প্রাপ্তির কথা, একথা স্পষ্টভাবে আল্লাহ তায়ালা জানিয়ে দিয়েছেন যে, তিনি তার অনুগত ও সৎকর্মশীল বান্দাদেরকে শয়তানের ক্ষমতা ও জারিজুরি থেকে নিজেই রক্ষা করবেন এরপর উল্লেখ করা হয়েছে সেই মূল কারণগুলোকে যা আদম ও বিবি হাওয়াকে শয়তানের ধোকায় ফেলে দিয়েছিলো এবং যা মানুষকে কুফরী কাজের দিকে টেনে নিয়ে যায়, অহংকারী বানায় এবং আল্লাহর নিদর্শনগুলোর ওপর চিন্তা ভাবনা করা থেকে দূরে সরিয়ে দেয়। এখানে প্রসংক্রমে আদম সন্তানদের প্রতি আল্লাহর বিশেষ মেহেরবানীর কথা উল্লেখ করে তাদের মধ্যে আল্লাহর প্রতি মোহব্বত ও আবেগ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি এই মোহব্বতের সাথে তুলনা করা হচ্ছে ওই অহংকার ও অস্বীকৃতি (কুফরী)কে। যখন মানুষের মধ্যে মন্দ খাসলাতটি পয়দা হয়ে যায় তখন আর তারা কঠিন ও ভীষণ বিপদের মধ্যে না পড়া পর্যস্ত আল্লাহ তায়ালাকে ম্মরণ করে না। দেখা গেছে, সমুদ্রে ঝড়ের কবলে পড়ে যখন তারা কষ্ট পায় তখন তার কাছেই আশ্রয় প্রার্থনা করে, তারপর যখন তিনি তাদেরকে নাজাত দিয়ে স্থলভাগে পৌছে দেন তখন তারা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু (এটা তারা ভাবে না) স্থলে বা পানিতে যেখানেই তারা থাকুক না কেন, সবখানে সমানভাবেই তিনি তাদেরকে পাকড়াও করতে পারেন, আর অবশ্যই আল্লাহ তায়ালা তাদেরকে সৃষ্টির মধ্যে অনেকের ওপরে শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দিয়েছেন, কিন্তু তারা তার শোকরগোযারি করে না তবে তারা যখন অসহায় হয়ে পড়ে তখন তাকে স্মরণ ঠিকই করে। আলোচনার এ প্রসংগটিকে শেষ করা হচ্ছে কেয়ামতের দৃশ্যগুলোর মধ্য থেকে একটি ভয়াবহ দৃশ্যের বর্ণনা তুলে ধরে। যেদিন তাদের কৃতকর্মের ফল তারা পেতে শুরু করবে, সেদিন কেউ তাদেরকে বাচাতে পারবে না একমাত্র পেছনের ভাল কাজের ফলেই তারা রেহাই পেতে পারবে। “কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বেই, আমি, সকল জনবসতিকে ধ্বংস করে দেবো অথবা তাদেরকে কঠিন আযাবের মধ্যে তাদেরকে ফেলে দেবো । এটা আল্লাহর কাছে রক্ষিত) কেতাবের মধ্যে লিখিত রয়েছে।' আল্লাহ তায়ালা সুনিশ্চিতভাবে নির্ধারণ করে রেখেছেন যে অবশ্যই তিনি কেয়ামত সংঘটিত করবেন এবং এ যমীনকে সকল প্রাণী থেকে খালি করবেনই, সুতরাং যতোপ্রকার জীবজন্তু ও জীবন্ত যা কিছু আছে, সবাই ওয়াদাকৃত ওই দিনটি আসার আগেই ধ্বংস হয়ে যাওয়ার অপেক্ষায় কাল গুনে চলেছে। এমনি করে যে সকল এলাকাবাসী নানা প্রকার অপরাধের মধ্যে লিপ্ত রয়েছে, তারাও সবাই আল্লাহর আযাবে গ্েফতার হয়ে যাবে একথা আল্লাহর জ্ঞানের পরিধির মধ্যে রয়েছে। আল্লাহ তায়ালা জানেন যা শীর্বই সংঘটিত হবে, আর যা বিলম্বে সংঘটিত হবে । সুতরাং, এটাও সত্য, যা আগেই সংঘটিত হয়ে গেছে এবং যা ভবিষ্যতে সংঘটিত হবে তা সমানভাবে তিনি জানেন। তমাজেযাল ক্বরূ'পা ও উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামীন তার অলৌকিক ক্ষমতার যে সব নিদর্শন দেখিয়েছেন, হিসাব করে দেখলে যে কোনো লোক বুঝবে যে ঘ্রসূলদের সমর্থনে এবং ওই পথভ্রষ্ট লোকদেরকে সতর্ক করার লক্ষ্যে প্রেরিত আল্লাহর বাণীগুলোও ওই অলৌকিক নিদর্শনগুলোর অন্যতম । বিভিন্ন যামানায় ও বিভিন্ন দেশে পথভ্রষ্ট ওই সব মানুষ নিজেরা ভুল পথে চলেই ক্ষান্ত হয়নি, বরং তাদের মধ্যেই যিলাল ১২তম ১৫খ ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।