লালিত পালিত সবার প্রিয় ও সবার আস্থাভাজন ব্যক্তিদেরকে নিছক নিজেদের স্বার্থহানির ভয়ে, তারা জোর করে মিথ্যাবাদী সাবস্ত করার চেষ্টা করেছে, এর ফল অবশ্যই তাদেরকে ভোগ করতে হবে আর তা হচ্ছে শীঘ্ব আযাব নাধিল করে তাদেরকে ধ্বংস করে দেয়া । জনগণের তরফ থেকে মোজেযা দেখানোর দাবী করায় প্রায় প্রতি যামানাতেই মোজেযা দেখানো হয়েছে, কিন্তু তখনও ঈমান আনতে আগ্রহী ব্যক্তিরা ছাড়া বাকি লোকেরা ঈমান আনেনি। বিভিন্ন যামানার অস্বীকারকারীরা তাদের নিজ.নিজ রসূলদেরকে মিথ্যাবাদী বলেও আখ্যা দিয়েছে । একারণে শেষ রসূল যখন এলেন তখন, পূর্ববর্তী রসূলদের মতো তার কাছেও সরাসরি এবং তাৎক্ষণিকভাবে মোজেযা দেখানোর দাবী করা হয়েছিলো, কিন্তু তাকে এজন্যে ওই ধরনের অলৌকিক ক্ষমতা বা মোজেযা দেখানোর শক্তি দেয়া হয়নি যে মোজেযা দেখানোর পর ঈমান না আনলে তাদের ওপরও আযাব অবধারিত হয়ে যাবে এবং গোটা জাতি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে । শেষ যামানার এই আযাব উম্মতদের ওপর নাধিল হলে গোটা জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে এবং পরবর্তীতে আর কোনো বার্তাবাহক রসূল আসবে না ফলে আর কোনো দিন দুনিয়ারবাসী হেদায়াতের আলো পাবে না একারণেই মোহাম্মাদুর রসূলুল্লাহ (স.)-এর কাছে সরাসরি কোনো বস্তুগত মোজেযা পাঠানো হয়নি। তাই এরশাদ হচ্ছে, “আর আমি যে আমার নিদর্শনাবলী পাঠাতে বিরত হয়েছি তা এইজন্যে যে পূর্ববর্তীরা এগুলোকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং ওদের জ্ঞানের চোখ খুলে দেয়ার জন্যে আমি, সামূদ জাতিকে দিয়েছিলাম একটি উ্ত্রী, কিন্তু ওরা সে উন্ত্রীর ওপর অত্যাচার করলো ৷ আর যতো নিদর্শনই আমি পাঠিয়ে থাকি তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাদের মধ্যে (আমার) ভয় সৃষ্টি করা ।' হা, ইসলামের জন্যে একেবারে কোনো মোজেযা নেই, তা নয় বরং ইসলামের মোজেযা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এ হচ্ছে এমন এক কেতাব যা জীবনের দুর্গম পথে চলার জন্যে পূর্ণাংগ ও ক্রুটিমুক্ত এক শুভ্র সমুজ্জল ব্যবস্থার সন্ধান দিয়েছে এবং মানুষের চিন্তা চেতনা ও অন্তরের কাছে আবেদন জানিয়েছে। সুদৃঢ় মানব প্রকৃতির ডাকে সাড়া দিয়েছে এবং পর্যায়ক্রমে আগত জাতিসমূহের কাছে এর দরজাকে সদা-সর্বদা খোলা রেখেছে কেয়ামত পর্যন্ত মানুষ এ কেতাব পড়তে থাকবে এবং ঈমান আনতে থাকবে । বস্তুগত যে অলৌকিকতা এ কেতাবের মধ্যে দেখা যায় তা হচ্ছে এ কেতাব নাযিল হয়েছে বিশেষ একটি জাতিকে সম্বোধন করে । আর যারা এ কালামকে দেখে, সেই জাতিকে লক্ষ্য করে কথা বলতে গিয়ে সংক্ষিপ্ত করে কথা বলা হয়েছে। এখন বাস্তবে দেখা যায়, যাদেরকে সরাসরি আল কোরআন সম্বোধন করেছে এবং যারা আল কোরআনকে দেখেছে তাদের মধ্যে অধিকাংশই ঈমান আনেনি । এখানে দেখা যায়, আল কোরআন উদাহরণ দিতে গিয়ে সামুদ জাতির উদাহরণ দিয়েছে। যাদের মোজেযা প্রদর্শনের দাবী অনুযায়ী তাদের কাছে একটি উটনী পাঠানো হয়েছিলো, তারা একটি সুস্পষ্ট নিদর্শন বা মোজেযা দেখানোর দাবী করেছিলো । তারপর যখন তাদেরকে এই নিদর্শন দেখান হলো, অর্থাৎ তাদের কাছে মোজেযা স্বরূপ একটি উটনী পাঠানো হলো, তখন তারা সে উটনীটিকে হত্যা করে নিজেদের ওপর মারাত্মক যুলুম করে বসলো এবং এ ধরনের ব্যবহার করলে তাদের ধ্বংস করে দেয়া হবে বলে আল্লাহ তায়ালা যে কথা দিয়েছিলেন সে কথাকে তারা সত্যে পরিণত করার ব্যবস্থা করে দিলো, অর্থাৎ তারা ওই নিদর্শনের অবমাননা করলো এবং এর ফলেই তাদের ওপর এমন গযব নাযিল করা হলো যে গোটা জাতি একই সময়ে ধ্বংস হয়ে গেলো । এ নিদর্শনটি পাঠানো হয়েছিলো তাদেরকে সতর্ক করার জন্যে ও ভয় দেখানোর উদ্দেশ্যে, বলা হয়েছিলো তোমাদের দাবী অনুসারে মোজেযা পাঠানো হচ্ছে-এর পরেও যদি নাফরমানী করো এবং নবীর প্রতি ঈমান না আনো তাহলে বিনা নোটিশে তোমাদের ওপর আল্লাহর সর্বাত্মক গযব নাযিল হবে। কিন্তু এ সতর্ক বাণীকে ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।