অতপর একথা স্বতসিদ্ধ যে দুঃখ দুর্দশা দূর করনেওয়ালা একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ নেই, তিনি তার বান্দাহর জন্যে যা কিছু বরাদ্দ করেন তাই হয়, এর বাইরে কিছু হওয়া সম্ভব নয়। আর এটা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ফেরেশতা, জিন বা মানুষ যাদেরকেই ওরা উপাস্য মনে করুক না কেন এবং যাদেরকেই ওরা ক্ষমতার অধিকারী মনে করুক না, তারা সবাই যাচ্ছে, সবাই তীর সন্তুষ্টি লাভ করার জন্যে চেষ্টা করে চলেছে এবং যারা আল্লাহর আযাবকে জানে, বুঝে এবং ভয় করে, তারা সবাই সেই আযাবের ভয়ে কম্পমান। এরশাদ হচ্ছে, “ওরা নিজেরাই তো হচ্ছে সেসব অসহায় ব্যক্তি যারা নিজেরা আল্লাহর কাছে প্রার্থনা করে, তারা আল্লাহর কাছে পৌছুনোর জন্যে এবং তার নৈকট্যে ধন্য হওয়ার জন্যে ওসীলা তালাশ করে, ওরা তার রহমত পাওয়ার আশা করে এবং তার আযাবকে ভয় করে নিশ্চয়ই তার আযাব ভীতিপ্রদ' । ওদের মধ্যে অনেকে আছে, যারা ওযায়েরকে আল্লাহর পুত্র বলে এবং তার পূজা করে (তার কাছে সাহায্য প্রার্থী হয়ে তার কাছে বা তীর মূর্তির সামনে মাথা নত করে) অনেকে ঈসা (আ.) কে আল্লাহর পুত্র বলে অভিহিত করে এবং তার কাছে সাহায্য চায় ও তার পূজা করে, আবার অনেকে আছে যারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে মনে করে এবং তাদের কাল্পনিক মূর্তি তৈরী করে তাদের উপাসনা করে, আর তাদের মধ্যে আরো বহু লোক আছে, যারা এদের ছাড়া অন্যান্য জিনিসের (যেমন গাছ পালা, চাদ সূর্য তারা ইত্যাদির) পূজা করে । আল্লাহ রব্বুল আলামীন এদের সবাইকে লক্ষ্য করে বলছেন, এসকল ব্যক্তি ও বস্তু তোমরা যাদেরই পূজা উপাসনা কর না কেন তাদের মধ্যে যাকে তোমরা সব থেকে বেশী আল্লাহর ধন্য কাছে বা নৈকট্য ধন্য মনে কর সেও আল্লাহর কাছে পৌছুনোর জন্যে ওসীলা তালাশ করে চলেছে এবং দিবানিশি তার হুকুম পালন করার মাধ্যমে তার নৈকট্য হাসিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার রহমত কামনা করছে এবং তার আযাবকে ভয় করছে । আর অবশ্যই আল্লাহর আযাব বড়ই কঠিন যার থেকে বীচার জন্যে সদা সর্বদা ইশিয়ার থাকতে হয় এবং সব সময় তাকে ভয় করে চলতে হয়, সুতরাং তার দিকে ঝুঁকে পড়া থেকে বড় জিনিস তোমাদের কাছে আর কি হতে পারে বলো দেখি! আল্লাহকে বাদ দিয়ে তার যে সব বান্দাদের পূজা উপাসনা তোমরা করছো তারা যে ভাবে আন্লাহর আনুগত্য করেছিলো সেইভাবে তোমরা কেন আল্লাহর হুকুম পালন করছো না? যে ভাবে তারা আন্লাহর সন্তুষ্টি প্রাপ্তির জন্যে চেষ্টা করে গেছেন, তোমরা কেন সেইভাবে তার সন্তুষ্টি প্রাপ্তির জন্যে চেষ্টা কর নাঃ এখানে এসে পুনরায় সব ধরনের শেরক-এর অসারতা এবং এসব ভুল বিশ্বাস সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। এসব অলীক বিশ্বাসকে বাদ দিয়ে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে বলা হয়েছে এবং এ আলোচনার সমাপ্তি টানা হচ্ছে এই কথা দিয়ে যে সকল ব্যাপারে তারই আনুগত্য করতে হবে ও তীরই মুখাপেক্ষী হতে হবে । এরশাদ হচ্ছে, “আর কোনো জনবসতি এমন নেই, যাদেরকে আমি মহান আল্লাহ কেয়ামতের পূর্বে ধ্বংস না করে ছেড়ে দেব, অর্থাৎ সকল জনপদকেই আমি কেয়ামতের পূর্বে ধ্বংস করে দেব। আর যে এই পৃথিবীতে অন্ধ হয়ে থাকবে সে আখেরাতেও অন্ধ হয়ে উঠবে আর বহু দূরে থাকবে সে সঠিক পথ থেকে । (আয়াত ৫৮-৭২) ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।