দিকে এগিয়ে নিয়ে চলেছে। ওদেরকে ছেড়ে দাও, অতপর যেন ওই ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া মানুষের ব্যাপারে তোমার মন ব্যাকুল না হয়ে যায়, কারণ তারা তো তাদের সীমাহীন আশা আকাংখার শিকার হয়ে পড়ায় মূল ও সত্য পথের বাইরে চলে গেছে। উপস্থিত লোভ ও লাভের আশা তাদেরকে নগদ ৬/৬/৬/.105100901-110
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।