Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

অগ্রাহ্য করে তারা ঈমান আনা থেকে দূরে থেকে গেলো এবং উটনীটিকে হত্যা করে ওই নিদর্শনের অবমাননা করলো, যার কারণে এসে গেলো ওই সর্বাত্মক ধ্বংসলীলা এবং গোটা জাতি নিশ্চিহ্ন হয়ে গেলো। এ পর্যন্ত গোটা মানব জাতির ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে যে হঠকারী লোকদের দাবী অনুযায়ী যদিও নবী রসূলরা মোজেযা দেখিয়েছেন, কিন্তু তার ছারা উপকার থেকে অপকারই হয়েছে বেশী এবং মানবজাতি সাধারণভাবে শেষ রসূলের কাছে অলৌকিক শক্তি (মোজেযা) দেখানোর পক্ষপাতি ছিলো না, কারণ পরবর্তীকালের জাতিসমূহ আর কোনো রসূলের অভিজ্ঞতা পাবে না, এজন্যে পরবতীতে আর কোনো অলৌকিক ঘটনার আলোকে বিচার বিবেচনা করার সুযোগও থাকবে না। শেষ নবী মোহাম্মদ (সে.)-এর প্রদর্শিত যুক্তি আল কোরআনের ভাষাও তার মধ্যে অবস্থিত জ্ঞানগর্ভ কথাসমূহের সমাবেশ হচ্ছে এমন এক আশ্চর্য বার্তা যা যুগের পর যুগ ধরে মানব মনে দাগ কাটতে থাকবে । মানব মনের এ অনুভূতি এমনই সম্মানজনক এবং এমনই মূল্যবান যা তার মানবতাকে চমৎকারভাবে ফুটিয়ে তোলে, আর এই সত্যানৃভূতির কারণেই আল্লাহ রব্বুল আলামীন তাকে তীর সৃষ্টির অনেকের ওপর সম্পর্কিত করেছেন। €মাহাম্যদ ্নে-১-এক্স ০মাজ্েহা বস্তুগত ও ব্যাপক অর্থে মোহাম্মাদুর রসূলুল্লাহ (স.)-এর কাছে মোজেযা না আসলেও তাঁকে হালকা ও মনস্তাত্বিক যে সব মোজেযা দেয়া হয়েছিলো সেগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো আল কোরআনের ভাষার মাধুর্য, যার বর্ণনা ওপরে দেয়া হয়েছে। এরপর উল্লিখিত হচ্ছে তার কাবা শরীফ থেকে বায়তুল মাকদেসের দিকে সফর এবং মে'রাজ (মহাকাশ সফর) এর ঘটনাকে । প্রকৃতপক্ষে এ ঘটনা সাধারণভাবে তাদের চোখে দেখা অলৌকিক ঘটনা ছিলো না, বরং এ ছিলো মোমেনদের ঈমানের এক কঠিন পরীক্ষা এবং সাধারণ মানুষের জন্যেও এক বিরাট ও অসাধারণ পরীক্ষা । এরশাদ হচ্ছে, “আর স্মরণ করে দেখো, ওই সময়ের কথা যখন আমি, তোমাকে বলেছিলাম । অবশ্যই তোমার রব মানুষকে তার জ্ঞানের পরিধির মধ্যে আবদ্ধ করে রেখেছেন আর ......... কারণ যাকুম বৃক্ষ দোযখের গভীর তলদেশে উৎপন্ন হবে, যার ফল অবিশ্বাসীদেরকে খেতে বাধ্য করা হবে। এ খবরটা কাফেরদের জন্যে একাধারে এক মহা বিপদ-সংকেত বহন করছে এবং একটি বিরাট পরীক্ষাও বটে, কারণ তাদেরই আল আমীনের পবিত্র মুখ থেকে মেরাজের এ খবরটা শুনে বাহ্যিকভাবে তারা ঠাট্টা-বিদ্রপ করলেও তাদের অন্তরের গভীরে তারা এ কথার সত্যতা অনুভব করছিলো, কিন্তু এর ফলে ভয়ে প্রকম্পিত হওয়া সত্তেও, স্বার্থ ও সামাজিক মর্যাদা হারানোর ভয়ে তারা ঈমান আনতে পারছিলো না। এ জন্যে আল্লাহ তায়ালা বলছেন, আমি সর্বশক্তিমান আল্লাহ, তাদেরকে (এ আযাবের) ভয় দেখাচ্ছি। কিন্তু তাদের দ্বারা ভীষণ বিদ্রোহাত্মক ব্যবহার ছাড়া এ ভীতি প্রদর্শন তাদের কোনো উপকার করতে পারল না।” মেরাজের ঘটনাটা মুসলমান-অমুসলমান নির্বিশেষে সবার জন্যেই ছিলো এক কঠিন পরীক্ষা । অন্যান্য নবী-রসূলদের আমলে আগত মোজেযা তো ছিলো সরাসরি বস্তুগত জিনিস এবং কাফেরদের জন্যে ইন্দ্রিয়গাহ্য বিষয় । সে সব মোজেযা মোমেনদের জন্যে কোনো পরীক্ষার জিনিস ছিলো না। কিন্তু কোরায়শদের কাছে আল-আমীন মোহাম্মদের কথা ছিলো এতোই বিস্ময়কর যা মুসলমানদের রসূল (স.)-এর মুখ দিয়ে বের হওয়া সত্তেও, তাদের কাছে এ সত্য বিষয়টাকে মেনে নেয়া বড় কঠিন ব্যাপার ছিলো । এজন্যে এ ঘটনা তাদের জন্যেও ছিলো এক বিরাট পরীক্ষার বিষয়। মহাকাশের সফর সম্পর্কিত বিবরণের এ পরীক্ষায় পড়ে মোমেনদের মধ্যে অনেকে মোরতাদ হয়ে গিয়েছিলো তারা রসূলের ওপর ঈমান আনা সত্তেও, এ কঠিন পরীক্ষায় টিকতে ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।