এবারে আলোচনার মোড় ফিরে যাচ্ছে সকল মানুষের শেষ পরিণতির দিকে যার তাকদীরে যা আছে তার পরিণতি তাই হবে এবং এ খবর একমাত্র আল্লাহরই জ্ঞান ভান্ডারের মধ্যে লুকিয়ে আছে। আর এই শেষ পরিণতির অবস্থা হচ্ছে এই যে কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বে সকল জনপদ ধ্বংস হয়ে যাবে এবং সবাই মৃত্যুমুখে পতিত হবে অথবা কেউ মারাত্মক কোনো অপরাধ করলে তার ওপর বা ওই জনপদের অংশ বিশেষের ওপর তাদের অপরাধের কারণে শাস্তি এসে পড়বে, কিন্তু কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বে সবাইকেই ধ্বংস করে দেয়া হবে । এ ধ্বংস দুই অবস্থার যে কোনো একটির মাধ্যমে আসবে। স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে অথবা আযাব নাযিল হওয়ার মাধ্যমে, যার কারণে পৃথিবীতে আর কেউ অবশিষ্ট থাকবে না। অতীতের যে সকল জাতির ওপর আযাব নাযিল হয়েছিলো তাদের বর্ণনা প্রসংগে জানানো হচ্ছে যে মোহাম্মদ (স.)-এর পূর্বে বহু জাতিকে, আল্লাহর গযব নাযিল করার মাধ্যমে ধ্বংস করে দেয়া হয়েছিলো এবং সে আযাব এসেছিলো এক অস্বাভাবিক পন্থায়, হঠাৎ করে। কিন্তু মোহাম্মাদুর রসূলুল্লাহ (স.)-এর আগমনের পর ওই ধরনের আকম্মিক আযাব নাযিল করে সামগ্রিকভাবে উম্মতে মোহাম্মাদীকে ধ্বংস করে দেয়া হবে না, কারণ অতীতের জাতিসমূহের কাছে রসূলরা আল্লাহর বাণী নিয়ে আগমন করেছেন এবং তারা আল্লাহর ক্ষমতার নিদর্শন হিসাবে মোজেযা দেখিয়েছেন । কিন্তু ওইসব জনপদের অধিকাংশই আল্লাহর তরফ থেকে তাঁদের আনীত বার্তাকে অস্বীকার করেছে, উপেক্ষা করেছে, নবী রসূলদেরকে প্রত্যাখ্যান করেছে এবং শেষ পর্যন্তও তারা হেদায়াতের পথকে গ্রহণ করেনি, যার ফলে তাদের ওপর ধ্বংস ও বিপর্যয় নেমে আসাটা অবধারিত হয়ে গেছে। উম্মতে মোহাম্মদীর ওপর এই ধরনের সর্বাত্মক ধ্বংস নেমে আসবে না এটা পূর্বেই সিদ্ধান্ত হয়ে রয়েছে, যার কারণে অস্বাভাবিক বা অলৌকিক কোনো বস্তুগত নিদর্শন উম্মতে মোহাম্মদীর ওপর নাযিল হবে না। অতীত জাতিসমূহের জন্যে অলৌকিক ক্ষমতা (মোজেযা) প্রদর্শন ছিলো তাদেরকে ভয় দেখানোর জন্যে, কিন্তু মোজেযা দেখার পরও যখন নবীকে তারা মানেনি তখন তাদের ওপর এমন কঠিন ও সর্বাত্মক আযাব নাযিল হয়েছে যে গোটা জাতি ধ্বংস হয়ে গেছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামীন রসূলুল্লাহ (স.)-কে কাফেরদের মারাত্মক আক্রমণ থেকে রক্ষা করেছেন, ফলে তারা, চাইলেও তার তেমন বড় কোনো ক্ষতি করতে পারছে না। এরপর আল্লাহ রব্বুল আলামীন রসূলুল্লাহ (স.) কে সান্ত্বনা দেয়ার জন্যে তাকে এক অত্যাশ্চর্য বাস্তব সফরের দৃশ্য দেখালেন, যা ছিলো সকল মানুষের জন্যে ঈমানের এক পরীক্ষা স্বরূপ । কিন্তু পূর্ববর্তী উম্মতদের জন্যে প্রেরিত অলৌকিক ক্ষমতার (মোজেযার) মতো কোনো মোজেযা এটা ছিলো না। এরপর, আল্লাহ তায়ালা “যাককুম' নামক এক ভীষণ তিতা ফল তাদেরকে খেতে দেবেন বলে ভয় দেখিয়েছেন। রসূলুল্লাহ জানিয়েছেন যে তিনি জাহান্নামের গভীরে এ ফলটি দেখেছেন কিন্তু হলে কি হবে এতো বড় হঠকারী ও যালেম ছিলো তীর জাতি যে তাকে চির সত্যবাদী জানা সত্তেও তীর একথাকে তারা উপহাস বিদ্রুপ করে উড়িয়ে দিয়েছে এবং এ ভীতি প্রদর্শন ও তাদের বিদ্রোহাত্মক ব্যবহার ও ক্রোধাগ্্িতে আরো ঈন্ধন জোগানো ছাড়া আর কোনো ফায়দা হয়নি । এখানে প্রসংক্রমে আদম (আ.)-এর সাথে ইবলিসের কেসসাটা এসে গেছে, এসেছে আল্লাহ্র নেক বান্দারা ছাড়া আদম সন্তানদের অন্য সবার প্রতি ইবলিস-এর ক্ষমতা খাটানোর অনুমতি ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।