পারেনি । অবশ্য অনেকে দৃঢ়ভাবে এ ঘটনাকে বিশ্বাসও করেছিলেন বরং তাদের ঈমান আরও মযবুত হয়ে গিয়েছিলো । এজন্যে মেরাজের রাতে সংঘটিত সফর এবং এ সফরে আল্লাহ তায়ালা তীর বান্দাকে যে দৃশ্য দেখিয়েছিলেন তাকে তিনি 'ফেতনাতান লিন্নাসে' (মানবমন্ডলীর জন্যে কঠিন পরীক্ষা) আখ্যা দিয়েছেন। অর্থাৎ, এটা ছিলো তাদের ঈমান-এর জন্যে এক কঠিন পরীক্ষা । মানুষকে আল্লাহর ঘিরে রাখা বা তাদেরকে তীর জ্ঞানের পরিধির মধ্যে আবদ্ধ করে রাখার ব্যাপারটা ছিলো আল্লাহর তরফ থেকে রসূলের সাহায্যের জন্যে এক ওয়াদা । কাফেররা যেন তার দিকে তাদের আক্রমণের হাত তুলতে না পারে তার জন্যে আল্লাহ রব্বুল আলামীন নিজেই তাকে রক্ষা করার দায়িত্ব নিয়ে নিয়েছিলেন । আল্লাহ তায়ালা তাদেরকে তার ওয়াদার কথা জানিয়েছেন এবং জানিয়েছেন সেই ওয়াদার কথা যা তিনি তার নবীকে মেরাজের সফরের সময়ে জানিয়েছেন। এই সময়ে তিনি যাককৃম বৃক্ষের কথা উল্লেখ করে মিথ্যাবাদী ও সত্যকে অস্বীকারকারীদেরকে ভয় দেখাচ্ছেন, কিন্তু এতদসত্তেও আবু জেহেল তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টায় লেগে থাকল, এমনকি ঘৃণার সাথে এবং তির্যকভাবে সে বললো, আমাদেরকে কিছু খুরমা এবং পনির দাও দেখি, এগুলো তাকে দেয়া হলে সে খেতে খেতে বললো, এগুলোকে যাকৃম বানাও দেখি, আমরা তো এগুলোর বাইরে অন্য কিছুকে যাকৃম বলে জানি না! পূর্বে আগত রসূলদের জন্যে যেমন আল্লাহর নিদর্শনগুলো ছিলো মোজেযা এবং সেগুলোকে রেসালাতের প্রতীক বলে গণ্য করা হত, কিন্তু সেগুলো দ্বারা গযব আনা ছাড়া যেমন আর কোনো ফায়দা হয়নি, তেমনি মোহাম্মদুর রসূলুল্লাহ (স.)-কে যদি অনুরূপ কোনো অলৌকিক ক্ষমতা বা নিদর্শন দেয়া হতো তাহলে তার দ্বারা আর কী ফায়দা হতো? মেরাজের সফর ও যাককৃম বৃক্ষের দ্বারা ভীতি প্রদর্শন তাদের অহংকার ও বিদ্রোহাত্মক ব্যবহারকে কি আরও তীব্রতর করে দেয়নি? কাফেরদের বিশ্বাস ছিলো আল্লাহ তায়ালা তার আযাব নােল করে ওদেরকে ধ্বংস করতে পারেন না বা করবেন না আর এ জন্যে তিনি কোনো মোজেযা নাযেল করেননি । অন্যান্যদেরকে তিনি নিদর্শন বা মোজেযাকে প্রত্যাখ্যান করার অপবাদে ধ্বংস করার এরাদা করেছিলেন বলেই তিনি তা করেছেন কিন্তু কওমে নূহ, কওমে হুদ, কওমে সালেহ, কওমে লৃৎ ও কওমে শোয়ায়বকে যেমন করে চিরতরে ধ্বংস করে দিয়েছেন, তেমনি করে তিনি কোরায়শ জাতিকে ধ্বংস করবেন না, বরং তাদেরকে অবশ্যই সময় দিয়েছেন এবং দেবেন আর প্রকৃতপক্ষে) সত্যকে প্রত্যাখ্যানকারীদের মধ্য থেকেও তো পরবর্তীতে অনেকে ঈমান এনেছে। তারা ইসলামের প্রকৃত সৈনিকে পরিণত হয়েছেন এবং সব থেকে সন্্ান্ত ও সত্যনিষ্ঠ মোমেন হিসাবেও পরিচিত হয়েছেন। অপর দিকে কোরআনের ভাব, ভাষা ও ভংগি সব কিছু এ কেতাব নিজেই ইসলামের এক মোজেযা। এ মহান কেতাৰ কারও দৃষ্টির অন্তরালে নেই-এ কেতাব মোহাম্মদ (স.)-এর কওমের সবার সামনে রয়েছে সদা উন্মুক্ত, পরবত্তীকালের সকল জাতির অধ্যয়নের জন্যেও রয়েছে অবারিত সুযোগ । তাই দেখা যায়, যারা রসূলুল্লাহ (স.)-কে দেখেনি, তার যামানা পায়নি, সাহাবায়ে কেরামের যামানাও পায়নি । তারাও এ পাক কালামের ওপর ঈমান এনেছে। এইভাবে যে কোনো ব্যক্তি পরবর্তীতে ঈমান এনেছে, সে অবশ্যই কোরআন পড়েছে এবং এর মায়াময় বাণীতে মুগ্ধ হয়েছে। এর বাচন ভংগি, শব্দ চয়ন, বর্ণনা মাধুর্য এবং এর মধ্যে অবস্থিত ভাষা শৈলী সব কিছু তাকে এতোই মুগ্ধ করেছে যে তার অন্তরের গভীরে এ কেতাবের জন্যে এবং এ কেতাবের মধ্যে উপস্থাপিত বিষয়াদির জন্যে সে গভীর মোহব্বত অনুভব করেছে, শত বৈরী মনোভাবও এ পাক কালামের আকর্ষণে, আত্মসমর্পণে বাধ্য হয়েছে। তাতেই তো আমরা দেখতে পাই, ইসলাম গ্রহণের পূর্বে এ পাক কালামের সংস্পর্শে এসে ফারূকে আযম হযরত ওমরের মধ্যে ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।